Monday, September 29, 2025
গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ২১ দফা শান্তি প্রস্তাব
গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ২১ দফা শান্তি প্রস্তাব
খবরে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের উপত্যকাতেই থাকার প্রস্তাবটি মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন। কারণ এর গাজার দখল নিয়ে ২০ লাখ গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরিত করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাছাড়া ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাটিও ট্রাম্পের নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেয়। কারণ প্রশাসন কখনোই দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করেনি।
এই প্রস্তাবে ইসরাইলের পক্ষেও কিছু অনুকূল বিষয় রয়েছে। যেমন হামাসকে নিরস্ত্রীকরণ, গাজাকে সামরিকীকরণমুক্ত করা এবং সেখানকার জনগণের উগ্রপন্থা দূর করার প্রক্রিয়া শুরু করা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কখনোই দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে প্রচার করেননি এবং তিনি শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, ৭ই অক্টোবরের পর জেরুজালেম থেকে এক মাইল দূরে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেওয়াটা ১১ই সেপ্টেম্বরের পর আল-কায়েদাকে নিউ ইয়র্ক সিটি থেকে এক মাইল দূরে একটি রাষ্ট্র দেওয়ার মতো। এটা চরম পাগলামি। এটা উন্মত্ততা এবং আমরা এটা হতে দেব না। ইসরাইল আমাদের গলায় সন্ত্রাসবাদী রাষ্ট্র চাপিয়ে দিতে দেবে না।
তা সত্ত্বেও আরব নেতাদের সঙ্গে গাজা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি মনে করেন এ নিয়ে একটি চুক্তি হতে পারে। এ বিষয়ে চার দিন ধরে তীব্র আলোচনা চলছে এবং একটি সফল সম্পন্ন চুক্তি না হওয়া পর্যন্ত তা চলবে বলে ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, অঞ্চলের সকল দেশ এতে জড়িত। পাশাপাশি হামাস ও ইসরাইলের প্রধানমন্ত্রীও এ আলোচনায় আছেন।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ আরব নেতাদের সাথে বৈঠকের পর বলেন, আমাদের একটি খুবই ফলপ্রসূ অধিবেশন হয়েছে। আমরা মধ্যপ্রাচ্যে, গাজায় শান্তির জন্য ট্রাম্পের ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেছি। এ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উইটকফ বলেন, আমি বলতে পারি এমনকি আত্মবিশ্বাসী যে আগামী দিনগুলোতে আমরা কোনো ধরনের অগ্রগতির ঘোষণা দিতে সক্ষম হব।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1798)
-
▼
2025
(3281)
-
▼
September
(221)
-
▼
Sep 29
(6)
- ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতিতে নতুন প্রশ্ন, নেতৃ...
- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়ায় নিউজি...
- খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো...
- গণ–অভ্যুত্থানে বাংলাদেশ–নেপালে যে ৫টি জায়গায় বিস্ম...
- গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ২১ দফা শান্তি প্রস...
- ট্রাম্প যেভাবে মিয়ানমারকে চীনের হাতে তুলে দিচ্ছেন ...
-
▼
Sep 29
(6)
-
▼
September
(221)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
No comments:
Post a Comment