Thursday, November 28, 2024
ঝাড়খন্ডে নারীকে হত্যার পর লাশ ৪০ টুকরা করেছেন তাঁর সঙ্গী
ঝাড়খন্ডে নারীকে হত্যার পর লাশ ৪০ টুকরা করেছেন তাঁর সঙ্গী
ঝাড়খন্ডের খুন্তি জেলায় রোমহর্ষ ওই ঘটনা ঘটেছে বলে গতকাল বুধবার জানিয়েছে পুলিশ। তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নরেশ ভেংরা।
ওই নারীকে হত্যা করার প্রায় দুই সপ্তাহ পর ঘটনাটি মানুষের নজরে আসে। পুলিশ বলেছে, ২৪ নভেম্বর জারিয়াগড় থানার জরদাগ গ্রামের কাছে একটি বুনো কুকুর মানবদেহের একটি কাটা হাত নিয়ে বেরিয়ে আসে।
নরেশ কয়েক বছর ধরে খুন্তি জেলারই এক তরুণীর (২৪) সঙ্গে তামিলনাড়ুতে বসবাস করছিলেন। বৈবাহিক সম্পর্ক ছাড়া একত্রে থাকতেন তাঁরা। সম্প্রতি নরেশ ঝাড়খন্ডে ফিরে আসেন এবং অন্য এক নারীকে বিয়ে করেন। নিজের বিয়ের বিষয়ে তিনি তাঁর সঙ্গী তরুণীকে কিছু জানাননি। বিয়ের পর তিনি আবার তামিলনাড়ু ফিরে যান ও সঙ্গীর সঙ্গে বসবাস শুরু করেন।
খুন্তি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আমান কুমার বলেন, ‘হত্যাকাণ্ডটি হয়েছে ৮ নভেম্বর। সেদিন নরেশ তাঁর সঙ্গীকে নিয়ে খুন্তি আসেন। কিন্তু তাঁকে (তরুণী) জরদাগ গ্রামে নিজের বাড়িতে নিয়ে না গিয়ে বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে যান। পরে হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে ফেলেন।’
পুলিশ পরিদর্শক অশোক সিং এ মামলার তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, তামিলনাড়ুতে একটি দোকানে কসাইয়ের কাজ করেন নরেশ।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তিনি (নরেশ) ওই নারীর মরদেহ ৪০ থেকে ৫০ টুকরা করে ফেলার কথা স্বীকার করেছেন। টুকরাগুলো তিনি জঙ্গলে ছড়িয়ে দেন, যেন এখানকার প্রাণী সেগুলো খেয়ে ফেলে। ২৪ নভেম্বর একটি কুকুর একটি কাটা হাত নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। পরে পুলিশ জঙ্গল থেকে মরদেহের আরও কয়েকটি টুকরা উদ্ধার করে।
নিহত তরুণী নরেশের বিয়ের বিষয়ে কিছু জানতেন না এবং তিনি নরেশকে খুন্তি ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে। তামিলনাড়ু থেকে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি পৌঁছানোর পর তাঁরা নরেশের গ্রামে আসতে ট্রেনে চাপেন।
পুলিশ কর্মকর্তা অশোক বলেন, পরিকল্পনা অনুযায়ী নরেশ একটি অটোরিকশায় করে ওই তরুণীকে গ্রামে বাড়ির কাছে একটি জঙ্গলে নিয়ে অপেক্ষা করতে বলেন। এরপর ধারালো অস্ত্র হাতে ফিরে আসেন ও তাঁকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এরপর মরদেহ টুকরা টুকরা করে বাড়ি ফিরে যান।
তরুণী নিজের মাকে তাঁর খুন্তি আসার ও নরেশের সঙ্গে বসবাস করার কথা বলেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জঙ্গলে যেখানে দেহাবশেষ খুঁজে পাওয়া যায়, সেখানে পুলিশ একটি ব্যাগও দেখতে পায়। তারা ব্যাগে তরুণীর অন্যান্য জিনিসের সঙ্গে আধার কার্ড পায়। পরে তরুণীর মা ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্র তাঁর মেয়ের বলে শনাক্ত করেন।
তরুণীর মা মেয়ের সন্দেহভাজন হত্যাকারী হিসেবে পুলিশের কাছে নরেশের নাম বলেন। পুলিশ নরেশকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 28
(11)
- ঝাড়খন্ডে নারীকে হত্যার পর লাশ ৪০ টুকরা করেছেন তাঁর...
- ড্রয়ারে ৩ বছর ধরে শিশুকন্যাকে লুকিয়ে রেখেছিলো মা
- কাশী, মথুরা ও সম্ভলের পর এবার আজমির শরিফের জায়গায় ...
- আন্দোলন চলমান, শেষ করবেন খান সাহেব : গান্দাপুর
- মালয়েশিয়ায় নার্স সংকট: যেভাবে খুলতে পারে রেমিটে...
- লেজেগোবরে আইনশৃঙ্খলা by মরিয়ম চম্পা
- আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম: সিসিটিভ...
- বিয়ে ছাড়াই সন্তানের পিতা, প্রথম সারির অভিনেতার সমা...
- সম্প্রীতি নষ্টের চেষ্টা প্রতিহত করা হবে: বৈষম্যবির...
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক: আলোচনায় জাতী...
- জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য: বিচারপতিকে ডিম ছুড়লে...
-
▼
Nov 28
(11)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment