Thursday, September 12, 2024
পদত্যাগ করলেন কেন সুজন by ইশতিয়াক পারভেজ
পদত্যাগ করলেন কেন সুজন by ইশতিয়াক পারভেজ
তিনি বলেন, ‘হ্যা, আমরা আজ (বুধবার) সকালেই তার পদত্যাগ পত্র পেয়েছি। কারণ হিসেবে সেখানে ব্যক্তিগত লিখা আছে।’ তার মানে সুজন বিসিবিকেও জানিয়েছেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন! ২০১৩ তে নাজমুল হাসান পাপনের সঙ্গী হয়ে বিসিবিতে পরিচালক হয়ে এসেছিলেন খালেদ মাহমুদ। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়। সেবারই জাতীয় দলের সাবেক তিন অধিনায়ককে বিসিবি’র পরিচালক হতে দেখা যায়। ধারণা করা হচ্ছিল তাদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট। তবে যত দিন গড়িয়েছে ততোই তাদের নিয়ে বেড়েছে বিতর্ক। আগষ্টে গনআন্দোলনে সরকারের পতনের পর বিসিবিতেও বড় বদলের দাবি উঠে। এরই মধ্যে পাপন সহ বিবিবির অনেক পরিচালক চলে যান আত্মগোপনে। ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেন পাপন। শেষ হয় তার ১২ বছরের অধ্যায়। তবে এমন সময়েও দেশে ছিলেন খালেদ মাহমুদ ও আকরাম খান। অন্যদিকে বিসিবিতে আর না এসেই নিজের পদত্যাগপত্র পাঠান দুর্জয়। আর গতকাল সেই তালিকাতে যুক্ত হলো সুজনের নাম। তবে এখনো এই বোর্ডে বহালতবিয়তে আছেন আকরাম। সুজনের বিদায়ের পর এখন বিসিবিতে ১১ জন পরিচালককে পাওয়া যাবে সশরীরে। বাকিদের ভাগ্য নির্ধারণ হবে পদত্যাগ কিংবা তিন কার্যনির্বাহী সভাতে অংশ না নেয়ার মধ্য দিয়ে। সুজনের পদত্যাগের দুটি কারণের একটি হলো তাকে নিয়ে আর বিসিবি কাজ করতে চাইছে না। তাকে নিয়ে আপত্তি আছে ক্রীড়া উপদেষ্টারও। তার বিপক্ষে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ না থাকলেও নাজমুল হাসান পানের বোর্ডে নানা রকম মেকানিজমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও জানা গেছে তাকে গেম ডেভালপমেন্টের পদ থেকে সরিয়ে সেখানে নয়া পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্ব দেয়ার কথাও আলোচনা হয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে সুজন ছিলেন লম্বা সময়। তার মেয়াদকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে।
বোর্ড পরিচালক থাকাকালীন আরও কিছু দায়িত্বে দেখা গেছে সুজনকে। তিনি বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন। এ নিয়ে সমালোচনা কম হয়নি। হয়তো সে কারণেই তিনি স্বসম্মানে বিসিবি থেকে বিদায় নিলেন। তবে গুঞ্জন রয়েছে তিনি হতে পারেন বিসিবির প্রধান কোচ। কিন্তু সেটির সম্ভাবনাও কম। যদি সব দিক বিবেচনা করা হয় তাহলে নয়া সভাপতি সুজনকে প্রধান কোচ করে নিজে বিতর্কিত হতে চাইবেন না। বিসিবির একটি সূত্রের দাবি সুজন বিসিবি ছাড়লেও ক্রিকেট ছাড়তে পারবেন না। সূত্রটি জানায়, ‘খালেদ মাহমুদ সুজন একজন ক্রিকেট পাগল মানুষ। তিনি আর যাই হোক ক্রিকেট ছেড়ে দূরে থাকতে পারবেন না। তিনি বিসিবি পরিচালক না থাকলেও হয়তো কোনো না কোনো জায়গাতে ক্রিকেট নিয়েই থাকবেন সেটি বিসিবিতে হলেও অবাক হবো না। তবে প্রধান কোচ, এটির খুব বেশি সম্ভাবনা দেখি না। সেটি হলে বিতর্কের মুখে পড়বেন নয়া সভাপতি ফারুক।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 12
(18)
- বিতর্কে কমলা জিতেছেন, নাকি ট্রাম্পই তাঁকে জিতিয়ে দ...
- সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সবচেয়ে সুসম্পর...
- ফ্যাসিবাদের মেকানিক্স: শেখ হাসিনার সরকারের উত্থান ...
- ভারতের হুমকি: পররাষ্ট্রনীতির নতুন বিন্যাস by ডা. র...
- প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেইট ক্যান্সারের চিকিৎসা ...
- অশান্ত মণিপুর, কারফিউ উপেক্ষা সংঘর্ষ, সমালোচনায় কং...
- ইলিশ চেয়ে চিঠি: একটি দল ছাড়া সবাই উগ্রবাদী ভারতের ...
- সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুদক, পুল...
- প্রেসিডেন্সিয়াল বিতর্কে কমালার চমক
- সিরাজগঞ্জের সেই অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে ...
- শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ১১১ কারখানা বন্ধ ঘো...
- পদত্যাগ করলেন কেন সুজন by ইশতিয়াক পারভেজ
- সার্জারিতে বিশ্বাসী নন কারিনা
- ৮ ডিসি প্রত্যাহার: সচিবালয়ের ঘটনায় তদন্ত কমিটি
- শতকোটি টাকার মালিক সিলেটের চিনি বুঙারী আবুল by ওয়ে...
- সুনামগঞ্জে ডিআইজি’র স্ত্রীর বিতর্কিত ৫০ একরের বাগা...
- দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায় বিএনপি
- নিজে না বাঁচলেও আজও শিরোনামে তাঁর তোলা ৯/১১ এর বিধ...
-
▼
Sep 12
(18)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment