Thursday, September 12, 2024
সুনামগঞ্জে ডিআইজি’র স্ত্রীর বিতর্কিত ৫০ একরের বাগানবাড়ি by এমএ রাজ্জাক
সুনামগঞ্জে ডিআইজি’র স্ত্রীর বিতর্কিত ৫০ একরের বাগানবাড়ি by এমএ রাজ্জাক
সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ‘হাসাউড়া ও সোলেমানপুর’ মৌজায় ৪ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার জমি পাওয়ার অব অ্যাটর্নি মূলে ক্রয় করেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রায় ৩ বছর পর এই জমি ‘আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র নামে রেজিস্ট্রি করে দেন তিনি। এই প্রতিষ্ঠানের এমডি করা হয় তার স্ত্রী ফারহানা মোজাম্মেল হককে। এ ছাড়াও বিভিন্ন সময় এ বাগানের আশপাশের পাহাড়ে ও সমতলে আরও ৫০ শতাংশ জমি ক্রয় এবং খাশ জায়গা দখল করেন একই প্রতিষ্ঠানের নামে। এ জমিতে ৩ বছর ধরে কমলা, মাল্টা, লিচু, আমলকিসহ বিভিন্ন জাতের কাঠের গাছও লাগানো হয়।
এলাকাবাসী জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমি ও নিরীহ মানুষের জমি দখল করে রিসোর্ট গড়তে উদ্যোগ নেন ডিআইজি মোজাম্মেল হক। একপর্যায়ে এলাকার মানুষ সেটি রুখে দেয়। গত রোববার সংঘবদ্ধভাবে স্থানীয়রা বাগানবাড়িটি দখলে নেয়ার চেষ্টা করে। এ সময় কয়েকশ’ গাছের মাল্টা, বেশকিছু গাছ ও স্থাপনাও ভাঙচুর করেন তারা। এ বিষয়ে উন্নয়নকর্মী সালেহীন শুভ বলেন, ডিআইজি মোজাম্মেল স্থানীয় একটি সিণ্ডিকেটের মাধ্যমে বেশ কয়েকটি মৌজায় ৫০ একরের বেশি জমি প্রভাব খাটিয়ে সমতলে ও পাহাড়ে নামমাত্র মূল্যে ক্রয় করেছেন। এসব জমিতে আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. নামে একটি ভুয়া সমবায় সমিতির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। গেল কয়েক বছর ধরে তার জমি সুরক্ষায় পুলিশ এবং পেটোয়া বাহিনী দিয়ে এলাকার নিরীহ মানুষকে বহু অত্যাচার, নির্যাতন করে আসছেন তিনি। মানুষ এখন তার বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিবাদ জানিয়েছে।
রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক ওয়ারিশান বের করে মানুষের দখলে থাকা জমি কিনে নিয়েছেন। এসব জমি দখলে নেয়ার নামে বহু মানুষ নির্যাতিত হয়েছেন। আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডর কেয়ারটেকার আদম আলী জানান, এলাকার কিছু মানুষ রোববার সকাল থেকে সারাদিন স্যারের বাগানবাড়িতে লুটপাট করেছে। তারা ৪৪০টি গাছের মাল্টা নিয়ে গেছে। ১০টি ভালো কাঠের গাছ কেটেছে। কাঁটাতারের বেড়া উপড়ে ফেলেছে। থাকার ঘর, টিউবওয়েল ও পানির ট্যাংকি ভেঙেছে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আনন্দ পুলিশ পরিবার কল্যাণ হাউজিংয়ের ক্রয় কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ জানান, এটি পুলিশ হেড কোয়ার্টারের কোনো সম্পদ নয়। এটি কয়েকজন পুলিশ কর্মকর্তার পরিবারের সম্পদ।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ জানান, আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. নামে সীমান্তের হাসাউড়া এলাকায় পুলিশের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই। ওখানে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা হচ্ছে শুনেছি। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, কয়েকজন উন্নয়নকর্মী ফোন দিয়ে জানান, হাসাউড়ায় পাহাড় কাটা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার বাগানবাড়ি জোর করে দখল নিয়ে মাটি কেটে নিচ্ছে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, কিছু জমি দু’পক্ষ দখল করতে চাইছেন। কিছু গাছও তারা কাটতে চাচ্ছেন। প্রশাসনের লোকজন তাদেরকে গাছ কাটতে নিষেধ করে এসেছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 12
(18)
- বিতর্কে কমলা জিতেছেন, নাকি ট্রাম্পই তাঁকে জিতিয়ে দ...
- সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সবচেয়ে সুসম্পর...
- ফ্যাসিবাদের মেকানিক্স: শেখ হাসিনার সরকারের উত্থান ...
- ভারতের হুমকি: পররাষ্ট্রনীতির নতুন বিন্যাস by ডা. র...
- প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেইট ক্যান্সারের চিকিৎসা ...
- অশান্ত মণিপুর, কারফিউ উপেক্ষা সংঘর্ষ, সমালোচনায় কং...
- ইলিশ চেয়ে চিঠি: একটি দল ছাড়া সবাই উগ্রবাদী ভারতের ...
- সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুদক, পুল...
- প্রেসিডেন্সিয়াল বিতর্কে কমালার চমক
- সিরাজগঞ্জের সেই অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে ...
- শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ১১১ কারখানা বন্ধ ঘো...
- পদত্যাগ করলেন কেন সুজন by ইশতিয়াক পারভেজ
- সার্জারিতে বিশ্বাসী নন কারিনা
- ৮ ডিসি প্রত্যাহার: সচিবালয়ের ঘটনায় তদন্ত কমিটি
- শতকোটি টাকার মালিক সিলেটের চিনি বুঙারী আবুল by ওয়ে...
- সুনামগঞ্জে ডিআইজি’র স্ত্রীর বিতর্কিত ৫০ একরের বাগা...
- দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায় বিএনপি
- নিজে না বাঁচলেও আজও শিরোনামে তাঁর তোলা ৯/১১ এর বিধ...
-
▼
Sep 12
(18)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment