Thursday, September 12, 2024
দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায় বিএনপি
দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায় বিএনপি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমার পিতা আপনাদের সবার প্রাণের মানুষ, তিনি আমাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন- কীভাবে দেশের খেটে খাওয়া কৃষক, মজুর আর সাধারণ মানুষের কাছাকাছি যেতে হয়, আর আমার মা আপনাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে শিখিয়েছেন মানুষের ভালোবাসা অর্জনের গুরুত্ব, শিখিয়েছেন দেশের মা-বোনের সমস্যা সমাধানে কীভাবে কাজ করতে হয়। তারেক রহমান বলেন, আমি জানি টাঙ্গাইলের শাড়ি আর চমচমের কথা। যদিও টাঙ্গাইলের শাড়ির সঙ্গে আপনাদের পাশের উপজেলা দেলদুয়ারের নাম সবাই বলে, কিন্তু আমি জানি- এই গোপালপুরেও টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি তৈরি হয়। এখানকার মা-বোনেরা সুতা রঙ করেন, সেগুলো শুকান আর মাকুতে ভরেন এবং ভাইয়ারা সেটা তাঁতে লাগিয়ে অসাধারণ সুন্দর শাড়ি তৈরি করেন। আপনারা তাঁতের কারখানা আরও বাড়ান, দেলদুয়ারের সঙ্গে প্রতিযোগিতায় নামুন। প্রতিযোগিতা করলে সবারই মান উন্নত হবে। আমি জানি সুতার দাম, রঙের দামের সঙ্গে আপনারা কুলিয়ে উঠতে পারেন না। আবার ঠিকমতো বাজারজাতও করতে পারেন না। আমরা যদি সুযোগ পাই; দেশে গবাদিপশুর সংখ্যা যেমন বাড়াবো, তেমনি বদ্ধ খাল আর নদী আবারো খনন করবো। আর টাঙ্গাইলের এই চমচম বাংলাদেশের গণ্ডি পেরিয়ে টিনজাত হয়ে পৃথিবীর সব কোণায় পৌঁছে যাবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পাটের নতুন নতুন ব্যবহার বাড়াতে হবে, আবিষ্কার করতে হবে। ব্যাগ, বোর্ড, জুতা, স্যান্ডেল, আসবাবপত্র তৈরির কাজে পাটের ব্যবহার উদ্ভাবন করতে হবে। আর পাটকাঠি দিয়ে শুধু পার্টিকেল বোর্ড নয়, এটারও নতুন নতুন ব্যবহার আবিষ্কার করতে হবে পরিবেশ বাঁচাতে। পাটের বংশ ইতিহাস বা জেনেটিক ভালো করে রপ্ত করে উন্নতমানের উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার করতে হবে। কথা দিচ্ছি মহান আল্লাহ আমাদের সুযোগ দিলে আমি এর একটি কথাও ভুলে যাবো না।
তারেক রহমান বলেন, ভূমিহীন মানুষের সংখ্যাও এখানে অনেক বেশি। এসব দিকে নজর দিতে হবে। আর সবার আরেকটি বড় সমস্যা হলো যমুনা নদীর ভাঙন, বিশেষ করে ভুয়াপুর উপজেলায়। এ ব্যাপারে অনেক বাস্তবমুখী আর স্থায়ী পরিকল্পনার কথা ভাবতে হবে।
গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জনসভায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 12
(18)
- বিতর্কে কমলা জিতেছেন, নাকি ট্রাম্পই তাঁকে জিতিয়ে দ...
- সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সবচেয়ে সুসম্পর...
- ফ্যাসিবাদের মেকানিক্স: শেখ হাসিনার সরকারের উত্থান ...
- ভারতের হুমকি: পররাষ্ট্রনীতির নতুন বিন্যাস by ডা. র...
- প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেইট ক্যান্সারের চিকিৎসা ...
- অশান্ত মণিপুর, কারফিউ উপেক্ষা সংঘর্ষ, সমালোচনায় কং...
- ইলিশ চেয়ে চিঠি: একটি দল ছাড়া সবাই উগ্রবাদী ভারতের ...
- সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুদক, পুল...
- প্রেসিডেন্সিয়াল বিতর্কে কমালার চমক
- সিরাজগঞ্জের সেই অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে ...
- শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ১১১ কারখানা বন্ধ ঘো...
- পদত্যাগ করলেন কেন সুজন by ইশতিয়াক পারভেজ
- সার্জারিতে বিশ্বাসী নন কারিনা
- ৮ ডিসি প্রত্যাহার: সচিবালয়ের ঘটনায় তদন্ত কমিটি
- শতকোটি টাকার মালিক সিলেটের চিনি বুঙারী আবুল by ওয়ে...
- সুনামগঞ্জে ডিআইজি’র স্ত্রীর বিতর্কিত ৫০ একরের বাগা...
- দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায় বিএনপি
- নিজে না বাঁচলেও আজও শিরোনামে তাঁর তোলা ৯/১১ এর বিধ...
-
▼
Sep 12
(18)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment