Wednesday, September 4, 2024
রানা জানান দিলেন আমি আসছি
রানা জানান দিলেন আমি আসছি
শুধু গতিতে থেমে থাকেননি এই পেসার। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বল হাতে ৪ উইকেট শিকার করেছেন। শান মাসু, বাবর আজম, সউদ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নিয়ে ম্যাচকে এনে দিয়েছেন হাতের মুঠোয়।
২১ বছর বয়সী পেসারের ক্যারিয়ারে এটি তৃতীয় টেস্ট। চলতি বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। শুরুতেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি। গতিতে মুগ্ধ করেছেন সবাইকে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২ উইকেট। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে তিনি নেন ১ উইকেট। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেয়ার আগে প্রথম ইনিংসে নিয়েছেন ১ উইকেট। সবমিলিয়ে ৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শিকার ১১ উইকেট। অথচ বছর খানেক আগেও তাকে চিনতো না কেউ। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) খুলনা টাইগার্সের জার্সিতে ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে সাকিব আল হাসানকে একটি বল করেছিলেন নাহিদ রানা। ওই বোলিং দিয়েই দেশের ক্রিকেটাঙ্গনে নিজেকে জানান দেন এই পেসার। চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এ পেসার জানিয়েছিলেন ১৫০ কিলোমিটার গতিতে বল করার ইচ্ছার কথা। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আক্তার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে রেকর্ডটি নিজের করে রেখেছেন পাকিস্তানের এই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। শোয়েব আকতারের শহরে রানা গতির ঝড় তুলে জানান দিলেন আমি আসছি। তবে রানার ছোট্ট ক্যারিয়ারে আফসোস হয়ে রইলো এই টেস্ট। তৃতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের আনন্দ পেতে পারতেন তিনি। সেটি না হলেও ৪৪ রানে ৪ শিকার ধরে ম্যাচটি যে বাংলাদেশের মুঠোয় এনে দিয়েছেন তার আনন্দই বা কম কীসে। সঙ্গে দেশের টেস্ট ইতিহাসে এবারই প্রথম পেসাররা মিলে কোনো ইনিংসে সবগুলো উইকেট পেলেন। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট ও নাহিদের ৪ শিকারের পর বাকি উইকেটটি নেন তাসকিন আহমেদ। ইউনিট হিসেবে পেসারদের এমন দাপটের খুব গুরুত্বপূর্ণ অংশ নাহিদ রানা। ৩ টেস্ট শেষে ১১ উইকেট নিয়ে দৌলত উজ-জামান, জাহাঙ্গীর শাহ বাদশা, গোলাম নওশের প্রিন্স, হাসিবুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজাদের উত্তরসূরি হিসেবে নিজের আগমনী বার্তাটিও জানিয়ে রাখলেন চাঁপাই এক্সপ্রেস।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 04
(24)
- পুতিন কি অমরত্ব চাইছেন? গবেষকদের অ্যান্টি-এজিং ওষু...
- সমুদ্রপথে ফ্রান্স থেকে বৃটেন যাওয়ার পথে ১২ অভিবাসী...
- অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ফিলিপাইনের সাবেক মেয়র ই...
- ব্রুনাই পৌঁছলেন মোদি, বিলাসিতায় আরব রাষ্ট্রনায়কদে...
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫১
- ঢাকা আসছেন ডোনাল্ড লু by মিজানুর রহমান
- এই মুরগির দাম ৭ লাখ টাকা, একেকটি ডিমের দাম ২ হাজার...
- গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জ...
- হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি! -বিবিসির প্রতিবেদন
- সম্পর্ক পুনরুদ্ধারই দিল্লির জন্য কঠিন
- ‘আয়নাঘরে’ থাকার যে বর্ণনা দিলেন আমান আযমী
- কটিয়াদী পাকুন্দিয়ায় সুলতানের সাম্রাজ্য by আশরাফুল ...
- আইসিসি’র পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়ায় পুতিন
- সিলেটে নেতা পাচারে সীমান্তে সক্রিয় ওরা by মুফিজুর ...
- কসবার ‘দ্বিতীয় মন্ত্রী’ by জাবেদ রহিম বিজন
- গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হান্নান চৌ...
- রানা জানান দিলেন আমি আসছি
- ঝিনাইদহ আইএইচটি’র শতাধিক নারী শিক্ষার্থীকে যৌন নির...
- ঐতিহাসিক সিরিজ জয় by সৌরভ কুমার দাস
- বিজয় অনেক দূরে, এখন আত্মতুষ্টির সময় নয়: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক: সংস্কারের ...
- পুনঃতদন্তে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে
- ড. ইউনূসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দ...
- পিতার কবর সিলেটে আনতে চান হারিছ তনয়া সামিরা চৌধুরী...
-
▼
Sep 04
(24)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment