Wednesday, September 4, 2024
আইসিসি’র পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়ায় পুতিন
আইসিসি’র পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়ায় পুতিন
পাঁচ বছরের মধ্যে এটাই প্রতিবেশী কোনো দেশে পুতিনের সফর। এদিন রাজধানী উলানবাটোরে চেঙ্গিস খান স্কোয়ারকে মঙ্গোলিয়া ও রাশিয়ার বিশাল পতাকা দিয়ে সাজানো হয়। আগেরদিন মঙ্গোলিয়ায় রাশিয়ার প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে ছোটখাটো বিক্ষোভ হয়েছে। তাদের হাতে ছিল ব্যানার। তাতে লেখা- যুদ্ধাপরাধী পুতিনকে এখান থেকে বের করে দাও। ওদিকে পুতিনকে গ্রেপ্তার করে হেগে অবস্থিত আইসিসি’র কাছে হস্তান্তরের আহ্বান জানায় ইউক্রেন। অভিযোগ আছে, ইউক্রেনের শিশুদেরকে জোর করে পুতিন বেআইনিভাবে তার দেশে নিয়ে গিয়েছেন। সেখানে বিভিন্ন পরিবারের কাছে রাখা হয়েছে তাদের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসী হামলা চালানোর পর থেকেই এই কাজ করে আসছে মস্কো। এর প্রতিবাদ বা নিন্দা জানানো থেকে বিরত থাকে মঙ্গোলিয়া। এই যুদ্ধ নিয়ে জাতিসংঘে ভোটের সময়ও তারা ভোট দেয়া থেকে বিরত থাকে। সোমবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গোলিয়ার নির্বাহী পরিচালক আলতানতুয়া বাতদোরজ বলেন, ন্যায়বিচার থেকে একজন পলাতক প্রেসিডেন্ট পুতিন। আইসিসিভুক্ত সদস্য দেশগুলোতে সফরের ক্ষেত্রে যদি তাকে গ্রেপ্তার করা না হয়, তাহলে তাতে পুতিনের বর্তমান কর্মকাণ্ড আরও উৎসাহিত হবে। এতে আইসিসি’র কর্মকাণ্ডকে কৌশলগতভাবে হেয় করা হবে। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাহলে দোষী ব্যক্তিকে গ্রেপ্তারে বাধ্য সদস্য দেশটি। তবে জোরপূর্বক কোনো মেকানিজম প্রয়োগ করার কিছু নেই। ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছেন, সফরের সময় প্রেসিডেন্টকে গ্রেপ্তার নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
রাশিয়া ও চীনের মধ্যবর্তী অংশে মঙ্গোলিয়ার অবস্থান। তারা জ্বালানি এবং বিদ্যুতের জন্য খুব বেশি নির্ভরশীল রাশিয়ার ওপর। আর দেশের খনিজ শিল্পে বিনিয়োগের জন্য তারা বেশি নির্ভরশীল চীনের ওপর। সোভিয়েত আমলে এটা ছিল মস্কোর অধীনে। ১৯৯১ সালে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। তারপর থেকেই তারা ক্রেমলিন এবং বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। জাপানের সেনাবাহিনীর বিরুদ্ধে সোভিয়েত এবং মঙ্গোলিয়ান সেনারা ১৯৩৯ সালে যে বিজয় অর্জন করেছিল তার স্মরণ অনুষ্ঠানে মঙ্গলবারই যোগ দেয়ার কথা পুতিন ও খুরেলসুখের। তার আগে মঙ্গোলিয়ার পত্রিকা উন্নুদুর’কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বেশ কিছু অর্থনৈতিক ও শিল্প বিষয়ক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে আছে চীন ও রাশিয়াকে যুক্ত করে ত্রিদেশীয় গ্যাস পাইপলাইনের (ট্রান্স-মঙ্গোলিয়ান গ্যাস পাইপলাইন) নির্মাণকাজ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 04
(24)
- পুতিন কি অমরত্ব চাইছেন? গবেষকদের অ্যান্টি-এজিং ওষু...
- সমুদ্রপথে ফ্রান্স থেকে বৃটেন যাওয়ার পথে ১২ অভিবাসী...
- অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ফিলিপাইনের সাবেক মেয়র ই...
- ব্রুনাই পৌঁছলেন মোদি, বিলাসিতায় আরব রাষ্ট্রনায়কদে...
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫১
- ঢাকা আসছেন ডোনাল্ড লু by মিজানুর রহমান
- এই মুরগির দাম ৭ লাখ টাকা, একেকটি ডিমের দাম ২ হাজার...
- গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জ...
- হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি! -বিবিসির প্রতিবেদন
- সম্পর্ক পুনরুদ্ধারই দিল্লির জন্য কঠিন
- ‘আয়নাঘরে’ থাকার যে বর্ণনা দিলেন আমান আযমী
- কটিয়াদী পাকুন্দিয়ায় সুলতানের সাম্রাজ্য by আশরাফুল ...
- আইসিসি’র পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়ায় পুতিন
- সিলেটে নেতা পাচারে সীমান্তে সক্রিয় ওরা by মুফিজুর ...
- কসবার ‘দ্বিতীয় মন্ত্রী’ by জাবেদ রহিম বিজন
- গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হান্নান চৌ...
- রানা জানান দিলেন আমি আসছি
- ঝিনাইদহ আইএইচটি’র শতাধিক নারী শিক্ষার্থীকে যৌন নির...
- ঐতিহাসিক সিরিজ জয় by সৌরভ কুমার দাস
- বিজয় অনেক দূরে, এখন আত্মতুষ্টির সময় নয়: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক: সংস্কারের ...
- পুনঃতদন্তে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে
- ড. ইউনূসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দ...
- পিতার কবর সিলেটে আনতে চান হারিছ তনয়া সামিরা চৌধুরী...
-
▼
Sep 04
(24)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment