Wednesday, September 4, 2024
কসবার ‘দ্বিতীয় মন্ত্রী’ by জাবেদ রহিম বিজন
কসবার ‘দ্বিতীয় মন্ত্রী’ by জাবেদ রহিম বিজন
বাপ-ছেলের চাকরি, বদলি বাণিজ্য, মাদকসহ অন্যান্য মালামালের চোরাচালান সিন্ডিকেট পরিচালনা, একের পর এক পাহাড় কেটে বিনাশ, মামলা দিয়ে মানুষকে হয়রানি করাসহ তাদের হাজারো অপকর্ম এখন এলাকার মানুষের মুখে মুখে।
চাকরির জন্য লাখ লাখ টাকা নেয়ার রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। কতো শত কোটি টাকার মালিক ইদ্রিস আর তার ছেলে সেই হিসাব করছেন এই এলাকার মানুষ।
মন্ত্রী আর পিএ ছেলের বদৌলতে ফকফকা হয়েছে ইদ্রিসের মেয়ের জামাই স্কুলশিক্ষক আমজাদ হোসেন, বাবুর শ্বশুর দলিল লেখক ফরিদ মিয়ার জীবন। কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন পালিয়েছেন। শারীরিক অসুস্থতা দেখিয়ে ২ মাসের ছুটি নিয়েছেন বিদ্যালয় থেকে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম জানান, ২ মাসের মেডিকেল ছুটিতে আছেন তিনি। কোথায় আছেন জানি না। ২০১৮ সালে এই স্কুলে যোগদানের পর মাঝেমধ্যে স্কুলে আসতেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদকের পদ ছাড়াও আওয়ামী লীগের কমিটিতে রয়েছেন আমজাদ। টেন্ডারবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, পাহাড় কাটা, খাল ভরাট করা, হামলা-মামলাসহ এমন কোনো অপকর্ম নেই- যার সঙ্গে জড়িত ছিলেন না এই স্কুলশিক্ষক। মাসের পর মাস, বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও মাস শেষে ভুয়া উপস্থিতি স্বাক্ষর করে তুলে নিয়েছেন সরকারি বেতন-ভাতা। আলোচনা আছে শতকোটি টাকার মালিক বনে গেছেন আমজাদ। কসবা পৌর এলাকার ইমাম পাড়ায় আমজাদের রয়েছে চার কোটি টাকায় নির্মিত এক সুরম্য অট্টালিকা। ধজনগর ও পানিয়ারূপ বিলে রয়েছে শতাধিক বিঘা জমিজমা। উপজেলার মধুপুর, পাথারিয়াদ্বার, সোনামুড়া, মাণিক্যমুড়াসহ পূর্বাঞ্চলের পরিবেশবান্ধব পাহাড়গুলোকে কেটে শেষ করে দিয়েছেন আমজাদ মাস্টার ও তার ভাই মুক্তার।
অন্যদিকে কয়েক বছর ধরেই কসবা দলিল লেখক সমিতির সভাপতির পদ ফরিদ মিয়ার দখলে। ফরিদ গোপীনাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য। সাব-রেজিস্ট্রি অফিসে ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রিযোগ্য নয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন দলিল করাই ছিল তার কাজ। ২০১৯ সাল থেকে সরকারের পতন পর্যন্ত দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন ফরিদ মিয়া। সাব-রেজিস্ট্রার রেহেনা বেগমের কাছে ফরিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফরিদ সাহেব’ আমাদের সভাপতি। দলিল স্বচ্ছতার সঙ্গে করেছেন বলেও তার দাবি।
মোট কথা ইদ্রিস-বাবুর আত্মীয়স্বজন হিসেবে থানার দালালি, নিয়োগ বাণিজ্যসহ নানা জাল বিছিয়ে টাকা কামানো হয়ে উঠেছিল এদের কাজ। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন কসবার মানুষ।
২০১৯ থেকে একবছর কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন মো. জাকির হোসাইন। আলোচনা আছে ইদ্রিস মিয়ার খামারের গরু দেখতে গিয়ে তিনি তাকে সম্মান করে কথা বলেননি। এই অপরাধে ২০২০ সালে জাকির হোসেনকে মন্ত্রীকে দিয়ে তাৎক্ষণিক বদলি করান ইদ্রিস। বর্তমানে চাঁদপুরের মতলব উপজেলায় কর্মরত মো. জাকির হোসেন বলেন- ইদ্রিস আমাকে ষড়যন্ত্র করে বদলি করিয়েছে। প্রাণিসম্পদে আমি কসবাকে আলোকিত করেছি। আমি এক টাকা কারও কাছ থেকে ঘুষ নেইনি।
পানিয়ারূপ গ্রামের আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন-ইদ্রিসের ক্ষমতা বলে শেষ করা যাবে না। ওসি-দারোগা তার কাছে কোনো কিছুই ছিল না। তার ডরে মুখ খুলতে সাহস পায়নি কেউ। মন্ত্রী বলছে, আপন ছোট ভাই। ওপেন মিটিংয়ে বলছে।
পানিয়ারূপে মন্ত্রীর বাড়ি থেকে ৫ শ’ গজ দূরে আনোয়ারের বাড়ি। তিনি জানান, মন্ত্রীর পৈতৃক ঘরেই থাকতো ইদ্রিস। মন্ত্রী সফরে এসে কখনো বাড়িতে রাতযাপন করলে ওই রাতে শুধু ইদ্রিস অন্য ঘরে থাকতো। ইদ্রিস আর তার ছেলেদের হাতেই ছিল যেন বাংলাদেশ। বদলি-নিয়োগে বস্তা বস্তা টাকা কামিয়েছে তারা। পানিয়ারূপে ইদ্রিসের এক ভাই আনসার সদস্য মিজান কয়েক কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন বলেও জানান মন্ত্রীর এই প্রতিবেশী।
আনোয়ারের ছেলে মো. আজমল হোসেন জানান, ইদ্রিস ও বাবু চাকরির জন্য অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। তারা মাদক সিন্ডিকেট পরিচালনা করেছে। মাদকের সাম্রাজ্যে পরিণত করেছিল এলাকাকে। পাহাড় কেটে শেষ করেছে। তাদের ভয়ে কথা বলতে পারেনি কেউ।
কে এই ইদ্রিস: কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা কাজিয়াতলা গ্রামে বাড়ি ইদ্রিস মিয়ার। তার পিতার নাম আবু ভূঁইয়া। যদিও আদি বাড়ি সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মতিনগর থানার ধনছড়ি গ্রামে। ইদ্রিসের নানার বাড়ি কসবার পানিয়ারূপে আইনমন্ত্রী আনিসুল হকের গ্রামে। স্থানীয় খোঁজখবরে জানা যায়, ১৯৮৪ সালের দিকে চুরি করার দায়ে ইদ্রিসের বিরুদ্ধে গ্রামে সালিশ বসে। এতে তৎকালীন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রখ্যাত সালিশকারক আবুল খায়ের মেম্বার ইদ্রিসকে এলাকা ছাড়ার রায় দেন। এরপরই পানিয়ারূপ নানার বাড়িতে আশ্রিত হন ইদ্রিস। তার নানা-মামা ইদ্রিসকে এডভোকেট সিরাজুল হকের (আইনমন্ত্রীর প্রয়াত পিতা) বাড়িতে কাজের ছেলে হিসেবে নিযুক্ত করে দেন। বাড়ির গৃহস্থালি কাজকর্ম করার পাশাপাশি আইনমন্ত্রীর বৃদ্ধা দাদির সেবা করতেন ইদ্রিস। পরে আইনমন্ত্রীর প্রয়াত মা জাহানারা হকের সেবায় নিয়োজিত হন। তিনি তাকে স্বামীর গ্রামের বাড়ির কেয়ারটেকার হিসেবে স্থায়ী করে দেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 04
(24)
- পুতিন কি অমরত্ব চাইছেন? গবেষকদের অ্যান্টি-এজিং ওষু...
- সমুদ্রপথে ফ্রান্স থেকে বৃটেন যাওয়ার পথে ১২ অভিবাসী...
- অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ফিলিপাইনের সাবেক মেয়র ই...
- ব্রুনাই পৌঁছলেন মোদি, বিলাসিতায় আরব রাষ্ট্রনায়কদে...
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫১
- ঢাকা আসছেন ডোনাল্ড লু by মিজানুর রহমান
- এই মুরগির দাম ৭ লাখ টাকা, একেকটি ডিমের দাম ২ হাজার...
- গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জ...
- হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি! -বিবিসির প্রতিবেদন
- সম্পর্ক পুনরুদ্ধারই দিল্লির জন্য কঠিন
- ‘আয়নাঘরে’ থাকার যে বর্ণনা দিলেন আমান আযমী
- কটিয়াদী পাকুন্দিয়ায় সুলতানের সাম্রাজ্য by আশরাফুল ...
- আইসিসি’র পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়ায় পুতিন
- সিলেটে নেতা পাচারে সীমান্তে সক্রিয় ওরা by মুফিজুর ...
- কসবার ‘দ্বিতীয় মন্ত্রী’ by জাবেদ রহিম বিজন
- গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হান্নান চৌ...
- রানা জানান দিলেন আমি আসছি
- ঝিনাইদহ আইএইচটি’র শতাধিক নারী শিক্ষার্থীকে যৌন নির...
- ঐতিহাসিক সিরিজ জয় by সৌরভ কুমার দাস
- বিজয় অনেক দূরে, এখন আত্মতুষ্টির সময় নয়: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক: সংস্কারের ...
- পুনঃতদন্তে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে
- ড. ইউনূসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দ...
- পিতার কবর সিলেটে আনতে চান হারিছ তনয়া সামিরা চৌধুরী...
-
▼
Sep 04
(24)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment