কুমিল্লা মহানগর যুবদল সভাপতি আবু গ্রেফতার

কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও মহানগর ছাত্রদল নেতা শরীফকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে নগরীর কান্দিরপাড়সংলগ্ন লাকসাম রোডের খোরশেদ আলম পৌর বিপণির সামনে থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর উভয়কে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে আবু ও শরীফকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আবুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ৬টি মামলা রয়েছে। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আবুর বিরুদ্ধে করা সব মামলাই তিনি জামিনে আছেন।