Monday, June 25, 2012
আওয়ামী লীগ সরকার কি এখনও সুবিবেচক হবে by আতাউস সামাদ
আওয়ামী লীগ সরকার কি এখনও সুবিবেচক হবে by আতাউস সামাদ
জুন মাসের অর্ধেক পার হয়ে গেল কিন্তু ঢাকা শহরে আমরা বৃষ্টির জন্য কাতর হয়ে অপেক্ষা করছি। আবহাওয়া দফতরের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী বাংলাদেশে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বর্ষার শুরু। তার আগেই মে মাসের শেষভাগেও দু’চার দফা ভারী বর্ষণ হয় মাঝে মাঝে।
এবার ঢাকায় সেই সময় বৃষ্টির একটু ভাব ছিল আর ছিল ঝড়ো হাওয়া। তবে জুন মাসের এ পর্যন্ত ছিল না বৃষ্টি, আছে দম বন্ধ করে আনা গরম। আর সেই সঙ্গে আছে হাওয়ায় ধুলার স্তর এবং এক ঘণ্টা পরপর বিদ্যুতের লোডশেডিং শুরু হলেই সচল হয়ে ওঠা হাজার হাজার জেনারেটরের বাতাস ভারী করা বিশ্রী আওয়াজ। ঢাকা শহর ঘিরে যত ইটের ভাটা আছে, সেগুলোর ধোঁয়ার সঙ্গে মিশে ভাসতে থাকে সেখানকার ধুলা।
আবহাওয়াবিদরা বলেছেন, প্রায় বছর খানেক ধরে রাজধানী ঢাকার আকাশে দিনরাত সকল সময়েই যে একটা ধূসর আবরণ দেখা যায়, তা মূলত এই ধোঁয়া ও ধুলার তৈরি। এখন তার সঙ্গে যোগ হয়েছে রাস্তাঘাটের ধুলা। প্রায় পুরো ঢাকা শহরজুড়ে এবার শুকনো মৌসুমে মহাসড়ক ও মাঝারি সড়ক, গভীর করে খোঁড়া হয়েছিল নানান রকম পাইপ বসাবার জন্য। সেসব গর্তের অনেকগুলো ফের মাটি দিয়ে ভরাট করলেও বেশ কিছুতে এখনও কাজ চলছে। তবে এসব সড়কই এখন মাটির কাঁচা রাস্তার রূপ ধারণ করেছে, কারণ এগুলো আবার পাকা করা সম্ভব হয়নি। যেখানে যেখানে ভরাট করা হয়েছে, সেখানে বালু আর মাটি এখনও জমাট বেঁধে বসেনি। কাজেই সেসব জায়গায় ঢালাই বা পিচ করার কাজ করা সম্ভব নয়। এসব কাটা-ভাঙা রাস্তা থেকেও খুব ধুলা হয়। খোঁড়াখুঁড়ি করা রাজধানীর এসব পথঘাটের অধিকাংশ পানি ও কাদায় ভরা বিপজ্জনক খানাখন্দে পরিণত হবে। তবু আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করছি যাতে আমাদের নিঃশ্বাস নেয়ার বাতাসটা নির্মল হয়, যাতে প্রাণ-ওষ্ঠাগত করে আনা গ্রীষ্মের উত্তাপ কিছুটা হলেও কমে আসে।
আমরা দেশের রাজনৈতিক পরিমণ্ডলেও তাপ এবং ধুলার প্রবাহ কমে আসার জন্য অপেক্ষা করছি। গত ১১ জুন, সোমবার, সরকার-বিরোধী ১৮ দলীয় জোটের বিশাল গণসমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহাজোট তথা আওয়ামী লীগ সরকারকে আবারও আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ১৯৯৬ সাল থেকে চলে আসা এই ব্যবস্থা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তুলে দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটভুক্ত সংসদ সদস্যরা। এই পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদ করে আসছে বিএনপি শুরু থেকেই। বিএনপি এবং ১৮ দলীয় জোট চেয়েছিল ক্ষমতাসীন দল ১০ জুনের মধ্যে পুরনো ব্যবস্থা পুনর্বহাল করতে তাদের সম্মতি ঘোষণা করুক। কিন্তু তা হয়নি। অবশ্য রমজান ও ঈদ সামনে রেখে ১৮ দলীয় জোট দেশে কোনো হাঙ্গামা বা বিশৃঙ্খলা চায় না বলে তাদের দাবি আদায়ের জন্য আপাতত কোনো ‘কঠোর কর্মসূচি’ দেয়া থেকে বিরত হয়েছে।
তবে গত সোমবারের গণসমাবেশে বেগম খালেদা জিয়া ঘোষণা করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকার পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠা না করলে ঈদুল ফিতরের পর থেকেই হরতাল ও অবরোধ এমনকি লাগাতার হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দিয়ে কঠিন আন্দোলন শুরু করবেন। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সংসদীয় কমিটির সভায় তার দলের সংসদ সদস্যদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৈরি হতে বলেছেন। তিনি বলেছেন, সংশোধিত সংবিধানের ব্যবস্থা মোতাবেক ২৫ অক্টোবর ২০১৩ আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং সেই নির্বাচন হতে হবে ২৫ জানুয়ারি ২০১৪ তারিখের মধ্যে। ওই নির্বাচন হবে এই সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার শাসনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে, একথা পরিষ্কার করে দিয়েছেন তিনি।
তাহলে দেখা যাচ্ছে, কার অধীনে জাতীয় সংসদের নির্বাচন হবে সেই প্রশ্নে সরকারি জোট ও বিরোধী জোট একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছে। এর ফলে রোজার ঈদের পর বাংলাদেশে একটা প্রচণ্ড উত্তেজনাকর ও দ্বন্দ্বমুখর পরিস্থিতির সৃষ্টি হবে। এরকম অবস্থা আমরা চাই না। তবে এটা এড়ানো কঠিন; কারণ, বর্তমান ব্যবস্থায় বাংলাদেশে সরকার গঠন করবে সেই দল বা জোট যারা জাতীয় সংসদের সংখ্যাগুরু আসনে নির্বাচিত হবে।
সোজা কথা, জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ক্ষমতায় যাওয়ার নির্বাচন। আর এখনকার পরিস্থিতি হলো, ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই নির্বাচনের সময় সর্বোচ্চ ‘সুবিধা’ পাওয়ার জন্য তখনও ক্ষমতায় থাকতে চায় আর বিএনপি ও তার বিরোধীদলীয় জোট সরকারি দলের কারচুপি ও পেশিশক্তির ভোট এবং সাজানো ফল ঘোষণার ফাঁদে পা দিয়ে ঠকতে চায় না বলে নির্বাচনের সময় আওয়ামী লীগ বা কোনো দলকে সরকার চালাতে দিতে চায় না। তাই বিরোধী দলের দাবি—উঠিয়ে দেয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের জন্য সঠিক এবং সুবিবেচনার কাজ হবে অবিলম্বে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃসংযোজন করা এবং এখনই দেশের মানুষকে জানিয়ে দেয়া যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের দায়িত্বে থাকবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
আমরা এমন কথাটি বলছি ভূমিতে বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করে। সংক্ষেপে সেই পরিস্থিতির বিবরণ দিই। এক. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দাবি করছেন এবং তার দলও বলে চলেছে যে, নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা উঠিয়ে দেয়া হয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী। সেই এক ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে বলা হয়েছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের সংবিধানসম্মত নয়। তাই এটা তুলে দিতে হবে। তবে দেশের অবস্থা বিবেচনায় এই ব্যবস্থা আগামী দুটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য বলবত রাখা যেতে পারে। কিন্তু কোনো বিচারপতিকে এর সঙ্গে সংশ্লিষ্ট করা যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সংবিধান উপদেষ্টারা এই রায়ের শুধু প্রথম ভাগটিকে (অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতে হবে অংশটি) আদালতের আদেশ বা হুকুম হিসেবে বর্ণনা করে সেটুকুই কার্যকর করেছেন। রায়ের বাকি অংশটুকু (আগামী দুটি জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে) সম্পর্কে তাদের দাবি হলো—এটা আদালতের পর্যবেক্ষণ মাত্র, আদেশ নয়।
বিরোধী দলগুলো এবং প্রবীণ আইনজীবীরা অন্যদিকে দাবি করে আসছেন যে, পুরো রায়টিই আদেশ। এখন অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অতিসম্প্রতি বাংলাভিশন টেলিভিশনের সঙ্গে এক টেলিফোন সাক্ষাত্কারে বলেছেন, ওই রায়ের দুটি অংশই আদেশ অর্থাত্ আগামী দুটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার রেখে দেয়ার কথাটিও ‘আদালতের হুকুম’, ওটা পর্যবেক্ষণ বা সুপারিশ নয়।
উল্লেখ্য, বিচারপতি খায়রুল হক ওই রায় দেয়ার সময় প্রধান বিচারপতি ছিলেন এবং তিনিই রায়টি ঘোষণা করেছিলেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সর্বশেষ মন্তব্যের পর আর কারও পক্ষে এ দাবি করা চলে না যে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার রাখা না রাখা সম্পর্কে তাদের দেয়া রায়ের কেবল প্রথম অংশ কার্যকর করতে হবে আর দ্বিতীয় অংশ গ্রাহ্য না করলেও চলে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, তা হলো-বিচারপতি খায়রুল হক বলেছেন, তিনি এখন থেকে দুই মাস আগে পূর্ণাঙ্গ লিখিত রায়টি সুপ্রিমকোর্টে জমা দিয়েছেন। সেটি এতদিনেও প্রকাশিত না হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। জনগণও সেই পূর্ণাঙ্গ রায়টি দেখতে আগ্রহী। আশা করি, এটি অচিরেই প্রকাশ করা হবে।
তবে একথা এখনই বলা যায়, শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তুলে দেয়ার জন্য তিনি ও ক্ষমতাসীনরা যে আইনি যুক্তি দেখিয়েছেন, তার ভিত্তি আর বিদ্যমান নেই। তাই পুরো রায় অনুযায়ী সংবিধান পুনরায় সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এখন তাদের জন্য অবশ্যপালনীয় কর্তব্য। এক্ষেত্রে সংসদকে একটাই নতুন সিদ্ধান্ত নিতে হবে যে, সাবেক কোনো প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যেহেতু নিয়োগ দেয়া যাবে না, সেক্ষেত্রে এই পদটি কীভাবে পূরণ করা হবে? জাতীয় সংসদই আলোচনা করে প্রক্রিয়াটি ঠিক করে দিতে পারে।
বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় বিবেচ্য হলো, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানান রকম সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ড করে চলেছে তারা এবার ক্ষমতায় আসার পর থেকেই। তাদের সন্ত্রাসের সর্বশেষ উদাহরণ, সুপ্রিমকোর্টের জমিতে অবস্থিত সড়ক ভবনে গত মঙ্গলবার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকেরা টেন্ডার দখল নিয়ে প্রকাশ্যে গোলাগুলি করে পাঁচজনকে ঘায়েল করে। ওই সময় পুলিশ বা আনসারের সশস্ত্র কোনো প্রহরীকে সেখানে দেখা যায়নি, যদিও বলিউডি ফিল্মের কায়দায় তারা হাজির হয় ওই দলীয় সন্ত্রাসীরা চলে যাওয়ার পরপরই।
দ্বিতীয় উদাহরণ পুলিশকে নিয়ে। আওয়ামী দলীয়কৃত পুলিশ কোনো আইনকানুন মানে না। তাদের একদল ঝিনাইদহের এক গ্রামে আবদুল ওয়াহাব নামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে হানা দিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।
তৃতীয় উদাহরণ, গত সোমবার ঢাকায় বিরোধী ১৮-দলীয় জোটের গণসমাবেশে যাতে মানুষ যোগ না দিতে পারে, সেজন্য সরকারের নির্দেশে বাইরে থেকে ঢাকায় বাস ও লঞ্চ আসা বন্ধ করে দেয় পুলিশ। তারা শ’য়ে শ’য়ে লোকজনকে গ্রেফতার করে। আর আওয়ামী ক্যাডাররা লাল জামা পরে লাঠিহাতে বুড়িগঙ্গায় নৌকার যাত্রীদের পিটিয়ে ঢাকায় আসা থেকে বিরত করার চেষ্টা করে। টঙ্গীতে এরকম ক্যাডাররা লগি দিয়ে ট্রেনযাত্রীদের পিটিয়ে ট্রেন থেকে নামিয়ে দেয়।
অতএব একথা নির্দ্বিধায় বলা যায়, আওয়ামী লীগদলীয় সন্ত্রাসীরা জাতীয় সংসদ নির্বাচনে দলের গুণ্ডামার্কা বা অপরাধপ্রবণ মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভোটারদের ওপর তথা সাধারণ জনগণের ওপর এরকম সশস্ত্র ও সহিংস হামলা চালাবে। পুলিশ তাদের বাধা দেবে না; বরঞ্চ পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতার করবে, যেমন করছে বর্তমানে। ফলে নির্বাচনটি হবে একটি প্রহসন। এখনই বাংলাদেশে সুশাসন বলে কিছু নেই। তখন সুশাসনের কবর হয়ে যাবে। অন্যদিকে আওয়ামী লীগ দেশের ওপর থেকে সন্ত্রাসী-শাসন তুলে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে দেশের মানুষ খুশি হবে এবং এতে আখেরে আওয়ামী লীগ কিছুটা হলেও লাভবান হবে।
বাস্তবতা ভিন্ন। মইনুদ্দিন-ফখরুদ্দীনের অসাংবিধানিক সরকারের অধীনে ২০০৮-এর ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভরাডুবি হয়। আর আওয়ামী লীগ পায় বিস্ময়কর সাফল্য। ১/১১’র জরুরি আইনের অত্যাচারী অসাংবিধানিক সরকারের হাতে লাগাতার নির্যাতিত হওয়ার পর নির্বাচনে অতি সামান্য সংখ্যক আসন পাওয়ায় অনেকেই মনে করেছিলেন, বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের কোনো কোনো নেতা এ নিয়ে হাসি-তামাশাও করেছেন। কিন্তু দেখা যাচ্ছে, গত সাড়ে তিন বছরে বিএনপি তার অস্তিত্ব ভালোমতই টিকিয়ে রেখেছে। দলটি যে চাইলে সরকারবিরোধী আন্দোলন করতে পারবে সেটাও প্রমাণ করেছে। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী প্রায় তিন মাস আগে তার গাড়ির চালকসহ মাঝরাতে তার বনানীর বাড়ির কাছের রাস্তা থেকে গুম হওয়ার পর দলটি পরপর পাঁচদিন হরতাল করেছে। হরতালের সময় একটি গাড়িতে অগ্নিসংযোগকে ছুতা করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রথম কাতারের অনেক নেতাকে সরকার গ্রেফতার করে আটক রেখেছে। তাদের দ্রুত বিচার আদালতে তোলা হচ্ছে। তারা হাইকোর্ট থেকে জামিন লাভ করার পর সরকার নানান আইনি জটিলতা সৃষ্টি করে তাদের আটক রেখেছে।
আওয়ামী লীগ হয়তো ভেবেছিল, বিএনপি’র নেতাদের আটক রাখলে ও কর্মীদের ভয়ভীতি দেখালে ১৮-দলীয় জোটের ১১ জুনের গণসমাবেশ ব্যর্থ হবে। কিন্তু বিএনপি’র সমর্থকরা পুলিশের বেআইনি বাধা, গণগ্রেফতার ও আওয়ামী সমর্থক সন্ত্রাসীদের হাতে মারধর সহ্য করেও গণসমাবেশ খুব ভালোভাবেই সফল করেছে। এর আগে ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিও তারা একইভাবে সফল করেছিল সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে। এসবের ফলে বেশিরভাগ মানুষ মনে করবেন, বিএনপি ও তার ১৮-দলীয় জোট আগামীতে কঠিন কর্মসূচি দিলে তা পালিত হবে। সরকার অনমনীয় থাকলে সে ক্ষেত্রে দেশে অশান্তি ও নিপীড়ন-নির্যাতন বাড়বে। জনগণ তা পছন্দ করবে না। তাই এক্ষেত্রেও সরকারের জন্য সুবিবেচনার কাজ হবে দ্বন্দ্ব-সংঘর্ষের পথ থেকে সরে আসা। আর তার উপায় হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংশোধিত রূপে পুনঃপ্রবর্তন করা।

আতাউস সামাদ: প্রখ্যাত সাংবাদিক।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1353)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 25
(80)
- সেতু বাঁচান কিন্তু যাত্রীদের বিপদে ফেলবেন না-হঠাৎ ...
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নিতে হবে-রমজান...
- সৌদিতে আটক ৪০০ 'রোহিঙ্গা' ফেরত আনার চাপে বাংলাদেশ...
- সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে কাণ্ড-১৬ কোটি মানু...
- ঘুষ সেধেছিল লাভালিনই-তদন্ত প্রতিবেদন নিয়ে কাল ঢাকা...
- হাসপাতালে অব্যবস্থাপনা দুর্নীতি-দলবাজি বন্ধ করতে হ...
- ডিজিটাল প্রতারণা-প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে
- চরাচর-দেওয়ানবাড়ির সংগীতচর্চা by স্বপন কুমার দাস
- রঙ্গব্যঙ্গ-অরাজনৈতিক জুজুর ভয়! by মোস্তফা কামাল
- বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং করণীয় by ড....
- পাঠকের মন্তব্য: অনলাইন থেকে-আগামী নির্বাচনের পর তি...
- গণমাধ্যম-কেন সার্ক সংবাদ সংস্থা চাই by অজিত কুমার ...
- কালের পুরাণ-ধনবান মন্ত্রী-সাংসদদের গাড়ি-ক্ষুধা by ...
- বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকদের জবাবদিহি কোথায়?-কাজ...
- শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে-অভিশপ্ত এসিড-সন্ত্রাস
- শ্রদ্ধাঞ্জলি-হিরণ্ময় এক নারীর কথা by রীনা দাস
- করুণাপূর্ণ সিদ্ধান্ত : সংসদ বনাম বিচার বিভাগ by এ ...
- জলিলের আত্মজীবনী-'ট্রাম্পকার্ড' ও এক-এগারো প্রাধান...
- ব্রাদারহুডের মুরসি মিসরের নতুন প্রেসিডেন্ট
- চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব-জার্মান পররাষ্ট্রমন্ত্র...
- নিজেকে নিলামে তুললেন এক ব্রিটিশ
- বিবাহবিচ্ছেদে ভোজ!
- ৮৬ ঘণ্টা পর উদ্ধার-জীবনযুদ্ধে হেরে গেল মাহি
- পাল্টা হামলার অভিযোগ এটিএন কর্মীদের-সাংবাদিক নেতার...
- মিসরের নতুন প্রেসিডেন্ট মোরসি
- শিক্ষকদের আলাদা বেতন স্কেল করা হবে : শিক্ষামন্ত্রী
- সাংবাদিক সংগঠন থেকে হামলাকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত
- সাংবাদিকদের মানববন্ধনে অপ্রীতিকর ঘটনা
- খুচরা বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব
- রমজান আসছে তাই নিত্যপণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা!
- কোকোর পাচার করা অর্থ সিঙ্গাপুরে বাজেয়াপ্ত by আবুল ...
- হত্যা গুম নিখোঁজের কূলকিনারা হয় না by মাসুদুল আলম ...
- পুলিশ আইনের সংস্কার-উদারতার পরিচয় দিতে হবে
- বেসরকারি প্রতিষ্ঠান-শিক্ষকদের জন্য আরেকটু করুন by ...
- কূটনীতি-মিয়ানমারে দাঙ্গা ও বাংলাদেশের পররাষ্ট্রনীত...
- এগিয়ে যাও আরিফা by এমএম কবীর মামুন
- সাম্প্রতিক প্রসঙ্গ-সব ভালো তার, শেষ ভালো যার by মা...
- কণ্ঠস্বর-সুশাসন মানে সামরিক শাসন বা জঙ্গিবাদ নয় by...
- শুভাঢ্যা খাল-দখলদারিত্বের অবসান হবে না?
- নারী হোস্টেল-মাথার ওপর চাই নিরাপদ ছাদ
- ‘স্বাধীনতা দিবসে আসছে এলআরবির যুদ্ধ’
- এখনও অনেক অঙ্গীকার বাস্তবায়ন হয়নি
- শূন্য ওজনের মরণ by অমিত বসু
- বেতন বৈষম্য by আনোয়ার হোসেন
- বাংলাদেশ-ভারত সম্পর্ক-নয়াদিলি্লকেই বন্ধুত্বের হাত ...
- শিক্ষা-পাবলিক কলেজগুলোর প্রতি বিমাতাসুলভ আচরণ কেন?...
- নিরক্ষরমুক্ত চা বাগান-দুর্গম পথের প্রথম পদক্ষেপ
- রমজানের বাজার-দাম বৃদ্ধির শঙ্কা দূর করুন
- অপ্রমাণিত বিষয়ে সংবাদ-চাই সুস্থ ধারার সাংবাদিকতা
- পবিত্র কোরআনের আলো-প্রতিপক্ষের দাবি অনুযায়ী ফরমায়ে...
- সার্ক বিদ্যুৎ ও সম্ভাবনার অর্থনৈতিক শক্তি by হাসান...
- বিশেষ সাক্ষাৎকার : মুস্তাফিজুর রহমান-অর্থের সুষ্ঠু...
- চরাচর-হারিয়ে যাচ্ছে মোরগ লড়াই by শরাফত হোসেন
- সরকারের সাফল্য-ব্যর্থতা এবং আমাদের প্রত্যাশার বাস্...
- কর্মসূচির নেপথ্যে
- ফেসবুক-বিরোধীআন্দোলন by মহিউদ্দিন কাউসার
- গুণীজন কহেন
- রসকারণ-আপনি কি সারা রাত মোবাইলে কথা বলেন? by আব্দু...
- লোকসানে বিপর্যস্ত বিমানকর্তৃপক্ষ কী ভাবছে?
- ধনী ও দরিদ্রের দৃষ্টিতে বাজেট by হায়দার আকবর খান রনো
- সবার প্রেসিডেন্ট হতে দল ছাড়লেন মুরসি, জাতীয় ঐক্যের...
- উদ্ধার হলেও মৃত্যুর কাছে হার মানল মাহি
- মন নয়, ধন চুরি
- জশের সঙ্গে আমার বন্ধুত্ব চিরকালীনঃ বিপাশা
- নায়িকা যখন গায়িকা
- সম্পর্কের সমাপ্তি by তোফাজ্জল লিটন
- রোহিঙ্গাদের রক্ষায় বিশ্ব নিরব কেন? by এএম জিয়া হাব...
- ডার্ক জার্নালিজম by সৈয়দ ইশতিয়াক রেজা
- বর্মায় যা হচ্ছে, বাংলাদেশকে যা করতে হবে by খোমেনী ...
- আওয়ামী লীগ সরকার কি এখনও সুবিবেচক হবে by আতাউস সামাদ
- কোলাবোরেটিভ জার্নালিজম by সৈয়দ ইশতিয়াক রেজা
- ময়নার যদি কিছু হয়ে যায় দায় নেবে কে? by কাজী জামশেদ...
- আমরা মানুষ দেখি না by কাজী জামশেদ নাজিম
- সংসদের সার্বভৌমত্বঃ নতুন করে পুরনো তর্ক by আমীন আল...
- আঞ্চলিকতার রোষানলে সিলেট by রশীদ জামীল
- মাহফুজ সাহেব, আয়নায় নিজেকে দেখুন by সৈয়দ শাহ সেলিম...
- সকলেই শুধায়, কেমন আছি আমরা by আতাউস সামাদ
- সুপ্রিমকোর্ট ও জাতীয় সংসদের দ্বন্দ্ব গভীর শাসন সঙ্...
- ‘পুলিশ আগের চেয়ে ভালো হয়েছে’ by আমীন আল রশীদ
- চলচ্চিত্র ‘শিল্পে’র উন্নতিতে... by নাজমুল হাসান দা...
-
▼
Jun 25
(80)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
Exclusive
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment