Saturday, November 13, 2010
স্মৃতি ও গল্প- 'কবির অভিষেক' by মহাদেব সাহা
স্মৃতি ও গল্প- 'কবির অভিষেক' by মহাদেব সাহা
ঢাকায় তখন আমার পরিচিত মানুষ মাত্র তিন-চারজন। তারাই তখন আমার মরূদ্যান। দাঁড়াবার এক ইঞ্চি মাটিও নেই। মলয় ও তাজুলের সঙ্গে আগে থেকেই কিছুটা পরিচয় ও বন্ধুত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো ভেবে এসে উঠেছিলাম মলয়ের রুমে। মলয় তখন জগন্নাথ হলে থাকে। সকালে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হাইয়ের সঙ্গে দ্যাখা করতে তার ফুলার রোডের বাসায় যাই। হাই স্যার এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ঝামেলার ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আমাকে রাজশাহীতেই এম এ পড়তে বললেন। তাজুল তখন 'এক ঝাঁক পায়রা' করে। থাকে এস এম হলে। তার রুমেও ছিলাম একদিন।
পরে তাজুলও রাজশাহী গিয়ে আমার রুমে ওঠে। স্টেশনে এতো লোকের মাঝে কোনো চেনা মুখ নেই, কোনো পরিচিত মানুষ নেই, এই শহরকে কেমন নির্বান্ধব অপরিচিত মনে হতে লাগলো, এই বর্ষার দিনকেও মনে হলো 'বৃষ্টিবিহীন বৈশাখী দিন', আমার মনের মধ্যে তখন এমনি উথাল-পাতাল বাতাস বইছে। রাস্তাঘাট চিনি না, মানুষজন সব অচেনা, বড়ো অসহায় বোধ হতে লাগলো। সেই কবে ঢাকা থেকে চলে গেছি, প্রায় এক দশক আগে, ঢাকা কলেজের হিন্দু ছাত্রদের হোস্টেল তখন আগামসি লেনে, ল' কলেজের পাশে একটা পুরনো বাড়িতে। হোস্টেলের সুপারেনটেনডেন্ট অধ্যাপক নিজামুদ্দিন। তিনি দোতলায় থাকেন। হিসেব বিভাগের অনিল বাবু হোস্টেল ইনচার্জ। আমরা জনাবিশেক ছাত্র থাকি। ঢাকা কলেজে তখন বিখ্যাত সব শিক্ষক। ইংরেজিতে আবু রুশদ, বাংলায় শওকত ওসমান, হিশামুদ্দিন, আশরাফ সিদ্দিকী। বিখ্যাত মনোবিজ্ঞানী এম ইউ আহাম্মেদ তখন ঢাকা কলেজের অধ্যক্ষ। ঢাকা কলেজের নতুন চমৎকার ভবনটি নিউ মার্কেটের পাশে। নিউ মার্কেট তখন ঢাকার সবচেয়ে আকর্ষণীয় বিপনীকেন্দ্র। ঢাকার বাইরে থেকে যারাই আসে নিউ মার্কেট না দেখে যায় না। এক মার্কেটে সব জিনিস পাওয়া যায়। ভেতরে অনেক রাস্তা। কতোবার যে রাস্তা গুলিয়ে ফেলেছি। ঢুকে আর বেরুতে পারি না, মফস্বল থেকে আসা লোকজনের যা হয়। ক্লাসের ফাঁকে আমরা দল বেঁধে নিউ মার্কেটে ঘুরি, নিউ মার্কেটে সুন্দর সুন্দর সব মেয়েরা কেনাকাটা করে। আমার এক সহপাঠী দ্বিজেন কথায় কথায় ইংরেজি বলে, অবশ্য আমিও বলি, কলেজে এলে বোধহয় প্রথম প্রথম সবাই এরকম ইংরেজি বলতে চায়। আমরা অনেক সময়ই তখন বাংলা কথার উত্তর দি ইংরেজিতেই, মাঝে মাঝে দোকানে গিয়েও ইংরেজি বলি, পাশে মেয়েরা থাকলে আমরা আরো বেশি ইংরেজি বলি। সে একটা সময়ই গেছে।
পরে তাজুলও রাজশাহী গিয়ে আমার রুমে ওঠে। স্টেশনে এতো লোকের মাঝে কোনো চেনা মুখ নেই, কোনো পরিচিত মানুষ নেই, এই শহরকে কেমন নির্বান্ধব অপরিচিত মনে হতে লাগলো, এই বর্ষার দিনকেও মনে হলো 'বৃষ্টিবিহীন বৈশাখী দিন', আমার মনের মধ্যে তখন এমনি উথাল-পাতাল বাতাস বইছে। রাস্তাঘাট চিনি না, মানুষজন সব অচেনা, বড়ো অসহায় বোধ হতে লাগলো। সেই কবে ঢাকা থেকে চলে গেছি, প্রায় এক দশক আগে, ঢাকা কলেজের হিন্দু ছাত্রদের হোস্টেল তখন আগামসি লেনে, ল' কলেজের পাশে একটা পুরনো বাড়িতে। হোস্টেলের সুপারেনটেনডেন্ট অধ্যাপক নিজামুদ্দিন। তিনি দোতলায় থাকেন। হিসেব বিভাগের অনিল বাবু হোস্টেল ইনচার্জ। আমরা জনাবিশেক ছাত্র থাকি। ঢাকা কলেজে তখন বিখ্যাত সব শিক্ষক। ইংরেজিতে আবু রুশদ, বাংলায় শওকত ওসমান, হিশামুদ্দিন, আশরাফ সিদ্দিকী। বিখ্যাত মনোবিজ্ঞানী এম ইউ আহাম্মেদ তখন ঢাকা কলেজের অধ্যক্ষ। ঢাকা কলেজের নতুন চমৎকার ভবনটি নিউ মার্কেটের পাশে। নিউ মার্কেট তখন ঢাকার সবচেয়ে আকর্ষণীয় বিপনীকেন্দ্র। ঢাকার বাইরে থেকে যারাই আসে নিউ মার্কেট না দেখে যায় না। এক মার্কেটে সব জিনিস পাওয়া যায়। ভেতরে অনেক রাস্তা। কতোবার যে রাস্তা গুলিয়ে ফেলেছি। ঢুকে আর বেরুতে পারি না, মফস্বল থেকে আসা লোকজনের যা হয়। ক্লাসের ফাঁকে আমরা দল বেঁধে নিউ মার্কেটে ঘুরি, নিউ মার্কেটে সুন্দর সুন্দর সব মেয়েরা কেনাকাটা করে। আমার এক সহপাঠী দ্বিজেন কথায় কথায় ইংরেজি বলে, অবশ্য আমিও বলি, কলেজে এলে বোধহয় প্রথম প্রথম সবাই এরকম ইংরেজি বলতে চায়। আমরা অনেক সময়ই তখন বাংলা কথার উত্তর দি ইংরেজিতেই, মাঝে মাঝে দোকানে গিয়েও ইংরেজি বলি, পাশে মেয়েরা থাকলে আমরা আরো বেশি ইংরেজি বলি। সে একটা সময়ই গেছে।
আমরা যেখানে থাকি সেই হোস্টেলটির অবস্থা খুবই করুণ, বর্ষাবিষ্টিতে বাড়ির উঠান জলকাদায় ভরে যায়। স্যারের একটি মুলতানি গাভী ছিলো, বাঁধা থাকে উঠানে। বাথরুম নেই। উঠানের এক পাশে একটা বড়ো ইঁদারা। আমাদের সবারই যার যার দড়ি ও বালতি আছে, সেই বালতি দিয়ে জল তুলে স্নান করি। শীতের সময় বরফের চেয়েও বেশি ঠাণ্ডা জল, গা কেটে যায়। রান্নাঘরের বারান্দায় একটা লম্বা টেবিল পাতা, সেখানে গামলায় ভাত ঢাকা থাকে, আমরা নিয়ে নিয়ে খাই। দশটার ক্লাস ধরতে হলে সেই কনকনে ঠাণ্ডায় ইঁদারার জলে সকালবেলা স্নান করা এক দুঃসাহসের কাজ। কিন্তু তাই করতে হয়। কোনোমতে নাকে-মুখে গুঁজে কলেজে ছুটি। দূরত্বও কম নয়। রেললাইন ধরে হেঁটে, কখনোবা সে আমলের হ্যান্ডেল ঘরিয়ে স্টার্ট দেয়া বাসে। এরকম খুব বেশিদিন চালানো গেলো না। অসুস্থ হয়ে পড়লাম। ভীষণ জ্বর। রাতে প্রায় সংজ্ঞা হারানোর অবস্থা। পাশের বাড়িতে থাকে উষাদি, তার নামটিও ভুলে গেছি, এখন উষাদিই বলি, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা হোস্টেলের বারান্দার সিঁড়িতে বসে গল্প করি, উঠানে ব্যাডমিন্টন বা ভলিবল খেলি, উষাদি তাদের বারান্দার রেলিং-এ দাঁড়িয়ে দ্যাখে, কখনো একটু হাসে, একটি-দুটি কথা হয়। আমি কবিতা লিখি সে খবর উষাদি জানে। সেই রাতে পাশের বাড়িতে হোস্টেলে এসে কতো রাত পর্যন্ত যে উষাদি জ্বর মাপা, মাথায় জল ঢালা, কপালে জলপট্টি দেয়া থেকে শুরু করে সেবা-শুশ্রূষা করেছিলো তা বলতে পারবো না। তখন আমি চেতন-অচেতনের মাঝখানে। তার এই অবিরাম শুশ্রূষা আর যত্ন ছাড়া সেদিন হয়তো প্রাণ বাঁচানোই কঠিন ছিলো। আজ যখন ভাবি তাকে আমার দেবীর মতোই মনে হয়, আমার জন্য কী কষ্ট করেছিলো উষাদি, তার এই স্নেহ, ভালোবাস, মমতা সত্যি এক দুর্লভ বস্তু। তার সঙ্গে আমার আর দ্যাখা হয়নি, পরদিনই মির্টফোর্ড হাসপাতালে ভর্তি হই। টাইফয়েডে একেবারে কাহিল হয়ে পড়ি। তখনকার দিনে টাইফয়েড হলে সেরে ওঠা খুব শক্ত ছিলো, ক্লোরোমাইসেটিন ক্যাপসুল (নামটি কি ভুল করছি) খেতে হতো। শরীর একেবারে ভেঙে যেতো, চুল উঠে যেতো, আরো কতো কী? টাইফয়েড সারতে অনেকদিন লেগেছিলো। হাসপাতাল থেকে ফিরেই সোজা বাড়ি। বাড়ি এসেও আবার জ্বরে পড়ি। শামসুদ্দিন আহাম্মদ তখন ঢাকার খুব বিখ্যাত চিকিৎসক, ঢাকা মেডিক্যাল কলেজের বোধহয় অধ্যক্ষ তিনি, দীর্ঘদিন তাঁর চিকিৎসায় ছিলাম। লেখাপড়া বন্ধ। উষাদির সঙ্গে সেই শেষ দ্যাখা। আরো একজন একবার আমাকে এমনি সেবাযত্ন করেছিলো হাসপাতালে, মেডিক্যাল কলেজের ছাত্রী কিংবা সদ্য পাস করে বেরিয়েছে, জ্বরের ঘোরে প্রায় অচেতন, তার কথাও খুব মনে পড়ে।
খুব বেশি দেরি হলো না, তখন এতো গাড়ি, এতো ভিড়, এতো যানজট নেই এতো বড়ো শহর; কিন্তু শান্ত সি্নগ্ধ, মোটামুটি অল্প সময়েই পৌঁছে গেলাম গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে, কণ্ঠস্বরের আস্তানায়। একটা ছোট ট্রাঙ্কে কিছু বই, লেদার সুটকেসে সামান্য জামা-কাপড় আর শতরঞ্জি-জড়ানো লেপ-কাঁথাবালিশ। এই নিয়ে গিয়ে উঠি সায়ীদ ভাইয়ের বাসায়। ভাবী সদা হাস্যমুখ, হাসিমুখের একটা অসুবিধা এই যে কিছু মনে করলেও বোঝা যায় না। অবশ্য আমি কিছুটা সংকুচিত মানুষ, সায়ীদ ভাই ও ভাবী এর মধ্যেই সেটা বুঝে ফেলেছেন, সেজন্য আমার প্রতি একটু বেশিই সচেতন থাকেন, পাছে আমি কোনো কিছুতে মন খারাপ করি। কিন্তু যার মন এমনি এমনি খারাপ হয়, তার মন খারাপ ঠেকাবে কে? দিনটা ভালোই কাটলো। সায়ীদ ভাই আমার থাকারও একটা ব্যবস্থা করে রেখেছেন, সেটাও খুব কাছেই এলিফ্যান্ট রোড। সেখানে মেস করে থাকেন আবুল কাসেম ফজলুল হক ও শফি চৌধুরী।
একজন সাহিত্যের আর একজন পদার্থ বিজ্ঞানের। কিছুদিন আগে আনোয়ার উলস্নাহ চৌধুরী চলে গেছেন, মেসে একটি সিট খালি। আমি সেই খালি সিটে গিয়ে উঠবো। বাড়িটা একতলা, ওপরে টিনের ছাদ, নিউ এলিফ্যান্ট রোডের আরো গলির ভেতর। বাড়িটি শেহাবউদ্দিন নাফাদের। নাফা তখন বাম রাজনীতির সক্রিয় কমর্ী। পরে ইংরেজি দৈনিকে সাংবাদিকতা করে। বর্ষাবৃষ্টিতে বাড়িটিতে পেঁৗছতে একটা লম্বা সাঁকোর ওপর দিয়ে অনেকটা পথ যেতে হয়। ঐদিন সন্ধ্যায় ফুটপাত থেকে একটা চৌকি কিনে বিছানাপত্র নিয়ে এই বাড়িতে গিয়ে উঠলাম। শুরু হলো আমার ঢাকা জীবন, কবিতার দিনরাত্রি। আমি যখন ঢাকা এসে পেঁৗছলাম তখন কণ্ঠস্বরে একদল নতুন কবির অভিষেক সম্পন্ন হয়ে গেছে, আমি এসে পেঁৗছালাম শেষ বাসের যাত্রী। পায়ের তলায় একটু মাটি খুঁজছি। তার জন্য দিবারাত্রির যুদ্ধ।
উঠলাম বটে এলিফ্যান্ট রোডে, কিন্তু যতোক্ষণ পারি সময় কাটাই গ্রিন রোডে এসে। কাছেই থাকেন আবদুল মান্নান সৈয়দ। মান্নান সৈয়দের একেকটি নতুন লেখা তখন কণ্ঠস্বরে বের হচ্ছে। মুগ্ধ হয়ে তার এইসব গল্প-কবিতা পড়ি। এই গ্রিন রোডেই কাঁঠাল বাগানের দিকে তাদের বাড়ি। মাঝে-মাঝে সায়ীদ ভাইয়ের সঙ্গে সেখানে চলে যাই। ঢাকায় চেনা জানা মানুষ খুব কম, এখানে গিয়ে আমি কিছুটা আশ্রয় পাই, আনন্দ অনুভব করি। মান্নান সব সময়ই কবিতামগ্ন নির্জন মানুষ, কিন্তু শিল্প সাহিত্য কবিতা নিয়ে তাৎপর্যপূর্ণ কথা বলেন, আমি মন দিয়ে শুনি। ঢাকায় প্রথম দিকে আমার সেই বিমর্ষ দিনগুলোতে সায়ীদ ভাই ও মান্নান সৈয়দের সানি্নধ্য ও আন্তরিকতা আমাকে উজ্জীবিত করে। গ্রিন রোডের সবুজ প্রকৃতির মতোই ছায়াময় মনে হতো সেইসব মুহূর্ত। তখন আমার কাছে সামান্য পাওয়াও ছিলো অনেক পাওয়া, একটু প্রশ্রয়, একটু উষ্ণতা, একটু ভালোবাসা পেলে এই রুক্ষ পৃথিবী মধুময় মনে হতো। ঢাকায় তখন আমি কাকেই বা চিনি, কার কাছেই বা যাই, যদিও কখনো যাই সংকোচ কাটে না, জড়সড় হয়ে থাকি, ঘুরে ফিরে এই গ্রিন রোড, কণ্ঠস্বরের আড্ডা, কিন্তু সেখানেও খুব কণ্ঠ মেলাতে পারি না, পশ্চাৎবতর্ী মানুষের মতো থাকি। এভাবেই আমার সময় কাটতে থাকে, ঢাকায় প্রথম দিনগুলোতে এরাই আমার কাছের মানুষ। তবে এতোটা কবিতামত্ত সময় বোধহয় আমি আর কখনো কাটাইনি, আচ্ছন্ন, বিভোর, নিমজ্জিত। চাকরি করি নামমাত্র, সারাক্ষণই কবিতা।
অবজারভার গ্রুপের নতুন বাংলা পত্রিকা পূর্বদেশ। নতুন অফিস, নতুন লোকজন। সবকিছুরই জন্ম মুহূর্তের একটা আলাদা আনন্দ ও উত্তেজনা আছে। পূর্বদেশ বের হওয়ার আগে থেকেই আমরা অফিস করছি। সারাক্ষণই একটা আনন্দের পরিবেশ। নতুন চেয়ার-টেবিল আসছে, বসার ব্যবস্থা হচ্ছে, একটি নতুন পত্রিকার জন্মের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ উৎফুলস্ন বোধ করছি। অভিজ্ঞতাও একেবারে অন্যরকম। পত্রিকা সাজানো হচ্ছে, সাজিয়ে দেখা হচ্ছে কেমন হলো, প্রতিমুহূর্তের শিহরণ। কয়েকটা দিন খুব আনন্দের মধ্যেই কাটলো। পূর্বদেশের জন্ম মুহূর্ত আমার মনে দাগ কেটে আছে। পূর্বদেশ বের হওয়ার পর সাড়াও পাওয়া গেলো খুব ভালো। তর তর করে বাড়তে লাগলো পত্রিকার প্রচার সংখ্যা। সুন্দর ঝকঝকে ছাপা, পাঠকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠলো পূর্বদেশ। ভাগ্য আমার ভালোই বলতে হবে, পূর্বদেশে সম্পাদকীয় বিভাগে যাঁদের সঙ্গে কাজ করি তাঁরা সব বিখ্যাত ব্যক্তি। 'আমাদের মুক্তি সংগ্রামে'র লেখক মোহাম্মদ ওয়ালীউলস্নাহ, একুশে ফেব্রুয়ারির অমর গানের লেখক আবদুল গাফ্ফার চৌধুরী, নূইপা ছদ্মনামের কলাম লেখক নূরুল ইসলাম পাটোয়ারী, কন্যাকুমারীর খ্যাত আব্দুর রাজ্জাক চৌধুরী। আমি নাম পরিচয়হীন এক কবিতামত্ত তরুণ। কিন্তু তরুণ কবিকে বোধহয় সবাই একটু বেশি বেশি অস্কারা দেয়। আমাকেও দিচ্ছিলেন। শুধু সম্পাদকীয় বিভাগ নয়, চীফ রিপোর্টার বিখ্যাত ছড়াকার কবি ফয়েজ আহামদ, বার্তা সম্পাদক এহতেশাম হায়দার চৌধুরী, জেনারেল ম্যানেজার এম আর আকতার মুকুল, সাংবাদিক কামাল লোহানী, সাহিত্য সম্পাদক আ ন ম গোলাম মোস্তফা সবার কাছেই এক ধরনের প্রশয় পাই। এমনকী সম্পাদক মাহবুবুল হক ও অবজারভারের ব্যবস্থাপনা সম্পাদক কবি আব্দুল গণি হাজারীর কাছেও আস্কারা পেয়ে আমার আরো দিশেহারা হওয়ার অবস্থা। কী লিখি না লিখি সেটা বড়ো কথা নয়, কবিতা নিয়ে মেতে থাকি। পূর্বদেশে কলাম লেখা শুরু করলাম মলিস্ননাথ নামে, মোস্তফা ভাই বললেন আর যা হোক নিয়মিত কবিতা লিখতে হবে সাহিত্যের পাতায়। সাহিত্যের পাতায় একটি ধারাবাহিকে গদ্যলেখাও শুরু করলাম 'উপকথার কথা'। অবজারভার হাউসের তখন রমরমা অবস্থা। বিখ্যাত সাংবাদিক কে জি মোস্তাফা, এবিএম মূসা ও আতাউস সামাদ তখন অবজারভারে। পূর্বদেশে 'বটতলার উপাখ্যান' লেখেন ওবায়দুল হক, 'বারোয়ারি লেখেন মূসাভাই। আবদুল গফ্ফার চৌধুরীর 'তৃতীয় মত' তখন পূর্বদেশের সবচেয়ে জনপ্রিয় কলাম।
কতোক্ষণ আর থাকি পত্রিকার অফিসে, যতো তাড়াতাড়ি পারি কেটে পড়ি, ঘুরে বেড়াই, কোথাও ঠিক মন বসতে চায় না, সারাক্ষণই মাথায় কবিতা কিন্তু প্রথম প্রথম এসে কবিতা লেখাও হয় না তেমন, আমার অবস্থা সম্পাদকীয় বিভাগের সবাই বুঝতে পারেন, তাঁরা একটু বেশি বেশিই পাত্তা দেন আমাকে। দুপুরে প্রায় প্রতিদিনই এক সঙ্গে খাই, কখনো 'অতিথি', কখনো 'সাগরিকা', কোনো কোনো দিন হয়তোবা বাদশা হোটেলেও। কাছাকাছি আরামবাগে থাকেন পাটোয়ারী ভাই, বেশিরভাগ সময়ই তাঁর বাড়িতে মাদুর পেতে দুপুরের খাওয়া। সে সব আন্তরিকতার কথা ভোলা যায় না, আজকের দিনে যা একেবারেই দুর্লভ। এতোসব বিখ্যাত মানুষ, আমার কোনো চালচুলো নেই, মেসে থাকি, সময়-টময় ঠিক থাকে না, কখন আসি কখন যাই, সঙ্গে কেউ না কেউ থাকেও, কেউই কিছু মনে করেন না, আমার এক ধরনের অলিখিত স্বাধীনতা। এতোসব গুণী মানুষের মধ্যে থাকার এই বোধ হয় একটা সুবিধা। আমার স্বাধীন কবিজীবনের কোনো বাধাই হয় না। পূর্বদেশের সবাইকে আমার খুব ভালো লাগতে শুরু করে, তাঁরাও আমাকে বেশ আপন করে নেন। ঢাকায় শুভাকাঙ্ক্ষী তখন বেশি নেই, পূরবী ও জ্যোতিদা ঢাকায় আমার সেই সময়েই বান্ধব আপনজন। মন খারাপ হলে জ্যোতিদার কাছে চলে যাই, একই হাউসে কাজ করি। কিন্তু সে সুযোগ বেশিদিন থাকলো না, আমি ঢাকা আসার কিছুদিনের মধ্যেই জ্যোতিদা আমেরিকা চলে গেলেন। আমিও ধীরে ধীরে ঢাকার জীবনের মধ্যে জড়িয়ে পড়তে লাগলাম। জ্যোতিপ্রকাশ দত্ত তখনই গল্প লিখে নাম করেছেন, তাঁর গল্পগুলো অসাধারণ চিত্রধমর্ী, কবিতার মতো। 'দুবিণর্ীত কাল' বেরুনোর পরই তাঁকে একেবারে স্বতন্ত্রধারার লেখক রূপে চেনা যায়। এই সময়ে হাসান আজিজুল হকের বিখ্যাত গল্পগুলোও বেরিয়ে গেছে। তাঁর 'আত্মজা ও একটি করবী গাছ' বেরুলেই বোঝা যায় হাসান আজিজুল হক খুব শক্তিমান লেখক। যতোদূর মনে পড়ে তাঁর 'আমৃতু্য আজীবন' গল্পটি 'পূর্বমেঘে' ছাপা হয়, আমি তখন রাজশাহী।
লোকে জানে আমি ঢাকা এসেছি পত্রিকার চাকরি নিয়ে কিন্তু আমি মনে মনে ঠিকই জানি আমি এসেছি কবিতার চাকরি নিয়ে, পত্রিকার চাকরি একটা ছুঁতো, কিন্তু কবিতা লেখা হচ্ছে না, নিজেকে মেলাতে পারছি না কোনো কিছুর সঙ্গে, ভেতরে ভেতরে একটা দারুণ অশান্তি অস্থিরতা। এ রকম সময় মলয়ই বোধহয় একদিন আমাকে নিয়ে গেলো শরীফমিয়ার ক্যান্টিনে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরীর পাশে টিনের চালাঘর, পুরনো লম্বা লম্বা টেবিল। জায়গাটা চমৎকার, ঘাস, গাছপালা, মু্যরাল, রাস্তার ওপারে বিশাল মাঠ, কলরব, কোলাহল, তর্ক-বিতর্ক, কলহাস্য, কাপের পর কাপ চা। আমি চুপচাপ এককোনায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর বোধহয় তাজুল এলো। সেদিন আর কারা কারা ছিলো, কাদের সঙ্গে পরিচয় হয়েছিলো ঠিক মনে পড়ে না, শুধু কানে ভাসে হো হো হাসির শব্দ আর কলরব। মনে হচ্ছিলো আমি যেন ভিন্ন গ্রহের মানুষ, কিছুই ঠিক বুঝে উঠতে পারছি না। ময়ল, তাজুল, আমি এক পাশে বসে চা খেলাম। প্রথমদিন বেশি জমলো না, কিন্তু ধীরে ধীরে আমিও জমিয়ে ফেললাম। আমারও বন্ধুর সংখ্যা বাড়তে লাগলো। এখানেই সকালের খাওয়া তারপর অফিসে। এটাই একরকম রুটিনে দাঁড়িয়ে গেলো। সকালে উঠেই, সকাল মানে কখনোই দশটার আগে নয়, পাজামা-পাঞ্জাবি চাপিয়ে শরীফ মিয়ার দিকে হাঁটা দেই কিংবা রিকশায় চেপে বসি, এলিফ্যান্ট রোড থেকে সামান্যই দূরত্ব। থাকি আবুল কাসেম ফজলুল হকের সঙ্গে একই মেসে, কোনো কোনো দিন কাসেম ভাইও আসেন শরীফমিয়ায়, তাঁর সঙ্গে চলে আসি। তাতে একটা সুবিধা হয়, কাশেমভাই খুবই সহূদয় মানুষ, অনেকের সঙ্গেই আমাকে বেশ গুরুত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মলয়, তাজুল তো আছেই। সে সময় ঢাকার সব উঠতি কবি, লেখক, শিল্পী, সংস্কৃতিকমর্ী, ছাত্রনেতা নিয়মিত শরীফমিয়ায় আসেন। আমার প্রায় সবাই সমবয়সী। আড্ডা তর্ক-বিতর্কে এই চায়ের দোকানটি সব সময়ই গমগম করে। যেন অফুরন্ত জলকলেস্নাল। কিছুদিনের মধ্যেই আমি তারুণ্যের এই কলমুখরতা ও ভাষা আয়ত্ত করে ফেলি। 'ওস্থাদ', 'দূরমিয়া', গিরিঙ্গি' এইসব শব্দ ধরে ফেলতে আমারও আর বিশেষ দেরি হয় না। শরীফমিয়ায় প্রথম কার কার সঙ্গে পরিচয় হয়েছিলো মনে নেই। এখানে নির্মলেন্দু গুণ, আবুল হাসান নিয়মিত আসে। তাদের সঙ্গে আমার আগেই পরিচয় হয়েছিলো, কিন্তু খুব বেশি ঘনিষ্ঠতা হয়নি। শরীফমিয়ার মধ্য দিয়েই আমাদের ঘনিষ্ঠতা। তবে শরীফ মিয়ায় প্রথম বেশি ঘনিষ্ঠতা হয়েছিল হুমায়ুন কবির ও মাহবুব সাদিকের সঙ্গে। ওরা দুজনে তখন খুবই ঘনিষ্ঠ বন্ধু, সম্ভবত 'হে নক্ষত্রবীথি' নামে একটি সংকলনও বের করে। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব জমে ওঠে, সেই সূত্রে সুলতানা রেবুর সঙ্গেও ঘনিষ্ঠতা হয়। রেবুই বোধহয় তখন আমাদের প্রথম মেয়েবন্ধু, হুমায়ুনের সহপাঠী, পরে ওরা সংসার বাঁধে, কবিদের সঙ্গে তার সুসম্পর্ক, বেশিরভাগ সময়ই ওরা দুজন একত্র থাকে, একই সঙ্গে আমরাও আড্ডা দেই। হুমায়ুন আগেই 'পাশর্্ববতর্ী সহপাঠিনী' লিখে ফেলেছে।
শরীফমিয়া-কেন্দ্রিক এই কাব্যজীবনে মিশে আমি গ্রিনরোড থেকে কিছুটা ছিটকে পড়ি। দিনের প্রায় বেশিরভাগ সময়ই এখানে থাকি, মাঝখানে কিছু সময় অফিসে। এই সময় হুমায়ুন কবির ও মাহবুব সদিকের সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা হয়, ওরা দুজনেই আমাকে কাছে টানে, ঢাকার সেই সময়ের নিঃসঙ্গতার মধ্যে খানিকটা সঙ্গ দেয়, আমার মন খারাপ দেখলে ওরা দুজনেই আমাকে চাঙা করার চেষ্টা করে। মাহবুব সাদিককে আমার বেশ কোমল স্বভাবের মানুষ বলে মনে হয়, ওদের দুজনের সঙ্গেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বিদ্রূপ, কটাক্ষ নিষ্ঠুর রসিকতার মাঝে ওদের সহূদয়তা ও বন্ধুত্ব আমাকে তৃপ্তি দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই জড়িয়ে যাই আবুল হাসানের সঙ্গে, আমরা দুজনেই আমাদের দুজনের গোপন দুঃখের জায়গাটা আবিষ্কার করি, আমাদের স্বভাবের অন্তর্নিহিত উদাসীনতা ও অস্থায়ত্ব আমাদের কাছে টানে, অল্পদিনের মধ্যেই হাসানের সঙ্গে আমার বন্ধুত্ব গভীর হয়, দুজনেই আমাদের স্বভাবের কারণেই ঘুরে বেড়াতে শুরু করি ঢাকার সব নির্জন জায়গাগুলোতে, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চঘাট, রমনাপার্ক, বেলী রোডের সবুজ নিসর্গলোকের মধ্যে আমাদের কাতরতা কাটিয়ে উঠতে চেষ্টা করি, নদী, উদ্ভিদ, নির্জন দুপুরের ফুটপাত, মস্নান গোধূলির আলোছায়া আমাদের আচ্ছন্ন করে, এ সময় কতো জায়গায়, কতো নিরিবিলি রাস্তায় যে আমরা ঘুরে বেড়িয়েছি, চষে বেড়িয়েছি কতো অঞ্চল তার সাক্ষী কেবল মেঘ, বৃষ্টি, কুয়াশা, মধ্যরাতের চাঁদ আর আমাদের অন্তরাত্মা; তোপখানা রোডের চামেলী হাউস, রমনা রেস্তোরাঁ কিংবা লেকের ধারে কতো বিভোর সময় যে কটেছে তা ভেবে এখন কেমন স্মৃতিতাড়িতই হয়ে পড়ি। ঢাকায় এমন কোনো পার্ক, লেক বা নির্জন জায়গা নেই যেখানে আমরা সময় কাটাইনি। নির্মলেন্দু গুণের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে, স্বভাবে আমার চেয়ে সে কিছুটা স্বতন্ত্র, আমার মতো সে কাতর হয় না, যে-কোনো পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে পারে, আমাদের চেয়ে আড্ডায় সে বেশি স্বচ্ছন্দ, উচ্ছল, হাসাতে পারে অনেক বেশি। তার স্বভাবসুলভ হাস্যরসিকতা সবাইকে আকৃষ্টও করে। আমরা বেশিক্ষণ কথা খুঁজে পাই না। কিন্তু নির্মলের কথা প্রস্তুত, কথা বলে সে হাসাতেও পারে, আড্ডায় তাকে পছন্দও করে সবাই, আমরা প্রায় উল্টো, বেশিরভাগ সময়ই অন্যমনষ্ক থাকি, হাসি-তামাসার ভেতর দিয়েই নির্মল হয়তো তার দুঃখ লুকিয়ে রাখে, আমাদের চেয়ে তার আবেগ প্রকাশও অন্যরকম, শরীফমিয়াতেও সে সারাক্ষণ রসিকতা নিয়েই থাকে, সারাক্ষণই জমিয়ে রাখে; নির্মলের সঙ্গে পরে সবচেয়ে বেশি জড়িয়ে যাবো বলেই হয়তো তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠতে কিছুটা সময় লাগে, আমরা পরস্পর সর্বক্ষণ সঙ্গী হয়ে উঠবো, রাত্রির পর রাত্রি নিঘর্ুম কাটাবো শুধুই কথা বলে, তর্ক করে, ঝগড়া করে, নিঃশব্দে বসে থেকে, পরস্পর সুখ দুঃখের সাথী হয়ে উঠবো, কবিতা ও রাজনীতি আমাদের প্রায় অভিন্ন পথে নিয়ে যাবে বলেই হয়তো প্রথম দিকে এমনি ছিলো আমাদের বন্ধুত্বের সূচনা, পরিচয়পর্ব। সে সব বড়ো সুখের সময়, বড়ো দুঃখের সময়। একেকটি দিন যেন চৈত্রের পাগলা হাওয়া, যেন বর্ষার উতল মেঘ, যেন নতুন জলের কলধ্বনি। সে এক অসম্ভব স্বপ্নময় দিনরাত্রি, আমাদের দিন যাপনের প্রতিটি ক্ষণ যেন নতুন কবিতার জন্মলগ্ন, প্রতিটি মুহূর্ত যেন কবিতার মধ্যে বেঁচে থাকা। সেই উদ্দাম উন্মাতাল যৌবনে কবিতাই ছিলো আমাদের প্রেমিকা, আমাদের নির্জন পবিত্র আনন্দ।
যতোই দিন যায় আড্ডা ততোই বাড়তে থাকে। আড্ডার জায়গাও বিস্তৃত হতে থাকে আরো। শরীফ মিয়া, রমনা, গুলিস্তান, নিউ মার্কেট; সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আড্ডা। আড্ডায় নতুন নতুন মুখ, নতুন নতুন জায়গা। তরুণ কবি, নাট্যকমর্ী, ছাত্রনেতা আমরা সবাই একসঙ্গে মিশে যাই। ঢাকা তখন এতো বড়ো হয়নি। পায়ে হেঁটেই আমরা প্রায় সারা শহর ঘুরে বেড়াই। ঢাকার রাস্তাঘাট, পার্ক, লেক আমাদের নখদর্পণে। সকালে শরীফ মিয়ায় সকালের খাওয়া সেরে, যদিও তা প্রায়শই ভর দুপুরে, বিরতিহীন আড্ডা চলতো আমাদের, নির্মল, হাসান, হুমায়ুন কবির, সায্যাদ, মামুনুর রশীদ, আহমদ দফা, হুদা, সিরাজী, পীযূষ শশাংক, ম-হামিদ, মুজিব বিন, শিহাব, আবিদ, ফারুক, মহাবুব হাসান। কোনো কোনোদিন হুমায়ূন আজাদ। আমাদের কোলাহল কলরবে ভরে থাকতো শরীফ মিয়া। ছোটো খাটো একেবারেই হালকা-পাতলা শরীফ মিয়া, আমাদের অত্যাচারে মাঝে মাঝে ওই ক্ষীণগলায়ই অসহায়ভাবে চিৎকার করে উঠতো, কিন্তু আমাদের প্রাণঘাতী হাসির শব্দে তা বুদবুদের মতোই মিলিয়ে যেতো। আমাদের অবিরাম উদ্দাম হাসি আর কোলাহলের মাঝে তার কণ্ঠস্বর পাখির শব্দের মতোই যেন মনে হতো। দুপুর পর্যন্ত শরীফ মিয়াকে জ্বালিয়ে দল বেঁধে এসে ঢুকতাম দৈনিক বাংলা অর্থাৎ সে সময়ের দৈনিক পাকিস্তানে। প্রথমেই সাহিত্য বিভাগে হাবীব ভাইয়ের কাছে। এই সংখ্যায় কার কবিতা ছাপা হচ্ছে সেটা জানাই আমাদের মুখ্য উদ্দেশ্য। সেখান থেকে এসে ঢুকতাম পূর্বদেশে, পাশেই পূর্বদেশ অফিস। কখনোই প্রায় একা নয়, দুতিনজন মিলে আসতাম অফিসে। কেউ কিছু মনে করতেন না। সবাই জানেন এভাবেই অফিস করি আমি। আমার এই অনিয়ম সেখানে সকলেই মেনে নিয়েছিলেন। সে দিনগুলো ছিলো এমনি আনন্দের। বুকভরা এই স্বপ্ন, আনন্দ আর দুঃখ নিয়ে কবিতার সঙ্গে দিন কাটাই। কবিতার মধ্যেই যেন জীবনের সব। তার কোনো ইতিহাস নেই, ধারাবাহিক বিবরণ নেই, এই আকাশ, বাতাস, নৈঃশব্দের মধ্যে মিশে আছে আমাদের সেই হারানো জীবন, সেই কবিতার কলধ্বনি।
আমাদের সেই উথাল পাতাল যৌবনের এলোমেলো দিনগুলোতে আমাদের সমস্ত দুঃখ ও নিঃসঙ্গতা ভরে রেখেছিলো কবিতা। সে সময় কবিতাই ছিলো আমাদের সার্বক্ষণিক সঙ্গী। কবিতার মধ্যেই যেন জীবন যাপন করেছি আমরা। বাইরের সব অস্থিরতা ও উত্তাপকে আমরা রূপ দিয়েছি কবিতায়, আমাদের তখন সেই অনিশ্চিত অস্থির জীবনে কবিতাকেই ভেবেছি জীবনের শ্রেষ্ঠ সঙ্গী, আমাদের সব দুঃখ ও বেদনার আশ্রয়, স্বপ্নেরও নীরব ভাষ্য। জীবনের এই এলোমেলো উতল বাতাস যখন আমাদের দিগন্তচারী পাখির মতো উড়িয়ে নিয়ে চলেছে, যখন এক অজানা স্বপ্নশোকের সন্ধানে আমাদের দিনরাত্রিগুলো উৎসর্গ করেছি কবিতার কাছে, যখন এই শব্দ আর ধ্বনিগুচ্ছ অবিরল বৃষ্টিপাতের মতো ভরে রেখেছে আমাদের জীবন, আমাদের সত্তা, তখন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে এই জীবন, আমাদের রাজনীতির সেই অস্থিরতা ও দ্রোহকে আমরা কবিতায় ধারণ করে চলেছি। গণআন্দোলন ও মিছিলের উষ্ণ সাহচর্যে আমাদের কবিতা ও জীবন তখন নতুন স্বপ্ন ও জাগরণের মুখোমুখি।
====================
ইতিহাস- 'ভাওয়ালগড়ের ষড়যন্ত্র' by তারিক হাসান আলোচনা- 'বুদ্ধিজীবীদের ভূমিকা' by বেলাল চৌধুরী আলোচনা- 'শিল্প সৃষ্টি ও নান্দনিকতা' by আহমদ রফিক আলোচনা- ''স্বর্ণকণা শোভে শত শত' মদির গন্ধভরা কণ্টকফল by মুহম্মদ সবুর বিশেষ রচনা :ওমর খৈয়াম by ড. শামসুল আলম সাঈদ নাটক- 'বিম্বিত স্বপ্নের বুদ্বুদ' by মোজাম্মেল হক নিয়োগী গল্প- 'জয়া তোমাকে একটি কথা বলবো' by জাহিদুল হক গল্প- 'নতুন বন্ধু' by আশরাফুল আলম পিনটু গল্প- 'টপকে গেল টাপ্পু' by ঝর্ণা দাশ পুরকায়স্থ গল্প- 'নাচে বানু নাচায়রে' by আতা সরকার গল্প- 'রূপকথার মতো' by নাসির আহমেদ গল্প- 'বিয়ে' by আর্নল্ড বেনেট গল্প- 'মাদকাসক্ত' by আলী ইদ্রিস গল্প- 'বেঁটে খাটো ভালোবাসা' by রেজানুর রহমান কবর by জসীম উদ্দীন (পল্লীকবি) গল্প- 'নদীর নাম চিলমারী' by নীলু দাস গল্প- 'লাউয়ের ডগা' by নূর কামরুন নাহার গল্প- 'অপূর্ব সৃষ্টি' by পারভীন সুলতানা গল্প- 'ঊনচলিস্নশ বছর আগে' by জামাল উদ্দীন গল্প- 'সুচ' by জাফর তালুকদার গল্প- 'বাসস্ট্যান্ডে যে দাঁড়িয়েছিল' by ঝর্না রহমান গল্প- 'গন্না' by তিলোত্তমা মজুমদার গল্প- 'ঘুড়িয়াল' by শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প- 'প্রক্ষেপণ' by মোহিত কামাল গল্প- 'গন্তব্য বদল' by রফিকুর রশীদ গল্প- 'ঝড়ের রাতে' by প্রচেত গুপ্ত গল্প- 'শুধু একটি রাত' by সাইপ্রিয়েন এক্ওয়েন্সি। অনুবাদ বিপ্রদাশ বড়ুয়া গল্প- 'পিতা ও কুকুর ছানা' by হরিপদ দত্ত স্মরণ- 'শওকত ভাই : কিছু স্মৃতি' by কবীর চৌধুরী
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ মহাদেব সাহা
এই আলোচনা'টি পড়া হয়েছে...
ইতিহাস- 'ভাওয়ালগড়ের ষড়যন্ত্র' by তারিক হাসান আলোচনা- 'বুদ্ধিজীবীদের ভূমিকা' by বেলাল চৌধুরী আলোচনা- 'শিল্প সৃষ্টি ও নান্দনিকতা' by আহমদ রফিক আলোচনা- ''স্বর্ণকণা শোভে শত শত' মদির গন্ধভরা কণ্টকফল by মুহম্মদ সবুর বিশেষ রচনা :ওমর খৈয়াম by ড. শামসুল আলম সাঈদ নাটক- 'বিম্বিত স্বপ্নের বুদ্বুদ' by মোজাম্মেল হক নিয়োগী গল্প- 'জয়া তোমাকে একটি কথা বলবো' by জাহিদুল হক গল্প- 'নতুন বন্ধু' by আশরাফুল আলম পিনটু গল্প- 'টপকে গেল টাপ্পু' by ঝর্ণা দাশ পুরকায়স্থ গল্প- 'নাচে বানু নাচায়রে' by আতা সরকার গল্প- 'রূপকথার মতো' by নাসির আহমেদ গল্প- 'বিয়ে' by আর্নল্ড বেনেট গল্প- 'মাদকাসক্ত' by আলী ইদ্রিস গল্প- 'বেঁটে খাটো ভালোবাসা' by রেজানুর রহমান কবর by জসীম উদ্দীন (পল্লীকবি) গল্প- 'নদীর নাম চিলমারী' by নীলু দাস গল্প- 'লাউয়ের ডগা' by নূর কামরুন নাহার গল্প- 'অপূর্ব সৃষ্টি' by পারভীন সুলতানা গল্প- 'ঊনচলিস্নশ বছর আগে' by জামাল উদ্দীন গল্প- 'সুচ' by জাফর তালুকদার গল্প- 'বাসস্ট্যান্ডে যে দাঁড়িয়েছিল' by ঝর্না রহমান গল্প- 'গন্না' by তিলোত্তমা মজুমদার গল্প- 'ঘুড়িয়াল' by শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প- 'প্রক্ষেপণ' by মোহিত কামাল গল্প- 'গন্তব্য বদল' by রফিকুর রশীদ গল্প- 'ঝড়ের রাতে' by প্রচেত গুপ্ত গল্প- 'শুধু একটি রাত' by সাইপ্রিয়েন এক্ওয়েন্সি। অনুবাদ বিপ্রদাশ বড়ুয়া গল্প- 'পিতা ও কুকুর ছানা' by হরিপদ দত্ত স্মরণ- 'শওকত ভাই : কিছু স্মৃতি' by কবীর চৌধুরী
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ মহাদেব সাহা
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 13
(26)
- জমজমের পানি ও কূপের ইতিবৃত্ত by মুহাম্মদ আবদুল মুন...
- আকিজ ফুড বাজারে নিয়ে এল ফ্রুটিকা গ্রিন ম্যাঙ্গো জুস
- শিল্পঋণে রাজনৈতিক প্রভাবের পূর্ণ দমন সম্ভব নয়: অর্...
- সাজা কমানো হলো চেন শুই বিয়ানের
- ত্বকের কোষ রক্তে রূপান্তরের পদ্ধতি উদ্ভাবনের দাবি
- পশ্চিমবঙ্গে সিপিএমের ৪৪ নেতা-কর্মীর যাবজ্জীবন
- ইয়াসির আরাফাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
- পার্সেল বোমা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিস্ফোরিত...
- করাচিতে সিআইডি ভবনে জঙ্গি হামলা, নিহত ২০
- ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মালিকি
- হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা ৬৪৩
- পশ্চিমা স্বার্থে আঘাত হানতে নতুন কমান্ডার নিয়োগ লা...
- জর্জ বুশের বিরুদ্ধে তদন্ত চায় অ্যামনেস্টি ইন্টারন্...
- দুবাইয়ে স্পিন লড়াই
- চার দলের অলিখিত সেমিফাইনাল
- বীণা মালিক নিজেই বাজিকর!
- বিশ্বকাপের পোশাকি মহড়া
- আইসিসিকে জুলকারনাইনের পরামর্শ
- বন্ধুকে ইনিয়েস্তার শ্রদ্ধাঞ্জলি
- গল্প- 'বৃষ্টি নেমেছিল' by ইমদাদুল হক মিলন
- গল্প- 'সড়ক নভেল' by হাসনাত আবদুল হাই
- গল্প- 'জানালার বাইরে' by অরহ্যান পামুক (অনুবাদঃ না...
- স্মৃতি ও গল্প- 'কবির অভিষেক' by মহাদেব সাহা
- ইতিহাস- 'ভাওয়ালগড়ের ষড়যন্ত্র' by তারিক হাসান
- আলোচনা- 'বুদ্ধিজীবীদের ভূমিকা' by বেলাল চৌধুরী
- আলোচনা- 'শিল্প সৃষ্টি ও নান্দনিকতা' by আহমদ রফিক
-
▼
Nov 13
(26)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment