মুক্তিযুদ্ধ- আবু সাঈদ চৌধুরীর ভাষণ দেওয়া হলো না by হাসান ফেরদৌস

গত ৩ ডিসেম্বর ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আনুষ্ঠানিক শুরু। তার এক দিন পরে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা বসে, কী করা যায় তা বিবেচনা করতে। বাংলাদেশের পক্ষে বিচারপতি আবু সাঈদ চৌধুরী অনুরোধ করেছিলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে তাঁকে বক্তব্যের সুযোগ দেওয়া হোক। সোভিয়েত ইউনিয়ন ও ভারত সে প্রস্তাব সমর্থন করলেও চীনের প্রতিবাদের মুখে তা বাতিল হয়ে যায়।