Wednesday, October 28, 2026
আবেদনময়ী সাবরিনা এবার পরিবারবান্ধব
আবেদনময়ী সাবরিনা এবার পরিবারবান্ধব
‘জুনো’ গানে আগের মতো খোলামেলা পরিবেশনার বদলে, এবার তিনি মঞ্চে ছিলেন অনেকটাই শান্ত। তবু তাঁর পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না। ১৭টি গানের তালিকায় হিট সব ট্র্যাক, তার হাস্যোজ্জ্বল মুখ আর প্রাণবন্ত চুলে নেচে-গেয়ে মঞ্চ মাতিয়ে রাখলেন। সাবরিনার গান মূলত এই প্রজন্মের তরুণীদের জন্য। কখনো বিচ্ছেদের রাগ, কখনো প্রেমিককে নিয়ে অস্বস্তি উঠে আসে তাঁর গানে। ড্যান্স নাম্বার থেকে গিটারে ভর করে একক পরিবেশনায় সাবরিনা যেভাবে মঞ্চ মাতিয়ে রাখেন, তাঁর ভক্ত না হয়ে উপায় কী!
যদিও তাঁর গত বছরের তুমুল হিট গান ‘এক্সপ্রেসো’ দিয়ে সারা দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন; তবে গানের দুনিয়ায় অনেক দিন ধরেই আছেন সাবরিনা। পেনসিলভানিয়ার এই শিল্পী ১০ বছর বয়সেই ইউটিউবে গান গাওয়া শুরু করেন। ১১-তে মাইলি সাইরাসের বিকল্প খোঁজার প্রতিযোগিতায় তৃতীয় হন।
এরপর ২০১৩ সালে ডিজনি সিরিজ গার্ল মিটস ওয়ার্ল্ডে অভিনয় করে জনপ্রিয়তা পান। পরের বছর থেকে গান বের করতে শুরু করেন। এখন পর্যন্ত ছয়টি অ্যালবাম এসেছে তাঁর।
২০২৪ সালে টানা তিন সপ্তাহ যুক্তরাজ্য সিঙ্গেলস চার্টের প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রাখা প্রথম নারী শিল্পী তিনি। ‘এক্সপ্রেসো’ গানটি ২০ সপ্তাহ ধরে শীর্ষে থেকে ৭১ বছরের রেকর্ড ভেঙেছে।
৬ জুলাই ২০২৫ শনিবার রাতে হাইড পার্কের মঞ্চে তাঁকে দেখে মনে হলো এমন মুহূর্তের জন্যই হয়তো এত দিন অপেক্ষা করছিলেন। গানবাজনার ফাঁকে বারবার বললেন, ‘এই ভালোবাসা পাওয়ায় তিনি কৃতজ্ঞ।’ ‘লন্ডন এত মজার জায়গা’ বলতেও ভুললেন না।
চলতি বছরের মার্চে ব্রিট অ্যাওয়ার্ডসের পারফরম্যান্সে সাহসী পরিবেশনার পর নতুন করে সাবরিনাকে নিয়ে চর্চা শুরু হয়। বিতর্ক চরম মাত্রায় পৌঁছায় গত মাসে মুক্তি পাওয়া তাঁর নতুন অ্যালবাম ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’-এর প্রচ্ছদ প্রকাশের পর। সেখানে তাঁকে দেখা যায় হাঁটু গেড়ে বসা অবস্থায়, পেছন থেকে এক পুরুষ তাঁর চুল টানছে। গ্লাসগো উইমেনস এইডসহ অনেক সংগঠন বলেছে, এই চিত্র নারী নির্যাতনের ইঙ্গিত দেয়। তবে এদিনের পারফরম্যান্স দিয়ে যেন সব বিতর্ক মুছে দিলেন তিনি।
শোর শেষটা ছিল সিনেমার মতো—তিনি উঠলেন এক ক্রেনে, যেটা দর্শকদের ওপর দিয়ে ঘুরে গেল। সবাই কাছ থেকে সাবরিনাকে ক্যামেরাবন্দী করার সুযোগ পেলেন।
তথ্যসূত্র: বিবিসি
![]() |
| সাবরিনা কার্পেন্টার। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2385)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment