Sunday, October 18, 2026
পাঁচ বছরের মধ্যে মহাকাশে যুদ্ধ শুরুর আশঙ্কা, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
পাঁচ বছরের মধ্যে মহাকাশে যুদ্ধ শুরুর আশঙ্কা, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক মহাকাশ প্রকল্পে কাজ করা কিছু প্রতিষ্ঠান এখন সামরিক প্রযুক্তি তৈরিতে যুক্ত হয়েছে। মহাকাশের আবর্জনা অপসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের অ্যাস্ট্রোস্কেল গোপন সামরিক কর্মসূচিতে কাজ করছে। অন্যদিকে, স্যাটেলাইটে জ্বালানি সরবরাহের প্রযুক্তি নিয়ে কাজ করা অরবিট ফ্যাব যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মহাকাশে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সক্ষমতা তৈরিতে কাজ করছে।
লন্ডনের কিংস কলেজের ফ্রিম্যান এয়ার অ্যান্ড স্পেস ইনস্টিটিউটের গবেষক ড. জুলিয়া বালম বলেন, প্রতিপক্ষের দেশগুলো প্রতিদিনই মহাকাশে মিত্রদেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
লন্ডনে অ্যাস্ট্রোস্কেলের আয়োজিত এক সভায় তিনি বলেন, ‘আমরা শুধু মহাকাশে সংঘাতের উদ্ভব দেখছি না, আগামী পাঁচ বছরের মধ্যেই এমন সংঘাত শুরু হতে পারে।’
স্যাটেলাইটে হামলা হলে বিপর্যস্ত হতে পারে আধুনিক জীবন
স্যাটেলাইটে বড় ধরনের হামলা হলে বৈশ্বিক অবস্থান নির্ণয়ব্যবস্থা (জিপিএস), ইন্টারনেট, টেলিভিশন সম্প্রচার, আবহাওয়ার পূর্বাভাস ও আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ব্যাহত হতে পারে। ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ সেবাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আধুনিক জীবনের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
মহাকাশে রাশিয়া ও চীনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ২০২২ সালে উৎক্ষেপণ করা রাশিয়ার কসমস-২৫৫৩ নামের একটি স্যাটেলাইটে পারমাণবিক যন্ত্রের উপাদান থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে বিকিরণ ও উচ্চশক্তির কণার কারণে হাজার হাজার স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পৃথিবীর কক্ষপথের কিছু অংশ দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া রাশিয়ার কিছু স্যাটেলাইটকে অন্য মহাকাশযানের কাছাকাছি সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা গেছে। চলতি সপ্তাহে রাশিয়ার একটি সামরিক স্যাটেলাইট ইউক্রেনকে সহায়তা দিয়ে আসা আইসিআইই এক্স৩৬ নামের একটি স্যাটেলাইটের কাছাকাছি চলে যায়।
অন্যদিকে, কক্ষপথে থাকা বস্তু ধরে ফেলার সক্ষমতাসম্পন্ন মহাকাশযান পরীক্ষা করেছে চীন। দেশটির স্যাটেলাইটগুলো জ্বালানি সরবরাহ এবং খুব কাছাকাছি দূরত্বে অবস্থান পরিবর্তনের সক্ষমতাও দেখিয়েছে।
প্রতিরক্ষা খাতে ঝুঁকছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান
অ্যাস্ট্রোস্কেলের ব্যবস্থাপনা পরিচালক নিক শেভ বলেন, শুরুতে তাদের প্রতিষ্ঠানের প্রতিরক্ষা খাতে কাজ করার পরিকল্পনা ছিল না। তবে ২০২৪ সালে যুক্তরাজ্যের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায় মহাকাশকে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করার পর প্রতিষ্ঠানটি কাজের ধরন পরিবর্তন করে।
তিনি বলেন, ‘গত ২০ থেকে ৩০ বছর ধরে আমরা কক্ষপথে বস্তু পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পেরেছি যে সেগুলোতে হামলা হবে না। কিন্তু পরিস্থিতি এখন বদলে যাচ্ছে।’
শেভ জানান, শত্রুপক্ষের মহাকাশযান যাতে কাছে আসতে না পারে কিংবা স্যাটেলাইটে হস্তক্ষেপ করতে না পারে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে তাদের প্রতিষ্ঠান।
অরবিট ফ্যাবের ব্যবস্থাপনা পরিচালক জ্যাকব গিয়ারের মতে, স্যাটেলাইটের অবস্থান পরিবর্তনের প্রযুক্তি প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই কাজে লাগতে পারে। তিনি বলেন, ‘বিশ্বের পরিস্থিতি বদলে গেছে, আর সেই কারণেই প্রতিরক্ষা খাতে এই পরিবর্তন এসেছে। কাছাকাছি অবস্থানে থাকা মহাকাশযান পরিচালনার প্রযুক্তি মহাকাশে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় ধরনের সক্ষমতা দিতে পারে।’
মহাকাশযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য
মহাকাশে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে যুক্তরাজ্য। গত সেপ্টেম্বরে দেশটির রাজকীয় বিমানবাহিনী ব্রিটিশ স্যাটেলাইটের সুরক্ষায় প্রথমবারের মতো একটি বিশেষ মহাকাশ স্কোয়াড্রন গঠনের ঘোষণা দেয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছেন, মহাকাশে হুমকির গতি, পরিসর ও জটিলতা বাড়ছে।
বিভিন্ন দেশ মহাকাশে ব্যবহারের জন্য লেজার, তড়িৎচুম্বকীয় স্পন্দন, স্যাটেলাইটের সেন্সর অকার্যকর করে দেওয়ার যন্ত্র এবং মহাকাশযান ধরে ফেলার বিশেষ যন্ত্র তৈরি করছে। এ ছাড়া স্যাটেলাইট ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করা হয়েছে।
মহাকাশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় ইউরোপীয় মহাকাশ সংস্থাও নিজেদের প্রকল্পে সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করতে শুরু করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পৃথিবীর কক্ষপথ ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘাতের নতুন মঞ্চ হয়ে উঠতে পারে।
সূত্র : দ্য টেলিগ্রাফ
![]() |
| আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসার স্পেস শাটল। পুরোনো ছবি : নাসা |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2659)
-
▼
October
(342)
-
▼
Oct 18
(17)
- কেন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ক্ষোভের নেপথ্যে যেসব ...
- মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরস্কের
- তিউনিসিয়ায় প্রেসিডেন্ট সাঈদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
- ইয়েমেনে ১৫৯ সরকারি সেনাকে মুক্তি দিল হুতি বিদ্রোহীরা
- সৌদি আরবে হুতিদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করে ...
- সৌদির হামলায় ইয়েমেনে শিশুসহ ১২ জন নিহত
- মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা কমছে, স...
- আলাস্কা হস্তান্তর
- পাঁচ বছরের মধ্যে মহাকাশে যুদ্ধ শুরুর আশঙ্কা, সতর্ক...
- যুদ্ধবিরতির পর গাজায় ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল...
- ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ যেভাবে বদলে দিচ্ছে তেলের প...
- ট্রাম্পের বিরতি, এশিয়ার স্বস্তি: বিশ্ব শক্তির নতুন...
- বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে ব্যবস্থা ...
- সমন্বিত পানি ব্যবস্থাপনায় দ্বিগুণ হবে দাকোপের অর্থ...
- ফিলিস্তিন সংকট চলতি শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অব...
- ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াইয়ে সরকারি বাহিনীর ৮ সেনা...
- বিশ্বের ধনকুবেরদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই
-
▼
Oct 18
(17)
-
▼
October
(342)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment