কার্বন ডাই–অক্সাইড থেকে তৈরি হবে ইলেকট্রো-বায়োডিজেল
নতুন এ পদ্ধতিতে কার্বন ডাই–অক্সাইড থেকে ইলেকট্রো-বায়োডিজেল তৈরির জন্য ইলেকট্রোক্যাটালাইসিস ব্যবহার করা হয়। এরপর বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করে কার্বন ডাই–অক্সাইডকে অ্যাসিটেট ও ইথানলে রূপান্তর করা হয়।
নতুন এ পদ্ধতি সয়াবিনভিত্তিক বায়োডিজেল উৎপাদন পদ্ধতির তুলনায় ৪৫ গুণ বেশি কার্যকর। শুধু তাই নয়, সয়াবিনভিত্তিক বায়োডিজেল উৎপাদন পদ্ধতির তুলনায় ৪৫ গুণ কম জায়গার প্রয়োজন হয়। জুল বৈজ্ঞানিক সাময়িকীতে এ গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে।
সারা বিশ্বে ডিজেলচালিত যানবাহন থেকে অনেক বেশি কার্বন নির্গমন হয়ে থাকে। এতে পরিবেশে কার্বন–দূষণ বাড়ছে। আর তাই এ সমস্যা সমাধানে বিজ্ঞানীরা কাজ করছেন। নতুন এ পদ্ধতি পরিবেশদূষণ কমাতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং
![]() |
| ইলেকট্রো-বায়োডিজেল তৈরির নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। রয়টার্স |

No comments