Sunday, January 11, 2026
জেলা প্রশাসনে কমিটি নিয়ন্ত্রণ এবং পদে যখন ডিসির স্ত্রী by নাহিদ হাসান
জেলা প্রশাসনে কমিটি নিয়ন্ত্রণ এবং পদে যখন ডিসির স্ত্রী by নাহিদ হাসান
জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী হবেন জেলা প্রশাসক কর্তৃক মনোনীত জেলার একজন নারী ক্রীড়া ব্যক্তিত্ব। কিন্তু বিগত বছরগুলোতে জেলা প্রশাসকদের অনেকেই তাঁদের স্ত্রীকে এই সংস্থার পদে বসিয়েছেন। এখনো এর ধারাবাহিকতা দেখা যাচ্ছে। এতে যেমন জেলা নারী ক্রীড়া ব্যক্তিত্বরা মূল্যায়ন হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, ক্রীড়া ক্ষেত্রে তাঁরা ভূমিকা রাখতে পারছেন না, অন্যদিকে জেলা প্রশাসকদের ক্ষমতাচর্চার নমুনাও প্রকাশ পাচ্ছে।
অতীতে ডিসিরা প্রশাসন ক্যাডারের জন্য পৃথক ব্যাংক, স্পেশাল ফোর্স, দিবস উদ্যাপনে কোটি টাকা বরাদ্দ, জ্বালানি তেল ব্যবহারের সীমা তুলে দেওয়া এবং ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ক্ষমতা চেয়েছিলেন। চেয়েছিলেন বিচারিক ক্ষমতাও। শেখ হাসিনার আমলে সর্বশেষ ডিসি সম্মেলনে তাঁরা চেয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের রাজনীতি বন্ধ করতে। প্রস্তাবের ফর্দে ছিল ২৪৪টি দাবি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে চেয়ারম্যান হন উপজেলা পরিষদের চেয়ারম্যান। উপদেষ্টা হিসেবে থাকেন স্থানীয় সংসদ সদস্য। শরীয়তপুরের ডিসি শিক্ষা কমিটিতে চেয়ারম্যানদের বদলে ইউএনওকে চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছিলেন। অথচ বাংলাদেশ ইউনেসকো ও আইএলওর সদস্য। সদস্যদেশের শিক্ষকেরা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে দেশ গঠনে ভূমিকা রাখার সুযোগ পান।
সংবিধান বলছে, নির্বাচিতদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের ওপর ‘স্থানীয় শাসনের’ ভার থাকবে। উপজেলা পরিষদ বাতিলবিষয়ক কুদরত-ই-ইলাহি পনির মামলার ঐতিহাসিক রায়ে বলা হয়েছিল, জেলাসহ প্রতিটি প্রশাসনিক একাংশ সব পরিস্থিতিতে শুধু নির্বাচিতরাই চালাবেন। প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান পরোক্ষ ভোটে জেলা পরিষদ সৃষ্টির সময় আশঙ্কা করেছিলেন, আমলাতন্ত্র মাঠের নির্বাচিতদের গিলে খাবে।
অথচ দেখেছি, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সরিয়ে ইউএনওদের শিক্ষা কমিটির চেয়ারম্যান বানাতে চায়। অন্যদিকে আপিল বিভাগের রায় অনুসারে ইউএনও এবং ডিসির এসিআর লেখার কথা উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের। কারণ, সংবিধানের ৫৯ অনুচ্ছেদ বলছে, প্রতিটি জেলার ‘স্থানীয় শাসনে’ তিনটি বিষয় থাকবে—(ক) প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, (খ) জনশৃঙ্খলা রক্ষা, (গ) জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। মানে ডিসিদের যেসব প্রস্তাব প্রতিবছর তুলে ধরা হয়, তার ৯০ শতাংশ তোলারই এখতিয়ার তাঁদের নেই।
১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধান ও ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময়ও তারা বিচার বিভাগকে আলাদা করার বিরোধী ছিল। ২০০৭ সালে মাসদার হোসেন মামলার যে রায় এসেছিল, তা ডিসিরা মানতে পারছিলেন না। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করে বিচার বিভাগকে স্বাধীন করার ঐতিহাসিক পদক্ষেপ তারা নিল।
দুই.
২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি। কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন মধ্যরাতে তুলে নিয়ে আসেন সাংবাদিক আরিফুল ইসলামকে। তাঁর অপরাধ সরকারি নিউ টাউন পুকুরকে ডিসির নামে করার বিষয়টি সংবাদে তুলে ধরা। সেই সাংবাদিক নির্যাতনকারী ডিসির বিদায়ের দিনও কুড়িগ্রামে চাকরিপ্রার্থীরা মানববন্ধন করেছেন। ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদে ৭৩ জনের নিয়োগ নিয়েও কথা উঠেছিল। এমনকি বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার নিয়োগগুলোতেও তা-ই ঘটেছে। এ কাজে তাঁকে যেমন সাহায্য করেছেন নাজিম উদ্দীনের মতো তৎকালীন ম্যাজিস্ট্রেট, তেমনি স্থানীয় দালাল চক্রও।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অতিথি শিক্ষক ছিলেন বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী শফি। আট বছর আগে একজন শিল্পীর কর্মসংস্থানের লক্ষ্যে এক ডিসি তাঁকে চাকরিটা দেন। তিনি শিল্পী হওয়ায় ডিসির বাদ্যযন্ত্র ক্রয় কমিটিতে তিনি ছিলেনও। কেনা হয় ১ লাখ ৬০ হাজার টাকার হারমোনিয়াম-তবলা। এগুলো নিম্নমানের হওয়ায় তিনি ফেসবুকে প্রতিবাদ জানান। এতে চাকরিচ্যুত হন। ডিসির অনুগত অধ্যক্ষ তাঁকে চাকরিচ্যুত করেন।
কুড়িগ্রাম জেলায় বহুতল মসজিদ নির্মাণের জন্য জমি দরকার। রেল কর্তৃপক্ষের নিষেধ অমান্য করেই পুরোনো স্টেশন উচ্ছেদপূর্বক বরাদ্দ দেন ওই ডিসি। এতে গণকমিটির নেতৃত্বে ফুঁসে ওঠে স্থানীয় জনগণ। পরে রেলমন্ত্রীর হস্তক্ষেপে তিনি পিছিয়ে আসেন। শেষে সাংবাদিক আরিফুল ইসলামের ঘটনায় ডিসি সুলতানার পর্ব সমাপ্ত হয়। কেন?
কারণ, মাঠ প্রশাসনে একেকজন জেলা প্রশাসক (ডিসি) তিন শতাধিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। গত ডিসেম্বরে ডিসিদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনার চিঠি থেকে এমন তথ্য জানা গেছে।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর জীবনযাপন সাধারণের মতোই। সচিব পদটাও আর দশটি পদের মতোই। কিন্তু সেই সচিবই ভারতে এসে হতেন বড়লাট। হতেন অসীম ক্ষমতার মালিক। যাকে খুশি প্রধানমন্ত্রী-মন্ত্রী বানাতেন। চার্চিল বলেছিলেন, ভারতীয়রা এক পশুসদৃশ জাতি। ভারতীয়দের পশু জেনেই তাঁরা যাবতীয় কানুন বানাতেন। সেই কানুনই মূলত আমরা সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদে যুক্ত করেছি। ব্যাখ্যা অংশে ‘প্রচলিত আইন’-এর নামে মেনে নিয়েছি। ফলে ডিসিদের কাছে জনগণ হচ্ছে প্রজা। তো ‘প্রজাদের’ কল্যাণে কমিটির প্রধান তো জেলা প্রশাসক বা তাঁর পত্নীরাই থাকবেন! হাজার প্রাণের বিনিময়ে একটি অভ্যুত্থানেও তার হেরফের করতে পারে না।
* নাহিদ হাসান, লেখক ও সংগঠক
- nahidknowledge1@gmail.com
- মতামত লেখকের নিজস্ব
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1426)
-
▼
January
(307)
-
▼
Jan 11
(10)
- ইরানে ট্রাম্পের ‘মাদুরো মডেল’ যে বিপদ ডেকে আনতে পা...
- ট্রাম্পের এক লাখ ডলারের ট্যালেন্ট ট্যাক্স বনাম চীন...
- জামালপুরে দৃষ্টিনন্দন ‘মসজিদে নূর’ দেখতে মানুষের ভিড়
- সরকারবিরোধী আন্দোলন রাজতন্ত্রে ফেরার জন্য নয়
- 'মুসলমান তোষণের' তকমা মুছতেই কি একের পর এক মন্দির...
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন: ট্রাম্প
- আরব বসন্তে ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়করা এখন কোথায়?
- ইরান পরিস্থিতি: কঠোর হওয়ার ইঙ্গিত খামেনির, ট্রাম্প...
- জেলা প্রশাসনে কমিটি নিয়ন্ত্রণ এবং পদে যখন ডিসির স্...
- গ্রিনল্যান্ড আমরা রক্ষা করব’- যুক্তরাষ্ট্রকে ‘ধ্বং...
-
▼
Jan 11
(10)
-
▼
January
(307)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment