Saturday, January 31, 2026
সংস্কারের উদ্যোগে বাধা ‘ডিপ স্টেট’
সংস্কারের উদ্যোগে বাধা ‘ডিপ স্টেট’
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন প্রতিবেদনে এ শঙ্কা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার ‘২০২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি, সমাজ ও অর্থনীতির রূপান্তর’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের একটি অংশে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
ডিপ স্টেট বলতে বোঝায় অনির্বাচিত ব্যক্তিদের সংগঠিত বলয়, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং নিজেদের স্বার্থকে সমুন্নত রাখে।
জরিপে দেখা যাচ্ছে, দেশের ৫১ শতাংশ মানুষ মনে করেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা উচিত। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের ৭১ শতাংশ মানুষ মনে করতেন, দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে। ২০২৫ সালের জুলাইয়ে এমন মনে করেন ৪২ শতাংশ মানুষ। ২০২৪ সালের আগস্টে ৬০ শতাংশ মানুষ মনে করতেন, দেশ অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে। ২০২৫ সালের জুলাইয়ে তা মনে করেন ৪৫ শতাংশ মানুষ।
বিআইজিডির প্রতিবেদনে গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের চরিত্র বিশ্লেষণ করে অন্তর্বর্তী সরকারকে ‘দুর্বল শক্তির ভারসাম্য (ইকোলিব্রিয়াম অব দ্য উইক)’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন বলছে, শুরুতে সংস্কারের পক্ষে প্রধান উপদেষ্টার যে বৈধতা ও জনসমর্থন ছিল, তা তিনি ব্যবহার করতে পারেননি। অন্যদিকে কিছু ক্ষেত্রে সরকার সংস্কারের উদ্যোগ নিলেও আমলাতন্ত্র বা ডিপ স্টেটের বাধার মুখে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদনের ভাষ্য, প্রধান উপদেষ্টা একেক সময় একেক দিকে তাঁর মত পরিবর্তন করেছেন।
প্রতিবেদন বলছে, সংস্কারের ক্ষেত্রে সরকার বিএনপির বিরোধিতা সামলাতে পারলেও আমলাতন্ত্রের শক্তিশালী প্রতিরোধের মুখে সংস্কারের ক্ষেত্রে পিছু হটেছে। এমন বাস্তবতায় এটা ধরে নেওয়া যায় যে নির্বাচনের পর আমলাতন্ত্র সংস্কারবিরোধী ভূমিকা নিতে পারে। গণতান্ত্রিক শাসনপ্রক্রিয়ায় রূপান্তরের যে সম্ভাবনা, আমলাতন্ত্র তার ক্ষমতা ব্যবহার করে সে রূপান্তরপ্রক্রিয়া থামিয়ে দিতে পারে।
সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের সময়কাল নির্ধারণ করা হয়েছে নির্বাচনের পর, যা পরবর্তী সংসদ ও রাজপথে দ্বন্দ্ব ও সংঘাতের একটা উৎস হয়ে থাকবে বলে বিআইজিডির প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আদর্শিক অবস্থান পরিবর্তনের একটি চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ ১৯৯১ সালে সেন্টার-লেফট (মধ্যবাম) অবস্থানে থাকলেও ২০২৪ সালে এসে তার রাজনৈতিক আদর্শিক অবস্থান পরিবর্তন হয়ে সেন্টার-রাইট বা মধ্যডানে রূপ নিয়েছে। বিএনপি ১৯৯১ সাল থেকে তার রাজনৈতিক অবস্থান মধ্যডান বা সেন্টার-রাইট এখনো ধরে রেখেছে। প্রতিবেদনে নতুন রাজনৈতিক দল এনসিপিকে মধ্যপন্থী হিসেবে দেখানো হয়েছে।
অভ্যুত্থানের তিন শক্তি
বিআইজিডির প্রতিবেদনে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তিন শক্তির ভূমিকাকে নির্ণায়ক হিসেবে তুলে ধরা হয়েছে। এ তিন শক্তি হলো শহুরে নিম্নবিত্ত শ্রমজীবী, শিল্পশ্রমিক ও শিক্ষার্থী। এ তিন শক্তির সম্মিলনে জনগণের একটা অজেয় শক্তি তৈরি হয়েছিল, যা সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে বাধ্য করেছে।
প্রতিবেদন জানাচ্ছে, জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষ ও বামপন্থী দলগুলোর প্রভাব কমে এসেছে। বিপরীতে ইসলামি দলগুলোর প্রভাব বেড়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ বা বিএনপির সহযোগী হিসেবে নয়, নিজেরাই স্বতন্ত্রভাবে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রতিবেদন বলছে, জুলাই অভ্যুত্থানে নারীদের ব্যাপক সক্রিয় অংশগ্রহণ থাকলেও রাষ্ট্রগঠনে তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ষণশীল গোষ্ঠীর তৎপরতার মুখে নারীবিষয়ক সংস্কার কমিশনকে কার্যকর রাখার বিষয়ে সরকারের উদ্যোগ চোখে পড়েনি।
‘মবক্রেসি’ শক্তিশালী হয়েছে
গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে দেশে ভয়ংকর একধরনের গণপিটুনি ও সংঘবদ্ধ সহিংসতার প্রবণতা দেখা গেছে। এতে জড়িয়ে পড়েছে নানা পক্ষ—স্থানীয় রাজনৈতিক প্রতিশোধপরায়ণ গোষ্ঠী, প্রভাবশালী ক্ষমতাকেন্দ্রের দালাল, উগ্র ইসলামপন্থী নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি পাওয়া জনতা, সুযোগসন্ধানী লুটেরা এবং তথাকথিত স্বেচ্ছা বিচারকারীরা। এসব সহিংসতা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই বিভিন্ন খণ্ডিত গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত হচ্ছে, যা আবেগের সংক্রমণ, নৈতিক ক্ষোভ এবং নতুন করে অর্জিত ক্ষমতা প্রদর্শনের তাড়নায় পরিচালিত।
আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে গণপিটুনিতে নিহত হয়েছেন ২৯৫ জন। এর মধ্যে শুধু ২০২৫ সালেই নিহত হয়েছেন ১৯৭ জন। অন্যদিকে বিআইজিডির জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ উত্তরদাতা গণপিটুনি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ৬২ শতাংশ নারী নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন।
জানতে চাইলে বিআইজিডির উপদেষ্টা মির্জা হাসান বলেন, প্রধান উপদেষ্টার পেছনে পুরো ছাত্রসমাজ ছিল, জনসমর্থন ছিল। তিনি চাইলে ব্যাপক সংস্কারের পক্ষে একটি অবস্থান নিতে পারতেন। মির্জা হাসান বলেন, ‘শেষ পর্যন্ত যে যেদিক দিয়ে চাপ দিয়েছে, তিনি (প্রধান উপদেষ্টা) সেদিকে চলে গেছেন। তিনি ঘোষণা দিচ্ছেন এটা করব, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটা করলেন না। সমঝোতা করে ফেললেন বিএনপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে বা আমলাতন্ত্রের সঙ্গে।’
![]() |
| সংস্কার। প্রতীকী ছবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment