Saturday, October 4, 2025
নতুন গাজা প্রস্তাব মানতে হামাসের প্রতি ট্রাম্পের আল্টিমেটাম
নতুন গাজা প্রস্তাব মানতে হামাসের প্রতি ট্রাম্পের আল্টিমেটাম
ট্রাম্প জানান, রোববার আন্তর্জাতিক সময় সন্ধ্যা ৬টার মধ্যে অবশ্যই চুক্তিতে রাজি হতে হবে। অন্যথায় গাজায় আরও ভয়াবহ সহিংসতা দেখা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই শান্তি প্রস্তাবকে শেষ সুযোগ উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, যদি এই শেষ সুযোগের মধ্যে চুক্তিটি না হয় তাহলে হামাসের বিরুদ্ধে এমন এক সর্বনাশা পরিস্থিতি নেমে আসবে, যা কেউ আগে কখনও দেখেনি। যেভাবেই হোক মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।
ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতার সঙ্গে এই শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। এরপর গত সোমবার হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানানোর সময় তিনি পরিকল্পনার পূর্ণাঙ্গ প্রস্তাব উল্লেখ করেন।
ট্রাম্পের ওই পরিকল্পনায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কোনো পথ অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও তেল আবিবের সামরিক অভিযানে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পরও ওই প্রস্তাবে তেল আবিবের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। ফলে এ নিয় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন কমিশন নির্ধারণ করেছে যে গাজায় ইসরাইলের কার্যকলাপ গণহত্যার সমতুল্য।
ট্রাম্পের রূপরেখায় হামাসকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাজার প্রশাসনে কোনো ভূমিকা না রাখতে সম্মত হতে চাপ দেয়া হয়েছে। বিনিময়ে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হবে, যেখানে ইতিমধ্যে অর্ধ মিলিয়ন মানুষের জন্য দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। ইসরাইলি অবরোধের ফলে বেসামরিক মানুষের কাছে পর্যাপ্ত সম্পদ পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে। এতে ক্ষুধা আরও তীব্র হয়েছে।
পরিকল্পনায় ইসরাইলি জিবীত জিম্মিদের এবং যারা মারা গেছেন তাদের দেহাবশেষ হস্তান্তরের প্রস্তাব রয়েছে। পরিবর্তে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর আটক হওয়া ১,১৭০ জন গাজাবাসী এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫০ জনকে মুক্তি দেবে ইসরাইল। পাশাপাশি ওই পরিকল্পনায় একটি পিস (শান্তি) বোর্ড প্রতিষ্ঠার আহ্বানও জানানো হয়েছে। যার নেতৃত্বে থাকবেন স্বয়ং ট্রাম্প এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান। সেখানে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও থাকার কথা রয়েছে।
শুক্রবারের ট্রুথ সোশ্যালের পোস্টে, ট্রাম্প বারবার এই প্রস্তাবকে হামাসের আলোচনার টেবিলে আসার ‘শেষ সুযোগ’ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করেছেন, হামাস যদি তার প্রস্তাব মেনে না নেয় তবে তাদের চরম মূল্য দিতে হবে। ট্রাম্প লিখেছেন, সভ্যতার উপর ৭ই অক্টোবরের হামলার প্রতিশোধ হিসাবে, ২৫ হাজারের বেশি হামাস যোদ্ধাকে নিহত করা হয়েছে। বাকিরা কোথায় আছেন এবং তারা কারা তাদেরও খুঁজে বের করে নিহত করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
October
(199)
-
▼
Oct 04
(6)
- ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন নাটকীয়ভাবে কমছ...
- ইসরায়েলের আগ্রাসন কীভাবে মোকাবিলা করবে তুরস্ক by ম...
- পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে আবার কেন বিক্ষোভ ছড়ি...
- গাজা নিয়ে ট্রাম্পের বিশ দফা যেন বিশটি ‘বিষের বড়ি’ ...
- নতুন গাজা প্রস্তাব মানতে হামাসের প্রতি ট্রাম্পের আ...
- ইরানি ড্রোনে যেভাবে যুদ্ধের রূপ বদলে দিচ্ছে রাশিয়া
-
▼
Oct 04
(6)
-
▼
October
(199)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment