Tuesday, July 8, 2025
অগ্নিঝরা জুলাই: মাহিনের বাবার আক্ষেপ by ফাহিমা আক্তার সুমি
অগ্নিঝরা জুলাই: মাহিনের বাবার আক্ষেপ by ফাহিমা আক্তার সুমি
কথাগুলো বলছিলেন ২০২৪ সালের ৪ঠা আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আব্দুল্লাহ আল মাহিনের (১৬) বাবা জামিল হোসেন। শহীদ মাহিনের বাবা জামিল হোসেন মানবজমিনকে বলেন, আমাদের সন্তানরা জীবন দিয়েছে তাদের ন্যায্য অধিকার আদায়, কোটা আন্দোলন, চাঁদাবাজি বন্ধে। কিন্তু বর্তমান সরকার আবার ২৪-এর কোটা বহাল রেখেছে। যদি ২৪-এর কোটা সে রাখে তাহলে কেন ’৭১-এর কোটার জন্য আমার সন্তান জীবন দিয়েছে। এটা কি ঠিক হচ্ছে? আজকে আমার সন্তান মারা গেছে এক বছর কিন্তু আমাদের সন্তানদের কোনো স্বীকৃতি দেয়নি। আমার সন্তান তো সারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। সন্তান মারা যাওয়ার কয়েকদিন পর আমরা ময়মনসিংহ চলে আসি। এখান থেকে বলে আমার সন্তানের অধিকার আদায় করতে হলে আমাকে ঢাকায় যেতে হবে, সে ঢাকায় মারা গেছে।
তিনি আরও বলেন, আমার সন্তানের মামলায় আমি নিজে বাদী। উত্তরা পশ্চিম থানায় গত বছরের ২৮শে আগস্ট মামলা করেছিলাম। তিনি বলেন, মাহিনকে নিয়ে ছিল আমাদের সব স্বপ্ন। সে সময় আমার ফ্লাইট ছিল, সন্তান যেহেতু নেই আমি আর বিদেশ যাইনি।
তিনি বলেন, ৪ঠা আগস্টের সকাল এগারোটার দিকে মাহিন ঘুম থেকে উঠে ফোনে কিছু একটা দেখে দ্রুত মাকে নাশতা দিতে বলে। এরপর নাস্তা না খেয়ে শুধু একটা ডিম সিদ্ধ দুই কামড়ে মুখে পুরে পানি দিয়ে গিলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আধঘণ্টা পর আমি বাসায় ফিরলে ওর বাইরে যাওয়ার কথা শুনে মুঠোফোনে কল দেই। অন্য একজন ফোন ধরে জানায় মাহিন গুলি খেয়েছে। খবর শুনে উত্তরা আধুনিক হাসপাতালে গিয়ে দেখি চিকিৎসক-নার্সরা মাহিনের রক্ত মুছছেন আর কাঁদছেন। সেখান থেকে একটি এম্বুলেন্সে করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে মাহিনকে নিয়ে যাই। রাত সাড়ে ৯টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মাহিন। দুইটা গুলি লেগেছিল মাহিনের বাম চোখ ও মাথার পেছনে। সে সময় আমার সন্তান একদম স্তব্ধ ছিল।
জামিল হোসেন বলেন, দিয়াবাড়ি মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করে মাহিনকে ভর্তি করা হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (এনআইইটি)। মাহিনের স্বপ্ন ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কবরের কাছে প্রতিদিন যায়। আমরা কীভাবে এই শোক সহ্য করতে পারি। এখনো স্বাভাবিক হতে পারছি না, কোনো কিছুর বিনিময়ে এই কষ্ট দূর করা যাবে না। মাহিন ছিল আমার একমাত্র সন্তান। মাহিন মারা যাওয়ার পর আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়েছি। আর বিদেশ যাবো কার জন্য, বাড়ির সামনে একটা মুদি দোকান দিয়েছি। তিনি বলেন, ওর জন্ম হয়েছে ঢাকার উত্তরায়, মৃত্যুও হয়েছে সেখানে। মাহিনদের স্বপ্ন দেশে বাস্তবায়ন হয়নি। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সেই বৈষম্য রয়ে গেছে। কোনো পরিবর্তন হয়নি দেশের। যদি কিছুটা পরিবর্তন হতো তবুও মনটাকে মানানো যেতো। আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে দেশের পরিবর্তন দেখতে চাই। তাদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
-
▼
2025
(3281)
-
▼
July
(186)
-
▼
Jul 08
(9)
- ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল: ইরানের প্রেসিড...
- ট্রাম্পকে নোবেলে মনোনয়ন নেতানিয়াহুর, গাজাকে রিসোর্...
- ইউক্রেনের পরাজয় ঠেকানোর একমাত্র পথ... by স্টিফেন ব...
- ‘বিশ্ব আর কোনো সম্রাট চায় না’, ট্রাম্পকে প্রেসিডে...
- একসঙ্গে নৈশভোজ, ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারে...
- ইরান এবার বড় যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুত হবে by ম...
- কোন ভয়ে দলে দলে ইরান ছেড়ে যাচ্ছেন আফগান শরণার্থীরা
- অগ্নিঝরা জুলাই: মাহিনের বাবার আক্ষেপ by ফাহিমা আক্...
- ময়নার জন্য কাঁদছে ব্রাহ্মণবাড়িয়া by জাবেদ রহিম বিজ...
-
▼
Jul 08
(9)
-
▼
July
(186)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment