Saturday, June 14, 2025
ইউক্রেনে ১০ লাখ সেনা হারিয়ে রাশিয়া এখন কী করবে by জেনিফার ম্যাথার্স
ইউক্রেনে ১০ লাখ সেনা হারিয়ে রাশিয়া এখন কী করবে by জেনিফার ম্যাথার্স
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে রাশিয়ার সামরিক বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতির কারণ হলো দেশটির ‘মাংস কুচানো যন্ত্রের’ যুদ্ধকৌশল। এটা এমন একটা যুদ্ধকৌশল, যেখানে কাতারের পর কাতার সৈন্যকে শত্রুপক্ষের গোলার মুখে পাঠানো হয়, যাতে অনেক সৈন্য প্রাণ হারালেও অন্তত কয়েকজন শত্রুব্যূহ ভেঙে এগিয়ে যেতে পারেন।
ভ্লাদিমির পুতিনের এই কৌশল রুশ বাহিনীকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ধারাবাহিক অগ্রগতি অর্জনে সহায়তা করেছে। কিন্তু শেষ পর্যন্ত এটা বেদনাদায়ক ও ধীরগতির অগ্রগতি। প্রতি বর্গকিলোমিটার দখলের জন্য রাশিয়ার গড়ে ৫৩ জন সেনা হতাহত হয়েছেন।
ব্যাপক হারে সেনা হারানোর কারণে রাশিয়া এখন ইউক্রেনে তাদের যুদ্ধকৌশলে পরিবর্তন এনেছে। এখন রুশ বাহিনী ছোট ছোট সেনা ইউনিট ব্যবহার করছে। এর কারণ হলো, যুদ্ধে অনেক জুনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও সৈন্যদের মধ্য থেকে নতুন অফিসার নিয়োগ দিয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত শূন্যস্থান পূরণ করা হচ্ছে। কিন্তু নতুন কর্মকর্তাদের বড় আকারের সেনাদল পরিচালনার মতো যথেষ্ট প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই।
ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে রাশিয়ার সামরিক বাহিনীতে নতুন সেনা নিয়োগের ক্ষেত্রেও আরও চাপ বেড়েছে। নতুন করে সেনা নিয়োগের ব্যাপারে পুতিন অনাগ্রহী হওয়ায় জনবলসংকট মেটাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নানা ‘সৃজনশীল’ উপায় বের করতে হচ্ছে।
আহত সেনাদের পুরোপুরি সুস্থ হওয়ার আগেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। রুশ সেনারা অভিযোগ করেছেন, চিকিৎসা শেষ হওয়ার আগেই তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন অপারেটররা এমন ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে—ক্রাচে ভর দিয়ে হাঁটছেন—এমন রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে অবস্থান করছেন।
রাশিয়ার সামরিক নিয়োগকর্তারা জনবলসংকট মেটাতে কারাগারগুলোয় যাচ্ছেন। সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে বন্দীদের যুদ্ধক্ষেত্রে নিয়োগের প্রস্তাব দেওয়া হচ্ছে। ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদ্ধতিতে আনুমানিক ১ লাখ ৮০ হাজার সৈন্য নিয়োগ করেছে। ২০২২ সালের গ্রীষ্মকালে এই পদ্ধতির সূচনা করেছিল ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন।
এভাবে নিয়োগপ্রাপ্ত সাবেক বন্দীদের মধ্যে কিছু নারীও রয়েছেন। তবে ঠিক কতজন নারী বন্দীকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে, সেই পরিসংখ্যান জানা যাচ্ছে না। ইউক্রেন যুদ্ধে রুশ সামরিক বাহিনীতে নারীদের সক্রিয়ভাবে নিয়োগ দেওয়ার বিষয়টি গোপন রাখা হয়েছে। তার কারণ হলো, এটি ক্রেমলিনের প্রচারিত বার্তার সঙ্গে সাংঘর্ষিক। কারণ, সেই বার্তায় ক্রেমলিন বলেছিল, সেনাবাহিনীতে কাজ করা পুরুষদের কাজ এবং ইউক্রেন যুদ্ধে রুশ পুরুষদের তাঁদের পুরুষত্ব প্রদর্শনের সুযোগ এনে দিয়ছে।
রাশিয়াকে এখন ক্রমেই সেনাবাহিনীর জনবলসংকট মেটাতে মিত্রদেশ উত্তর কোরিয়া ও চীনের দিকে ঝুঁকতে হচ্ছে। এ বছরের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, অন্তত ১৫৫ জন চীনা সেনা রাশিয়ার পক্ষে ইউক্রেনে লড়াই করছেন। উত্তর কোরিয়া যেসব সেনা রাশিয়ায় পাঠিয়েছে, তাদের মধ্যে প্রায় পাঁচ হাজারজন হতাহত হয়েছেন।
তবে সেনাসংকট মোকাবিলায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো বেসামরিক নাগরিকদের সামরিক বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আকর্ষণীয় বেতন ও সুবিধা দেওয়া। প্রতি মাসে এভাবে নিয়োগপ্রাপ্তদের মাসে কমপক্ষে ২ লাখ রুবল (২ হাজারের বেশি মার্কিন ডলার) বেতন দেওয়া হয়। যুদ্ধরত সেনারা এখন রাশিয়ার শীর্ষ আয়কারী ১০ শতাংশের মধ্যে স্থান পেয়েছেন।
উচ্চ বেতনের পাশাপাশি স্বেচ্ছাসেবী বা ‘চুক্তিভিত্তিক’ নিয়োগপ্রাপ্ত সেনা পরিবারগুলোকে নানা সুযোগ–সুবিধা দেওয়া হচ্ছে। নিম্ন সুদে গৃহনির্মাণ ঋণ দেওয়া হচ্ছে। যুদ্ধে যাঁরা নিহত হচ্ছেন কিংবা স্থায়ীভাবে পঙ্গু হচ্ছেন, তাঁদের উদার হস্তে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিছু অঞ্চলে, সমাজকল্যাণ বাজেটের অর্ধেকেরও বেশি অংশই বরাদ্দ করা হচ্ছে, সেনা ও তাঁদের পরিবারদের জন্য।
অর্থের এই প্রবাহ অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে থাকা রাশিয়ার কিছু অঞ্চলের মানুষের জীবন বদলে দিয়েছে। এই আর্থিক উন্নতি ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ প্রতি জনসমর্থন আরও জোরালো করেছে।
কিন্তু কোনো অঞ্চল থেকে এতসংখ্যক পুরুষের অন্যখানে চলে যাওয়া (তাঁদের অনেকেই কোনো দিন আর ফিরে আসবে না) অনেক ছোট সম্প্রদায়ের জনমিতিক বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এসব জনগোষ্ঠীর বড় অংশই এখন নারী, ছোট শিশু ও বয়স্করা।
যুদ্ধক্ষেত্রে যেসব সৈনিক শারীরিক বা মানসিকভাবে স্থায়ী ক্ষত নিয়ে গ্রামে বা ছোট শহরে ফিরে আসছেন, তাঁরা প্রতিবন্ধী ভাতা পাবেন। কিন্তু রাশিয়ার যে বেহাল স্বাস্থ্যব্যবস্থা, সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসহায়তা পেতে তাঁদের সংগ্রাম করতে হতে পারে।
ইউক্রেন যুদ্ধে যোদ্ধাদের মধ্যে একটি শ্রেণি সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন, তাঁরা হলেন সাবেক বন্দীদের মধ্যে যাঁরা যুদ্ধের অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছেন। কিন্তু কারাগার থেকে সেনা নিয়োগের ফলাফল হলো—যখন সহিংস অপরাধীরা যুদ্ধ শেষে পূর্ণ ক্ষমা নিয়ে ফিরে আসেন, তখন তাঁদের অনেকেই নতুন অপরাধে লিপ্ত হয়।
ধারণা করা হচ্ছে, সাবেক কারাবন্দী সৈনিকেরা এ পর্যন্ত প্রায় ২০০টি হত্যাকাণ্ডের জন্য দায়ী। এসব হত্যাকাণ্ড নিহত সেনাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
যদিও রাশিয়ার জনসংখ্যা অনেক বড়, কিন্তু তাদের মানবসম্পদ অসীম নয়। ২০২২ সালে ইউক্রেন আগ্রাসন শুরুর আগ থেকেই মানবসম্পদের দিক থেকে চাপে রয়েছে রাশিয়া। এই আগ্রাসনের কারণে দেশটির মানবসম্পদ ক্ষতির মুখে পড়েছে। আরও বেশিসংখ্যক সেনার প্রয়োজনীয়তা ক্রমাগত বেড়েই চলেছে। রাশিয়া আগে থেকেই একটি জনমিতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সমাজে সন্তান ধারণে সক্ষম জনগণের অনুপাত এমনিতে কম।
এই যুদ্ধ যে দীর্ঘমেয়াদি সংকট তৈরি করবে, সেটা হলো রাশিয়ার জনসংখ্যা হ্রাস পাবে। যদিও রাশিয়ার সরকার এখন নারীদের বেশি বেশি সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করছে। কিন্তু ‘মাদার হিরোইন’ পুরস্কার পুনঃপ্রবর্তনের পর যেসব নারী দশ বা তার বেশি সন্তান জন্ম দিয়ে ও লালনপালন করে সেই সম্মান অর্জন করতে চান, তাঁরাও পুরুষ সঙ্গী খুঁজে পেতে সমস্যায় পড়তে পারেন।
* জেনিফার ম্যাথার্স, ওয়েলসের অ্যাবারিস্টউইথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক
- এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত
| ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের শেষকৃত্য। ছবি : রাশিয়ার বার্তা সংস্থা তাস |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
-
▼
2025
(3280)
-
▼
June
(301)
-
▼
Jun 14
(15)
- মোসাদ নিয়ে নানা প্রশ্ন, ইরানের হাতে কি তুরুপের তাস...
- আদ জাতি ও ইরাম নগরী ধ্বংসের কাহিনি by মনযূরুল হক
- যে আমের সঙ্গে জড়িয়ে আছে অপূর্ব সুন্দরী নারীর গল্প ...
- ‘শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ’
- ইরান-ইসরাইল সংঘাত, উত্তেজনা
- আহমেদাবাদ ট্র্যাজেডি: বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে উঠে...
- ভয়ে কাঁপছে ইসরাইল,আশ্রয় খুঁজছে বাংকারে, হাসপাতালে ...
- ইরানে ইসরায়েলের হামলা: ট্রাম্প কি পাগল হয়ে গেছেন b...
- লন্ডনে ইউনূস-তারেকের আলোচনায় বিএনপিরই কি জিত by সো...
- ভাইয়ের ‘প্রতারণায়’ নিঃস্ব প্রবাসফেরত তমিজ
- বর্তমান সংকটে হবস, রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেন যেখান...
- ইউক্রেনে ১০ লাখ সেনা হারিয়ে রাশিয়া এখন কী করবে by ...
- রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, প্র...
- শুধুই নির্বাচন নাকি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন? by...
- পাইলট আটকের দাবি ইরানের, নাকচ ইসরাইলের: বিপ্লবী গা...
-
▼
Jun 14
(15)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment