Tuesday, May 13, 2025
কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না ভারত: দেশবাসীকে মোদি
কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না ভারত: দেশবাসীকে মোদি
মোদি জোরের সঙ্গে বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হতে হবে সন্ত্রাস নিয়ে এবং পাক অধিগৃহীত কাশ্মীর নিয়ে। পাকিস্তানকে উদ্দেশ্য করে মোদি বলেন, সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে।
ভারতের সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর-এ আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। অপারেশনের সাফল্য নিয়ে মোদি বলেন, আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হল। দুনিয়া দেখল কীভাবে পাকিস্তানের ড্রোন, মিসাইল ভারতের কাছে ধূলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।
যুদ্ধে ভারত যেসব সফলতা দাবি করল
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে। কিন্তু এই কয়েকদিনের ‘যুদ্ধে’ কার কি ক্ষতি হলো, তা নিয়ে দুই সেশের সেনাবাহিনী বিবৃতি দিয়েছে। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তাদের সফলতার কথা জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী তাদের অপারেশন সিঁদুরের সফলতা সম্পর্কে জানিয়েছে।
এ নিয়ে অনলাইন এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে যেসব স্থানে অপারেশন সিঁদুর চালানো হয়েছে তার ছবি প্রকাশ করা হয়েছে। হামলার আগের এবং পরের ছবি প্রকাশ করে তুলনামুলক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ভারত ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তাতে কমপক্ষে ১০০ উগ্রপন্থি নিহত হয়েছেন। স্যাটেলাইটে ধারণ করা ওই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ টার্গেটের তুলনা করা হয়েছে। এর মধ্যে একটি হলো মুরিদকে অন্যটি ভাওয়ালপুর।
ভারত দাবি করেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও এয়ারফিল্ডে প্রতিশোধমুলক হামলা চালিয়েছে তারা। ভারতের দাবি তারা পাকিস্তান ও আজাদ কাশ্মীরজুড়ে ‘উগ্রপন্থিদের অবকাঠামো’ লক্ষ্য করে হামলা করেছে। এর মধ্যে আছে লস্করে তৈয়বা, জৈশ ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের অপারেশনাল সেন্টার। গত সপ্তাহে রাতভর হামলায় ভারতীয় সেনাবাহিনী ওই সংগঠনের ৯টি স্থাপনায় হামলা করেছে। এর মধ্যে চারটি পাকিস্তানে। পাঁচটি আজাদ কাশ্মীরে। তবে ভারতের এ দাবি নাকচ করে দিয়ে পাকিস্তান জানিয়েছে উগ্রপন্থিদের আস্তানায় নয়, ভারত হামলা চালিয়েছে বেসামরিক লোকজনের ওপর। যারা এই হামলায় নিহত হয়েছেন তারা বেসামরিক সাধারণ মানুষ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 13
(25)
- গাজা যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন দূতের
- যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের
- পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের নেপথ্...
- আপনি সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: নেতা...
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এক জিম্মিকে মুক্তি...
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেভাবে হলো by কারিশমা ম...
- গণসার্বভৌমত্ব ও গুমবিরোধী আন্তর্জাতিক সনদ কেন জরুর...
- ভারত-পাকিস্তান আরও বিপজ্জনক এক যুগে ঢুকে পড়েছে by ...
- প্রসিকিউশনে তদন্ত সংস্থার প্রতিবেদন: ১৫০০ মানুষ হত...
- যুদ্ধবিরতি কার্যকর: যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ ক...
- ইসরাইল থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে নরওয়ে
- নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর
- মির্জা আব্বাসের প্রশ্নঃ শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন
- পাক-ভারত সংঘাত: ভারতের শক্তির জায়গায় ধরা পড়ল দুর্বলতা
- আমাদের সন্তানরা আর ফিরবে না
- এবার ভারত–পাকিস্তানের আকাশপথের সংঘাত ছিল চমকে দেওয়...
- সরজমিন কুমিল্লা: সাক্কু-কায়সার দলে ফিরতে চান by মা...
- কূটনীতি: ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশের লাভ-ক...
- প্রত্যাবর্তন by লুৎফর রহমান
- কেন্দ্রীয় ইস্যু এখন কাশ্মীর: কাশ্মীরিদের ছিল দুঃস্...
- রয়টার্সের বিশ্লেষণ: নয়া দিল্লির কূটনৈতিক উচ্চাকাঙ্...
- রাজনীতিতে আলোচিত ইস্যুগুলোর সুরাহা কোন পথে? by মুন...
- দুই খালাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো কিশোর
- কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না ভারত: দে...
- দার্শনিক পর্যালোচনা: গণহত্যাকারীর জন্য গণতন্ত্র নয...
-
▼
May 13
(25)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment