Tuesday, May 13, 2025
দুই খালাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো কিশোর
দুই খালাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো কিশোর
শুক্রবার শেওড়াপাড়ায় আপন দুই বোন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান বাদী হয়ে হত্যা মামলা করেন। ঘটনার ২৪ ঘণ্টার ভেতরে দুই বোন হত্যাকাণ্ডের ঘাতককে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারের পর ডিবি’র জিজ্ঞাসাবাদে নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে ১৪ বছর বয়সী ওই কিশোর।
ডিবি’র জিজ্ঞাসাবাদে তাজ জানিয়েছে, ওইদিন আনুমানিক সাড়ে ১২টায় বড় খালার বাসায় পৌঁছায়। গেটে তালা না থাকায় সে গেট খুলে ২য় তলার তার বড় খালার রুমে নক করলে বড় খালা চাবি দিয়ে দরজা খুলে দেন। বড় খালা তাকে আপ্যায়ন করার জন্য শরবত বানানোর কাজে ব্যস্ত থাকেন এবং সেজো খালা (সুফিয়া বেগম) প্লেট ও বাটি ধোয়া-মোছা করে বারান্দার দিকে যান। এই সুযোগে সে বড় খালার রুমে টিভি’র পাশে রাখা মানিব্যাগ থেকে পুরাতন সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি করে। বিষয়টি তার বড় খালা দেখে ফেললে তাকে গালাগালি ও বকাবকি করেন এবং বলেন তোর স্বভাব ভালো হবে না। তুই চুরি করার জন্য আমার বাসায় আসছিস, তোর মাকে এখনই জানাচ্ছি। তখন তার খালা তার মাকে ফোন দেয়ার জন্য মোবাইল খুঁজতে থাকেন। তখন সে ডাইনিং টেবিলে থাকা লেবু কাটা ছুরি দিয়ে বড় খালার পেটে আঘাত করে। তখন বড় খালা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে। তার বড় খালা বাঁচাও বাঁচাও বলে চিৎকারের শব্দ শুনে সেজো খালা পিছনের অন্য একটি রুম থেকে এসে তাকে বাধা দেয়ার চেষ্টা করেন। তারপর সে একই চাকু দিয়ে সেজো খালার পেটে আঘাত করলে উনি মেঝেতে লুটিয়ে পড়েন। বড় খালা তখনো চিল্লাচিল্লি করছিলেন। তারপর সে রান্না ঘরের চুলার পাশ থেকে শিলপাটা এনে বড় খালার মাথায় একাধিক বার আঘাত করে। পরে সেজো খালার মাথায়ও আঘাত করে।
জিজ্ঞাসাবাদে ঘাতক কিশোর আরও জানায়, তারপর সে বাথরুমে গিয়ে তার হাতে ও মুখে লেগে থাকা রক্ত পানি দিয়ে পরিষ্কার করে। এরপর পাশের রুমে গিয়ে তার টি-শার্ট ও জিন্স প্যান্টে রক্ত লেগে থাকায় চেঞ্জ করে খালাতো বোন মিষ্টির ব্যবহৃত একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙিন টি-শার্ট ও ক্যাপ পরে। পরে দরজা বাইরে থেকে তালা মেরে চাবি নিয়ে বের হয়ে শনির আখড়া যাওয়ার জন্য রাস্তায় এসে সিএনজিতে ওঠে। কিছুদূর যাওয়ার পর ভিকটিমের বাসার চাবিগুলো ও তার পরিহিত ক্যাপ মেইন রোডে রাস্তার পাশে ফেলে দেয়। শনির আখড়া পৌঁছার পর চুরি করা ৩ হাজার টাকার মধ্যে ৪৫০ টাকা সিএনজি ভাড়া দেয়। বাকি টাকায় রক্ত লেগে থাকার কারণে রাস্তার পাশে ফেলে দেয়। তারপর শনির আখড়ায় সিএনজি থেকে নেমে স্টার্ন শপিং সেন্টারের ৩য় তলার মসজিদের ওয়াশরুমে ঢুকে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে তার ব্যাগে থাকা সকালে পরিহিত গোলাপি রংয়ের পাঞ্জাবি পুনরায় পরে এবং তার সঙ্গে থাকা ব্যাগের ভিতর থেকে রক্তমাখা কাপড় ভ্যান্টিলেটর দিয়ে ফেলে দেয়। তারপর বাসার সামনে এসে পরিত্যক্ত বাড়িতে তার জুতা জোড়া ছুড়ে মারে। তারপর বাসায় চলে যায়। কাউকে বুঝতে দেয়নি সে হত্যাকাণ্ড ঘটিয়ে এসেছে। দুই খালা হত্যার খবর পেয়ে শোকও প্রকাশ করেছে। পরদিন ১০ই মে বিকালে তার সেজো খালাকে দাফন করার জন্য তার নানুর বাড়ি ঝালকাঠি চলে যায়।
ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, আমরা ঘটনার পর থেকেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করি। একপর্যায়ে আমরা ওই কিশোরকে শনাক্ত করি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নানুর বাড়ি থেকে আটক করি। পরে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকায় ভুক্তভোগী মরিয়ম বেগমের মেয়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার দেখানো মতে স্টার্ন শপিং সেন্টারের পাশের সুয়ারেজ লাইনের উপর থেকে নীল রংয়ের রক্ত মাখা টি-শার্ট ও ব্লু কালারের রক্ত মাখা দু’টি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়। এরমধ্যে একটি তার ও একটি তার খালাতো বোন মিষ্টির জিন্স প্যান্ট ছিল। তার বাসার সামনে নির্জন বিল্ডিংয়ের উপর তার ফেলে দেয়া জুতা জোড়াও উদ্ধার করা হয়। এ ঘটনায় তাজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 13
(25)
- গাজা যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন দূতের
- যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের
- পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের নেপথ্...
- আপনি সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: নেতা...
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এক জিম্মিকে মুক্তি...
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেভাবে হলো by কারিশমা ম...
- গণসার্বভৌমত্ব ও গুমবিরোধী আন্তর্জাতিক সনদ কেন জরুর...
- ভারত-পাকিস্তান আরও বিপজ্জনক এক যুগে ঢুকে পড়েছে by ...
- প্রসিকিউশনে তদন্ত সংস্থার প্রতিবেদন: ১৫০০ মানুষ হত...
- যুদ্ধবিরতি কার্যকর: যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ ক...
- ইসরাইল থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে নরওয়ে
- নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর
- মির্জা আব্বাসের প্রশ্নঃ শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন
- পাক-ভারত সংঘাত: ভারতের শক্তির জায়গায় ধরা পড়ল দুর্বলতা
- আমাদের সন্তানরা আর ফিরবে না
- এবার ভারত–পাকিস্তানের আকাশপথের সংঘাত ছিল চমকে দেওয়...
- সরজমিন কুমিল্লা: সাক্কু-কায়সার দলে ফিরতে চান by মা...
- কূটনীতি: ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশের লাভ-ক...
- প্রত্যাবর্তন by লুৎফর রহমান
- কেন্দ্রীয় ইস্যু এখন কাশ্মীর: কাশ্মীরিদের ছিল দুঃস্...
- রয়টার্সের বিশ্লেষণ: নয়া দিল্লির কূটনৈতিক উচ্চাকাঙ্...
- রাজনীতিতে আলোচিত ইস্যুগুলোর সুরাহা কোন পথে? by মুন...
- দুই খালাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো কিশোর
- কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না ভারত: দে...
- দার্শনিক পর্যালোচনা: গণহত্যাকারীর জন্য গণতন্ত্র নয...
-
▼
May 13
(25)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment