Tuesday, May 13, 2025
কেন্দ্রীয় ইস্যু এখন কাশ্মীর: কাশ্মীরিদের ছিল দুঃস্বপ্ন
কেন্দ্রীয় ইস্যু এখন কাশ্মীর: কাশ্মীরিদের ছিল দুঃস্বপ্ন
ট্রাম্পের এমন মন্তব্যের তাৎক্ষণিক জবাব দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সমর্থন করায় যুক্তরাষ্ট্র সহ বন্ধুপ্রতীম দেশগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করে। এতে আরও বলা হয়, জম্মু ও কাশ্মীর বিরোধের সমাধান প্রচেষ্টায় প্রেসিডেন্ট ট্রাম্প যে আগ্রহ প্রকাশ করেছেন তার প্রশংসা করে ইসলামাবাদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনের অধীনে জম্মু ও কাশ্মীর বিরোধের টেকসই একটি সমাধানে পৌঁছার আগ্রহ পাকিস্তান পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এতে নিশ্চিত করা হয় যে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান।
এতে বলা হয়, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্নমুখী অংশীদারিত্ব গভীর করতে চায় পাকিস্তান। উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পূর্ণাঙ্গ ও অবিলম্বে যুদ্ধ বিরতিতে ভারত ও পাকিস্তান রাজি হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর নিয়ে ওই মন্তব্য করেছেন। ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পরপরই ভারত ও পাকিস্তান তাতে সম্মতির কথা জানান।
কাশ্মীরিদের ছিল দুঃস্বপ্ন
কয়েকদিনের ভয়াবহ যুদ্ধ। ড্রোনের শব্দ। যুদ্ধবিমান উড়ছে আকাশে। সীমান্তে গোলাগুলি। প্রাণহানি হচ্ছে। এসব দেশে দেখে ভীত, আতঙ্কিত ছিলেন কাশ্মীরের মানুষ। নিয়ন্ত্রণরেখার দুই পাশেই আতঙ্ক। একদিকে ভারতের আক্রমণ। অন্যদিকে পাকিস্তানের পাল্টা আক্রমণ। এর মাঝে ভয়াবহ এক ঝুঁকির মধ্যে এসব অঞ্চলে বসবাস করেছে মানুষ। বিশেষ করে উরি এলাকায় গোলাগুলি হয়েছে বেশি। অনেক মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে গিয়েছিলেন। কিন্তু যাদের সেই সক্ষমতা নেই, যাওয়ার জায়গা নেই- তারা থেকে গিয়েছিলেন সেখানেই। তাদেরই একজন ৬২ বছর বয়সী বৃদ্ধা হাজেরা। ঝেলম নদীর ধারে ঘনবসতিপূর্ণ ফাতে কদাল এলাকায় শনিবার সকালে একটি বাদামি সুতির ওড়না গায়ে জড়িয়ে সরকারি খাদ্যগুদামের মেঝেতে বসেছিলেন। মুখে দুশ্চিন্তার রেখা, ঠোঁটের ওপর ঘাম। তার চোখে-মুখে শুধুই আতঙ্ক তখন।
তিনি খাদ্যগুদামের কর্মচারীর দিকে তাকিয়ে দ্রুত করার তাগিদ দিলেন। প্রতিমাসেই তাঁকে এই কেন্দ্রে যেয়ে আঙুলের ছাপ দিয়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে হয়। কিন্তু এবার পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। তিনি বলেন, আমাকে লাইনেই দাঁড় করিয়ে রাখল। পায়ের ব্যথা সহ্য করতে পারছি না। আমি শুধু চালটা চাই, যাতে দ্রুত বাড়ি ফিরে যেতে পারি। যুদ্ধ চলছে। ৮ই মে উরির এক গ্রামে গাড়িতে করে পালাতে গিয়ে শত্রুপক্ষের শেলের আঘাতে মারা যান নারগিস বশির নামের এক নারী। আহত হন তার পরিবারের আরও তিনজন। একই দিন গভীর রাতে উরির মোহরা গ্রামে ভারতীয় সেনাবাহিনীর বোফর্স কামান গর্জে উঠলে ২৮ বছর বয়সী সুলেমান শেখের বাড়ি কেঁপে ওঠে।
সুলেমান বলেন, দাদু বলতেন, এই কামান ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় শেষবার গর্জেছিল। এবারও সেই আওয়াজ শুনে বুঝলাম, পরিস্থিতি ভয়াবহ। এর কয়েক ঘণ্টা পর শত্রুপক্ষের একটি শেল তার বাড়িতে আঘাত হানে এবং পুরো ঘর ভেঙে পড়ে। শ্রীনগরে ব্যবসায়ী হাসনাইন শাবির বলেন, যুদ্ধ যদি এমন হয়, তাহলে আসল যুদ্ধ কেমন হবে ভাবতেই গা শিউরে ওঠে।
অনেক বাসিন্দা যুদ্ধবিরতির পরও নিজেদের বাড়িতে ফিরতে রাজি নন। তাদের একজন সাবেক সেনা সদস্য মুহাম্মদ নাসির খান। তিনি বলেন, আমার মেয়েরা ফিরতে চাইছে না। ছাত্র মুনীব মেহরাজ বলেন, আমরা ক্লান্ত, এই অনিশ্চয়তা আর সহ্য হয় না। আমাদের দরকার স্থায়ী সমাধান, সাময়িক যুদ্ধবিরতি নয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফুরকান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো কেবল দুই দেশের যুদ্ধের ‘কোল্যাটারাল ড্যামেজ’।
দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধ করল, প্রাণ গেল আমাদের, ঘর ভাঙল আমাদের, তবুও কারও কাছে আমাদের কথা গুরুত্ব পায় না। যদিও সাময়িক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছে, কিন্তু কাশ্মীরের মানুষ জানে- এটা দীর্ঘস্থায়ী নয়। কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া এই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি অবশ্যম্ভাবী। একজন তরুণ বলেন, প্রতিবারই কাশ্মীরই বেশি ভোগে। এই মুহূর্তে কাশ্মীরিদের একটাই প্রশ্ন: আর কতদিন চলবে এই ধারা?

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 13
(25)
- গাজা যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন দূতের
- যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের
- পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের নেপথ্...
- আপনি সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: নেতা...
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এক জিম্মিকে মুক্তি...
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেভাবে হলো by কারিশমা ম...
- গণসার্বভৌমত্ব ও গুমবিরোধী আন্তর্জাতিক সনদ কেন জরুর...
- ভারত-পাকিস্তান আরও বিপজ্জনক এক যুগে ঢুকে পড়েছে by ...
- প্রসিকিউশনে তদন্ত সংস্থার প্রতিবেদন: ১৫০০ মানুষ হত...
- যুদ্ধবিরতি কার্যকর: যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ ক...
- ইসরাইল থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে নরওয়ে
- নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর
- মির্জা আব্বাসের প্রশ্নঃ শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন
- পাক-ভারত সংঘাত: ভারতের শক্তির জায়গায় ধরা পড়ল দুর্বলতা
- আমাদের সন্তানরা আর ফিরবে না
- এবার ভারত–পাকিস্তানের আকাশপথের সংঘাত ছিল চমকে দেওয়...
- সরজমিন কুমিল্লা: সাক্কু-কায়সার দলে ফিরতে চান by মা...
- কূটনীতি: ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশের লাভ-ক...
- প্রত্যাবর্তন by লুৎফর রহমান
- কেন্দ্রীয় ইস্যু এখন কাশ্মীর: কাশ্মীরিদের ছিল দুঃস্...
- রয়টার্সের বিশ্লেষণ: নয়া দিল্লির কূটনৈতিক উচ্চাকাঙ্...
- রাজনীতিতে আলোচিত ইস্যুগুলোর সুরাহা কোন পথে? by মুন...
- দুই খালাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো কিশোর
- কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না ভারত: দে...
- দার্শনিক পর্যালোচনা: গণহত্যাকারীর জন্য গণতন্ত্র নয...
-
▼
May 13
(25)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment