Saturday, May 3, 2025
এনসিপি’র সমাবেশ: যদি কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে
এনসিপি’র সমাবেশ: যদি কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে
মুজিববাদী সংবিধানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর সংস্কৃতি ও মর্যাদাকে ক্ষুণ্ন করা হয়েছে। গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করতে চেয়েছিল। দীর্ঘ ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য ছাত্র-জনতার আন্দোলনে মানুষ রাস্তায় নেমে এসেছিল। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেমদের নির্যাতন, কোটাসংস্কার আন্দোলনসহ সর্বশেষ জুলাই মাসের আন্দোলন এদেশের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করতে চেয়েছিল। আওয়ামী লীগ খুনির দলে পরিণত হয়েছে। তাদের নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভুলে গেলে চলবে না, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশনায় হত্যাকাণ্ড চালানো হয়েছে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলাকালীন সময় পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দিতে বলেছিলাম আমরা। আজকের যারা বর্তমান সরকারে আছেন দায়িত্বে জুলাই আন্দোলনের ফলে। মৌলিক সংস্কারের ভিত্তিতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আইনসভা এবং গণপরিষদ নির্বাচন দিতে হবে। আহত, নিহতদের পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। আগামীতে জনগণ এনসিপি’র ওপরই তাকিয়ে আছে। প্রতিটি ঘরে ঘরে এনসিপি’র বার্তা পৌঁছে দিতে হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করুন। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধদের জন্য পাড়া মহল্লায় জনতার আদালত গড়ে তুলুন। সরকার বিচার করতে ব্যর্থ হলে আমরা জনতার আদালতে বিচার করবো। এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ড. মুহাম্মদ ইউনূস শহীদদের রক্তের ওপর দিয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো অনুরোধ করছি না, কোনো দাবি করছি না। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনো যদি কিন্তু অথবা নেই। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ কর?তে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা মুষ্টিবদ্ধ হাতে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। যারা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান ও জুলাইয়ের হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সদস্য সচিব আখতার হোসেন বলেন, যে দল গণহত্যা চালিয়েছে, সেই দলকে রাজনীতি করার অধিকার দেয়া যায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা সুশীল সরকার নয় আপনারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি।
৫ই আগস্ট জনগণ সিদ্ধান্ত নিয়েছে। মুজিববাদ এই দেশে টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকা থেকে বাদ দিয়ে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র ও জনতা তাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবে। এনসিপি’র যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বলেন, খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি। এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কিন্তু এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না, ইনশাআল্লাহ। দলটির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী বলেন, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। এ ছাড়া মৌলিক সংস্কার ছাড়া আবারো একটি নির্বাচনের দিকে যাওয়া হলে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে।
এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা টালবাহানা দেখতে পাচ্ছি, এটা লজ্জাজনক। আমাদের হাইকোর্ট দেখাবেন না। হাইকোর্ট দেখে জুলাই বিপ্লব হয়নি। আরেক যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেছে, আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য আওয়ামী লীগ ও হাসিনার দোসররা হুমকি। এরা বাংলাদেশে থাকতে পারে না। এনসিপি’র যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর দেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষকে তারা ভোট দিতে দেয়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য অবশ্যই দুর্নীতিপরায়ণ, খুনি-গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ন্যূনতম টালবাহানা করবেন না। মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 03
(18)
- গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৪২
- রাজনৈতিক দলগুলোর বক্তব্য অপরিপক্ব : শফিকুল আলম
- যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দ...
- গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাত্রা করা জাহাজে বোমা হামলা
- পেহেলগামে হামলা: ‘যে সরকারের ভরসায় ঘুরতে গিয়েছিলাম...
- গাজায় প্রবেশের অপেক্ষায় ৩ হাজার ত্রাণবাহী ট্রাক by...
- ট্রাম্প কেন ঠান্ডা মাথায় মার্কিন প্রতিরক্ষা দুর্বল...
- গাজা যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলছেন ইসরায়েলি সেনারা, ...
- ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান...
- গাজায় তীব্র হচ্ছে ইসরাইলের হামলা, নতুন করে ৪২৩,০০০...
- পেহেলগাম ইস্যু: কাশ্মীরের দু’প্রান্তেই চলছে উত্তেজনা
- শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা by সুদীপ ...
- দুরবস্থায় ৬০০ বিজ্ঞানী by পিয়াস সরকার
- এনসিপি’র সমাবেশ: যদি কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষি...
- রাশিয়ান হেফাজতে থাকা ইউক্রেনীয় সাংবাদিককে অকথ্য ...
- আফসোস, এসবও দেখতে হয় by শামীমুল হক
- বাংলাদেশ-ভারত পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা, ক্ষ...
- ডেঙ্গু বাড়ার শঙ্কা by ফরিদ উদ্দিন আহমেদ
-
▼
May 03
(18)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment