Saturday, May 3, 2025
পেহেলগাম ইস্যু: কাশ্মীরের দু’প্রান্তেই চলছে উত্তেজনা
পেহেলগাম ইস্যু: কাশ্মীরের দু’প্রান্তেই চলছে উত্তেজনা
এমন পরিস্থিতি উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা ফোনে কথা বলেছেন। উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতি আঞ্চলিক সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কূটনৈতিক সংযম ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন ভান্স। তিনি মনে করেন, চরমপন্থা মোকাবিলায় ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। পেহেলগাম হামলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার পরিবারের সঙ্গে ভারত সফরে ছিলেন। ২০১৯ সালে পুলওয়ামায় হামলার পর ভারতের মাটিতে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি আরও বলেন, স্পষ্টভাবে বললে, আমরা আশা করি পাকিস্তান যদি আংশিকভাবেও ওই হামলার জন্য দায়ী থাকে- তাহলে তাদের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করা, যাতে পাকিস্তানের ভূখণ্ডে যেসব সন্ত্রাসী মাঝে-মধ্যে কার্যক্রম চালায়, তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেয়া যায়। পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। হামলার পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছিলেন তিনি। সন্ত্রাসীরা একটি মনোরম তৃণভূমিতে আক্রমণের পরিকল্পনা করেছিল যেখানে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য হাইকিং বা পোনি পরিষেবা ব্যবহার করতে হয়। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশ দু’টির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে সংঘাতে জড়াতে পারে তারা। ভারতীয় সেনাবাহিনীকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দুই দেশের উত্তেজনার পারদ আরও তুঙ্গে উঠেছে। অবশ্য জাতিসংঘ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বুধবার রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন। তাদের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি।
অমিত শাহের হুঁশিয়ারি: গত বৃহস্পতিবার পেহেলগাম ইস্যুতে প্রথম হুঁশিয়ারি বাক্য উচ্চরণ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন- হামলাকারীদের প্রতিজনকে খুঁজে বের করবে ভারত। তিনি হামলাকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন, ভয়াবহতা এখনো আসেনি। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা যারা করেছে তাদের কোনো রক্ষা নেই। আমরা তাদের প্রতিজন এবং তাদের প্রতিটি মদতদাতাকে খুঁজে বের করবো। মনে করবেন না যে, ২৬ জনকে হত্যা করে আপনারা জিতে গেছেন। আপনাদের প্রত্যেককে জবাব দিতে হবে। আসামের বোরো সম্প্রদায়ের নেতা উপেন্দ্র নাথ ব্রহ্ম’র একটি মূর্তি উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
পেহেলগামের ঘটনা ফের আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান: পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ভারতের প্রতি ফের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ওই হামলার বিষয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের আগের দাবিই পুনর্ব্যক্ত করেছেন। একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় আসিফ বলেন, যেকোনো নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত। সেটি জাতিসংঘের কমিশন হোক কিংবা ভারত ও পাকিস্তানের যৌথ তদন্ত দলই হোক। আসিফ বিশেষভাবে উল্লেখ করেন, নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব এখনো বহাল আছে। তিনি বলেন, এটি জাতিসংঘের নেতৃত্বে হোক বা প্রাসঙ্গিক দক্ষতা সম্পন্ন অন্য যেকোনো পক্ষের দ্বারা, আমরা প্রস্তুত। ভারত যদি কিছু গোপন না করে, তবে তারা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জোর দেন আসিফ। তিনি অভিযোগ করেন, ভারতের স্বাধীন তদন্তে অনুমতি না দেয়ার পেছনে উদ্বেগের কারণ হলো, এর মাধ্যমে তাদের জন্য অস্বস্তিকর তথ্য উঠে আসতে পারে। আসিফ আরও বলেন, ভারতের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের নিজ দেশে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কোনো আন্তর্জাতিক ফোরাম তাদের বক্তব্য সমর্থন করেনি, বরং তারাও পাল্টা প্রশ্ন তুলছে। পাকিস্তান-ভারত সীমান্ত উত্তেজনা সম্পর্কিত প্রশ্নের উত্তরে আসিফ বলেন, নয়াদিল্লি স্পষ্টভাবে হতাশা প্রকাশ করছে। তিনি দাবি করেন, মোদির কর্মকাণ্ড পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা হিন্দুত্ববাদী আদর্শ দ্বারা প্রভাবিত। যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি।
পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুতের নির্দেশ: ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার এ নির্দেশ দেয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ইতিমধ্যে নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের মধ্যে টানা অষ্টম রাতের মতো গোলাগুলি হয়েছে। উত্তেজনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে দুই দেশ। স্থানীয় প্রাদেশিক পরিষদে পাকিস্তানশাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক বলেন, নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন ১৩টি নির্বাচনী এলাকার জন্য দুই মাসের খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, আঞ্চলিক সরকার ওই ১৩টি নির্বাচনী এলাকার জন্য খাদ্য, ওষুধ এবং অন্য মৌলিক চাহিদাগুলোর সরবরাহ নিশ্চিত করতে ১০০ কোটি রুপির (৩৫ লাখ মার্কিন ডলার) একটি জরুরি তহবিল গঠন করেছে। নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাগুলোর সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ও বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে বলে জানান আনোয়ার উল হক। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে, তা ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
![]() |
| ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার ট্যাংক, কামান, গোলা ও গুলি নিয়ে এই মহড়া দেয় তারা। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনকে কঠোর জবাব দিতে সাজানো হয়েছে। বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়ে। জবাবে পাক সেনারা ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 03
(18)
- গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৪২
- রাজনৈতিক দলগুলোর বক্তব্য অপরিপক্ব : শফিকুল আলম
- যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দ...
- গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাত্রা করা জাহাজে বোমা হামলা
- পেহেলগামে হামলা: ‘যে সরকারের ভরসায় ঘুরতে গিয়েছিলাম...
- গাজায় প্রবেশের অপেক্ষায় ৩ হাজার ত্রাণবাহী ট্রাক by...
- ট্রাম্প কেন ঠান্ডা মাথায় মার্কিন প্রতিরক্ষা দুর্বল...
- গাজা যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলছেন ইসরায়েলি সেনারা, ...
- ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান...
- গাজায় তীব্র হচ্ছে ইসরাইলের হামলা, নতুন করে ৪২৩,০০০...
- পেহেলগাম ইস্যু: কাশ্মীরের দু’প্রান্তেই চলছে উত্তেজনা
- শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা by সুদীপ ...
- দুরবস্থায় ৬০০ বিজ্ঞানী by পিয়াস সরকার
- এনসিপি’র সমাবেশ: যদি কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষি...
- রাশিয়ান হেফাজতে থাকা ইউক্রেনীয় সাংবাদিককে অকথ্য ...
- আফসোস, এসবও দেখতে হয় by শামীমুল হক
- বাংলাদেশ-ভারত পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা, ক্ষ...
- ডেঙ্গু বাড়ার শঙ্কা by ফরিদ উদ্দিন আহমেদ
-
▼
May 03
(18)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment