Wednesday, May 14, 2025
আমরা ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি
আমরা ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি
তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় উল্লেখ করেন দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রের অধিকারী এই দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরল এক কূটনৈতিক হস্তক্ষেপের কথা। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলের কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমরা একটি পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি। আমি মনে করি এটা হতো খারাপ একটি পারমাণবিক যুদ্ধ। তাতে লাখ লাখ মানুষ মারা যেতো। এটা সম্ভবত যুক্তরাষ্ট্রের এই নেতার পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে কঠোর সতর্কবার্তা। তিনি বৈশ্বিক নিরাপত্তা নিয়ে এমনিতেই খুব একটা কথা বলেন না। এর মধ্যদিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ভঙ্গুর শান্তির বিষয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরেন। ট্রাম্প এই সমস্যার সমাধান করতে বলেন, যদি দুই দেশ আলোচনা অব্যাহত রাখে তাহলে তাদের উভয়ের জন্যই বাণিজ্য বৃদ্ধিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য করতে যাচ্ছি। ভারতের সঙ্গেও বিপুল পরিমাণ বাণিজ্য করতে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি। খুব শিগগিরই আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করবো। এর মধ্যদিয়ে তিনি অর্থনৈতিক সহযোগিতা ব্যবহার করে এই অঞ্চলে স্থিতিশীলতা অব্যাহত রাখতে চান। ট্রাম্প প্রশাসন শান্তি প্রতিষ্ঠায় দৃশ্যত জোর দিয়েছে। তিনি বলেছেন, গত শনিবার অবিলম্বে যুদ্ধবিরতি করতে সহায়তা করেছে আমার প্রশাসন। এই দুই দেশের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে। আমি আশা করবো ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী একটি যুদ্ধবিরতি হবে। তার এই বর্ণনাকে নাটকীয় মনে হতে পারে। কিন্তু এই সংঘাত সমাধানে তিনি বিশ্বাস করছেন বাণিজ্য হতে পারে কূটনীতির একটি শক্তিশালী হাতিয়ার। উত্তেজনা নিরসনে উভয় দেশের ভূমিকার জন্য নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, আমি খুব গর্বিত যে, ভারত ও পাকিস্তানের নেতৃত্ব দ্ব্যর্থহীন এবং শক্তিশালী। প্রেসিডেন্ট ট্রাম্প আবারো যুদ্ধ বন্ধের বিষয়ে জোর দেন। তিনি বলেন, আমরা একটি পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তাদের কাজের জন্য ধন্যবাদ দিই। এর মধ্যদিয়ে শান্তি প্রক্রিয়ায় তাদের সহায়ক ভূমিকার জন্য কৃিতত্ব দেন ট্রাম্প।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 14
(19)
- নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন, দা...
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের ব...
- ভারত–পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা
- শক্তি দেখাতে গিয়ে ভারতের দুর্বলতা বেরিয়ে এল কি? by...
- সৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি...
- ‘ডক্টর লইয়া’ আবারও তেলেসমাতি! by মো. সিরাজুল ইসলাম
- চীন কেন চায় না ইউক্রেন যুদ্ধ থামুক by থমাস গ্রাহাম...
- কর রেয়াত যে কারণে বাতিল করতে হবে by জসীম উদ্দিন রাসেল
- জাতিসংঘের সতর্কবার্তা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা: ইস...
- কূটনৈতিক ব্যবস্থাপনায় নবদিগন্তের অন্বেষণ by রাশেদ ...
- স্থবির স্বাস্থ্য বিভাগ ক্ষুব্ধ উপদেষ্টা by ফরিদ উদ...
- মোদির আল্টিমেটাম জবাব দিয়েছে পাকিস্তান
- নাম ঠিকানাসহ চিরকুট ফেলে রেখে যায় রেস্টুরেন্টে: ২০...
- কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে কঠি...
- নগদের ২৩০০ কোটি টাকার হিসাব মিলছে না by জুলকারনাইন...
- হ-য-ব-র-ল সেগুনবাগিচা, বিদায়ের মুডে পররাষ্ট্র সচিব...
- আমরা ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি
- ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সাদিক এখন শুধুই স্মৃতি
- ভারতে বাংলাভাষী শ্রমিকদের হয়রানি: কথিত বাংলাদেশি স...
-
▼
May 14
(19)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment