Wednesday, May 14, 2025
নাম ঠিকানাসহ চিরকুট ফেলে রেখে যায় রেস্টুরেন্টে: ২০ দিন পর মায়ের কোলে শিশু তানিশা by ফাহিমা আক্তার সুমি
নাম ঠিকানাসহ চিরকুট ফেলে রেখে যায় রেস্টুরেন্টে: ২০ দিন পর মায়ের কোলে শিশু তানিশা by ফাহিমা আক্তার সুমি
শিশুটির মা কহিনুর মানবজমিনকে বলেন, অনেক কষ্টে কেটেছে এতদিন। তানিশাকে পেয়ে আজ আমরা সবাই খুশি। ওর বাবা সবসময় কান্না করতো। রাত-দিন বিভিন্ন অলি-গলিতে খুঁজেছি। আমার তিন ছেলে সন্তানের পরে মেয়েটি আমার কোল জুড়ে এসেছে। কে বা কারা, কেনইবা আমার সন্তানটিকে নিয়েছিল কিছুই বুঝতে পারছি না।
ঘটনার দিন সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে বাসার সামনে রাস্তায় তানিশা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল। ৯-১০ মিনিট পরে সেখান থেকে ভাইয়ের সঙ্গে বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পরেই ঘটে এই ঘটনা।
তানিশার ফুপাতো ভাই মো. খোরশেদ আলম বলেন, আমরা শুরু থেকে খুঁজছি। র্যাব-পুলিশ আমাদের সবসময় সহযোগিতা করেছিল। তানিশা সুস্থ আছে। তার মায়ের কাছে আছে। মেয়েকে কাছে পেয়ে অনেক খুশি তার মা। তানিশাকে নেয়ার পরে তার চুলগুলো কেটে ছোট করে দেয়া হয়েছিল। রোববার মিরপুর-১ নম্বরের একটি রেস্টুরেন্টে বোরকা পরিহিত এক নারী আসে তানিশাকে নিয়ে। সেখানে দ্বিতীয়তলায় গিয়ে বসে। তিন-চার মিনিট পর রেস্টুরেন্টের একজন স্টাফকে বলে ভাই বাচ্চাটিকে একটু দেখিয়েন আমার একজন গেস্ট আনতে যাচ্ছি। তখন তানিশা কান্নাকাটি করছিল। যাওয়ার আধাঘণ্টা পরে ওই নারী ফিরে না আসায় রেস্টুরেন্টের কর্মীরা আলোচনা করে ঘটনাটি নিয়ে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে। এরপর দারুস সালাম থানায় খবরটি জানায় তারা। পরে তানিশাকে সেখান থেকে উদ্ধার করে। তানিশার পাশে রাখা ছিল নাম-ঠিকানাসহ দুটি চিরকুট।
দারুস সালাম থানা থেকে মিরপুর মডেল থানায় খবরটি জানায়। তিনি বলেন, এখনো জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে পারছি না। পুলিশ তাকে খুঁজছে। যেই ঘটনাটি ঘটিয়েছে সে মনে হচ্ছে বাসার আশেপাশেই আছে। পুলিশের তৎপরতা দেখে অপরাধী নিজে বাঁচতে হয়তো তানিশাকে রেখে গিয়েছে। তানিশার বাবা-মা বিগত ১৪-১৫ বছর ধরে ঢাকায় থাকেন। চার ভাইবোনের মধ্যে তানিশা তাদের একমাত্র মেয়ে সন্তান।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, তানিশা নিখোঁজ হওয়ার পরদিন থেকে তাকে খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। গত রোববার মিরপুর-১ নম্বর দারুস সালাম থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একটি রেস্টুরেন্টে এক নারী ফেলে রেখে যায় শিশুটিকে। ধারণা করছি শিশুটিকে কেউ লালন-পালনের জন্য চুরি করেছিল।
উল্লেখ্য, ২২শে এপ্রিল রাত ৮টা ৪০-৫৫ মিনিটের দিকে তানিশা বাসা থেকে নিখোঁজ হয়। তানিশাকে ঘরে রেখে তার মা রান্না ঘরে গিয়েছিলেন। তখন তানিশার সঙ্গে ওর ছোট ভাই ছিল সে মোবাইল দেখছিল। সেখান থেকে শিশুটি তার মায়ের কাছে আসে। এ সময় তার মা তাকে ঘরে যেতে বলে। কিছুক্ষণ পরেই শিশুটির মা ঘরে গিয়ে দেখে তানিশা নেই।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 14
(19)
- নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন, দা...
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের ব...
- ভারত–পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা
- শক্তি দেখাতে গিয়ে ভারতের দুর্বলতা বেরিয়ে এল কি? by...
- সৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি...
- ‘ডক্টর লইয়া’ আবারও তেলেসমাতি! by মো. সিরাজুল ইসলাম
- চীন কেন চায় না ইউক্রেন যুদ্ধ থামুক by থমাস গ্রাহাম...
- কর রেয়াত যে কারণে বাতিল করতে হবে by জসীম উদ্দিন রাসেল
- জাতিসংঘের সতর্কবার্তা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা: ইস...
- কূটনৈতিক ব্যবস্থাপনায় নবদিগন্তের অন্বেষণ by রাশেদ ...
- স্থবির স্বাস্থ্য বিভাগ ক্ষুব্ধ উপদেষ্টা by ফরিদ উদ...
- মোদির আল্টিমেটাম জবাব দিয়েছে পাকিস্তান
- নাম ঠিকানাসহ চিরকুট ফেলে রেখে যায় রেস্টুরেন্টে: ২০...
- কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে কঠি...
- নগদের ২৩০০ কোটি টাকার হিসাব মিলছে না by জুলকারনাইন...
- হ-য-ব-র-ল সেগুনবাগিচা, বিদায়ের মুডে পররাষ্ট্র সচিব...
- আমরা ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি
- ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সাদিক এখন শুধুই স্মৃতি
- ভারতে বাংলাভাষী শ্রমিকদের হয়রানি: কথিত বাংলাদেশি স...
-
▼
May 14
(19)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment