Wednesday, May 14, 2025
ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সাদিক এখন শুধুই স্মৃতি
ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সাদিক এখন শুধুই স্মৃতি
উচ্চশিক্ষা নিয়ে স্বপ্ন পূরণের আগেই মাত্র ২২ বছর বয়সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে পুলিশের গুলিতে নিহত হয়ে শহীদের তালিকায় নাম লিখিয়েছে সাদিক। পারিবারিক সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানের সেই উত্তাল সময় ২৬শে জুলাই শুক্রবার ২০২৪ ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাপকভাবে রাজপথে ছড়িয়ে পড়েছিল। সেদিন জুমার নামাজ শেষে সহপাঠী বন্ধুদের সঙ্গে রাজপথে বিক্ষোভ মিছিলে যোগ দেন সাদিক। এ সময় পুলিশ মিছিলে গুলিবর্ষণ করলে একটি গুলি সাদিকের পিঠ ভেদ করে নাভির পাশে আটকে যায়। নিভে যায় দুখিনী মায়ের স্বপ্ন।
পরিবারের লোকজন সেদিন অনেক খোঁজাখুঁজি করেও খবর পাননি। পরদিন ২৭শে জুলাই শনিবার উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ একটি গুলিবিদ্ধ লাশের পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি নিচ্ছিল।
লাশের শরীরে ইসলামী পোশাক ও চেহারা-সুরত দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আশপাশের মাদ্রাসাগুলোতে খবর দেয়। খবর পেয়ে আবদুল্লাহপুর উত্তরা জামিয়া দীনিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার গিয়ে সাদিকের লাশ শনাক্ত করেন। পরে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল থেকে তার লাশ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলবাড়ীয়া করিমগঞ্জ ঘোনা পাড়া এলাকায় পৌঁছে দেয়া হয়।
সাদিকের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ফুলবাড়ীয়া করিমগঞ্জ ঘোনাপাড়া গ্রামে। সরজমিন কথা হয় সাদিকের মা শাহনাজ বেগমের সঙ্গে। তার মুখে ছড়িয়ে রয়েছে বিষণ্নতার ছাপ। সাংবাদিক এসেছেন শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ সময় কথা হয় প্রতিবেদকের সঙ্গে। শাহনাজ বেগম (৫৫) জানান, সাদিকের বাবা লুৎফর রহমান লেবু একজন কুয়েতপ্রবাসী। তিন ছেলের মধ্যে সাদিক ছিল দ্বিতীয়। বড় ছেলে শামীম সিঙ্গাপুরপ্রবাসী এবং ছোট ছেলে শাহেদ ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। সাদিক সখিপুরের আড়াইপাড়া মাদ্রাসা থেকে হাফেজী শেষ করে ঢাকার আবদুল্লাহপুর জামিয়া দীনিয়া ইসলামিয়া মাদ্রাসায় হাদিস বিষয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছিল।
সাদিকের মা মানবজমিনকে বলেন, ‘সাদিক প্রায়ই বলতো, ‘মা, তুমি সংসারের জন্য এত কষ্ট করো, সেটা দেখতে আমার আর ভালো লাগে না। আমি বড় মাওলানা হলে তখন আর তোমাকে কোনো পরিশ্রম করতে দেবো না। বাড়িতে টিনের ঘরটা আমি বিল্ডিং বানিয়ে দেবো। তুমি শুধু নামাজ পড়বে আর ঠিকমতো খাওয়া-দাওয়া করবে। এটাই ছিল সাদিকের সঙ্গে আমার শেষ কথা। আমার ছেলেকে আমি আর ফিরে পাবো না।’ এ কথা বলে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।
তিনি আরও বলেন, আমার শহীদ পুত্র সাদিক পবিত্র কোরআনের হাফেজ। সে জীবনের শেষদিন পর্যন্ত দিনি শিক্ষা গ্রহণ করেছে ও দেশের জন্য জীবন দিয়েছে। আল্লাহ্ তা’আলা তাকে শহীদের মর্যাদা দেবেন বলে আমি বিশ্বাস করি। সময় তিনি কেঁদে বলেন, শেখ হাসিনার নির্দেশেই পুলিশ আমার ছেলেকে হত্যা করেছে। আমি চাই, সরকার দোষীদের বিচারের আওতায় আনুক। আমি আমার জীবদ্দশায় হত্যাকারীদের মৃত্যুদণ্ড দেখে যেতে চাই।
সাদিকের ছোট ভাই শাহেদ বলেন, ভাইয়া খুব ভালো মানুষ ছিলেন। মাওলানা হয়ে বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল ভাইয়ার। সেটি পূরণ হলো না। যারা আমার নিরপরাধ ভাইকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের যেন এ দেশের মাটিতেই বিচার হয়। তাহলেই আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। সাদিকের চাচা মো. মাসুদ জানান, সাদিকের মৃত্যুর পর ওর মা শাহনাজ বেগম মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছেলে সাদিককে খুব ভালোবাসতেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘাটাইলের অন্যতম সমন্বয়ক রাকিবুল হাসান রাকিব জানান, শত শত শিক্ষার্থী শহীদ হয়েছে এই আন্দোলনে। তাদের মধ্যে আমাদের ঘাটাইল উপজেলার হাফেজ সাদিক অন্যতম। আমাদের চাওয়া, সাদিকের রাষ্ট্রীয় মর্যাদার পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এ ব্যাপারে ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার মো. আবু সাঈদ বলেন, হাফেজ সাদিক দেশের গর্ব। সে দেশের জন্য প্রাণ দিয়েছেন। তিনি আমাদের অকুতোভয় বীর।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 14
(19)
- নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন, দা...
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের ব...
- ভারত–পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা
- শক্তি দেখাতে গিয়ে ভারতের দুর্বলতা বেরিয়ে এল কি? by...
- সৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি...
- ‘ডক্টর লইয়া’ আবারও তেলেসমাতি! by মো. সিরাজুল ইসলাম
- চীন কেন চায় না ইউক্রেন যুদ্ধ থামুক by থমাস গ্রাহাম...
- কর রেয়াত যে কারণে বাতিল করতে হবে by জসীম উদ্দিন রাসেল
- জাতিসংঘের সতর্কবার্তা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা: ইস...
- কূটনৈতিক ব্যবস্থাপনায় নবদিগন্তের অন্বেষণ by রাশেদ ...
- স্থবির স্বাস্থ্য বিভাগ ক্ষুব্ধ উপদেষ্টা by ফরিদ উদ...
- মোদির আল্টিমেটাম জবাব দিয়েছে পাকিস্তান
- নাম ঠিকানাসহ চিরকুট ফেলে রেখে যায় রেস্টুরেন্টে: ২০...
- কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে কঠি...
- নগদের ২৩০০ কোটি টাকার হিসাব মিলছে না by জুলকারনাইন...
- হ-য-ব-র-ল সেগুনবাগিচা, বিদায়ের মুডে পররাষ্ট্র সচিব...
- আমরা ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি
- ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সাদিক এখন শুধুই স্মৃতি
- ভারতে বাংলাভাষী শ্রমিকদের হয়রানি: কথিত বাংলাদেশি স...
-
▼
May 14
(19)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment