Monday, March 31, 2025
কাঁদতে কাঁদতে গাজার বাসিন্দা বললেন, ‘আমরা তো সব হারিয়েছি, ঈদটা কষ্টের’
কাঁদতে কাঁদতে গাজার বাসিন্দা বললেন, ‘আমরা তো সব হারিয়েছি, ঈদটা কষ্টের’
দীর্ঘ ১৭ মাস ধরে চলা হামলায় গাজায় আর কোনো মসজিদ অবশিষ্ট নেই বললেই চলে। রোববার তাই উপত্যকাটির বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে হয়েছে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের বাইরে। আগের দিনে গাজার যেসব শিশু নতুন পোশাক পরে আনন্দ করত, তারা এখন ক্ষুধায়-আতঙ্কে কাতর। ঈদ উপলক্ষে নেই তেমন রান্নার আয়োজন।
ইসরায়েলের হামলা শুরুর আগে গাজার ফিলিস্তিনিরা ঈদের সকালে পরিবারের সদস্যদের নিয়ে উদ্যাপন করতেন। তবে এখনকার চিত্র ভিন্ন। বহু গাজাবাসী তাঁদের পরিবারের সদস্যকে হারিয়েছেন। রোববার অনেককে দেখা যায় প্রিয়জনের কবরের পাশে। অনেকে হাজির হন হাসপাতালের মর্গে—শেষবারের মতো কাছের মানুষের মরদেহটি দেখতে।
ইসরায়েলের হামলায় গাজার বাসিন্দা আদেল আল-শায়ের তাঁর পরিবারের ২০ সদস্যকে হারিয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ঈদের নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘এই ঈদটা কষ্টের। আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে হারিয়েছি। আমাদের সন্তান, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ—সবকিছু... আমরা তো সব হারিয়েছি।’
রোববার ঈদের নামাজ আদায় করেছেন গাজার আরেক বাসিন্দা সায়েদ আল-কুর্দ। তিনি বলেন, ‘এখানে হত্যা করা হচ্ছে। মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সবাই ক্ষুধার্ত। আমাদের অবরোধ করে রাখা হয়েছে। শিশুদের খুশি করার জন্য শুধু আমরা বাইরে বেরিয়েছি। তবে ঈদের আনন্দের কথা বলতে গেলে—এখানে কোনো ঈদ নেই।’
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের নৃশংসতা শুরুর পর থেকে গাজার ৩৬৫ বর্গকিলোমিটার এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বিগত ১৭ মাসে উপত্যকাটিতে নিহত হয়েছেন ৫০ হাজার ২৭৭ জন। আহত ১ লাখ ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। বহু মানুষ এখনো নিখোঁজ।
এরই মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এরপর কিছুটা স্বস্তিতে ছিলেন সেখানকার ফিলিস্তিনিরা। কথা ছিল ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপ শুরু হবে। তবে এ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল ও হামাস। পরে পবিত্র রমজান ও ইহুদিদের পাসওভার উৎসবের কারণে আগামী ২০ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করে ইসরায়েল।
তবে ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে প্রতিদিন নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ঈদের দিনও দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে ফিলিস্তিনিদের তাঁবু ও বাসাবাড়ি। স্থানীয় চিকিৎসকদের সূত্রে জানা গেছে, এদিন অন্তত ৩৫ জন নিহত হয়েছে। সংখ্যাটা আরও বাড়ছে।
ঈদের দিন ভোরের আলো ফোটার আগে খান ইউনিসে ইসরায়েলের হামলার বর্ণনা দিচ্ছিলেন ওমর আল-কাদি। তিনি বলেন, ‘কখন ভোর হবে, ঈদ উদ্যাপন শুরু হবে, সেই অপেক্ষায় ছিল শিশুরা। তবে রাত সাড়ে ১২টার দিকে নিরাপরাধ-শান্তিপ্রিয় বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে শত্রুদের যুদ্ধবিমান হামলা চালায়।’
খান ইউনিসের আরেক বাসিন্দা আহমাদ আল-নাজ্জার কাছে এবারের ঈদুল ফিতরকে তাঁর জীবনের সবচেয়ে ‘মর্মান্তিক’ সময় বলে মনে হয়েছে। তিনি বলেন, খান ইউনিসের শিশুরা ঈদুল ফিতর উদ্যাপনের জন্য তাঁদের সবচেয়ে সুন্দর পোশাকগুলো খুঁজে বের করছিল। তবে কিন্তু এই বোমাবর্ষণের কারণে অনেকেই সেগুলো পরার সুযোগ পাবে না।’
এদিকে গত ২ মার্চ থেকে গাজার ক্রসিংগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সেখানে কোনো ত্রাণসহায়তা প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ফলে গাজায় যে খাবারের মজুত ছিল তা প্রায় শেষের পথে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, তাদের কাছে খাবারের যে মজুত আছে, তা আর মাত্র ১০ দিনের মতো চলতে পারে।
খাদ্যের পাশাপাশি গাজায় পানির সংকটও সৃষ্টি হয়েছে। উত্তর গাজার জাবালিয়ায় মজুত থাকা পানি শেষ হয়ে গেছে। সেখানকার বাসিন্দা ইনশিরাহ হানোউনেহ বলেন, ‘আজ ঈদ। তবে এই তিক্ত জীবনের কারণে শিশু থেকে বৃদ্ধ—সবাই কষ্টে রয়েছে। এই দিন তাদের জন্য খুশি আনেনি... গত রাত থেকে পানি নেই। পান করার মতো এক ফোটা পানিও পাইনি..যথেষ্ট্ঠ যুদ্ধ হয়েছে। শান্তি চাই।’
রোববার যখন গাজায় ঈদের নামাজ আদায় করা হচ্ছিল, তখনো ভেসে আসছিল কামানের গোলার শব্দ। আকাশে ধেয়ে আসছিল ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন। খান ইউনিসের ২৮ বছর বয়সী মা নাহলা আবু মাতার বলেন, ‘এক সময় ঈদ ছিল পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার এবং বেড়াতে যাওয়ার একটি দিন। তবে এখন তা শেষ বিদায়ের এবং নিহতদের দাফন-কাফনের দিনে পরিণত হয়েছে।’
| ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করছেন উত্তর গাজার জাবালিয়া এলাকার ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স |
| ঈদ, তাই খেলায় মেতেছে দুই শিশু। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 31
(11)
- মার্কিন যুদ্ধবিমান এবং ইরান : ভারত মহাসাগরে কী ঘটত...
- মোগল আমলে যেমন ছিল ঢাকার ঈদ by সাদিয়া মাহ্জাবীন ইমাম
- ঈদের দিনেও গাজায় হামলা, নিহত কমপক্ষে ৬৪
- পঞ্চান্ন বছর আগের ‘ঝিনুক’ ঈদসংখ্যা by হোসাইন মোহাম...
- পানির বোতল কত দিন পরপর পরিষ্কার করা উচিত
- অল্প বয়সেও কেন হার্ট অ্যাটাক হয় by ডা. আফলাতুন আকত...
- রেড রোডে নামাজের মঞ্চ থেকে মুসলমানদের আশ্বস্ত করেছ...
- কলকাতার রেড রোডে ঈদের ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত
- ট্রাম্পের যত ‘বিতর্কিত সিদ্ধান্ত’: আদালতে একের পর ...
- মুসলিম বিশ্বে ঈদ আসে, গাজায় ঈদ আসে না
- কাঁদতে কাঁদতে গাজার বাসিন্দা বললেন, ‘আমরা তো সব হা...
-
▼
Mar 31
(11)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment