Tuesday, December 17, 2024
বৈষম্য বিলোপের শপথ: বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ
বৈষম্য বিলোপের শপথ: বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ
পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনভর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা ও বিজয় দিবস দুটো এক কথা নয়। মানুষের জন্ম-মৃত্যুর মতো স্বাধীনতা একবারই। কিন্তু বিজয় বারবারই আসে। তেমনিভাবে ’২৪-এর গণঅভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে’ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গত দেড় দশকে একটি ফ্যাসিবাদী সরকার ছিল, সেখানে বিরোধী দল করার কারণে আমাদের ফুল দিতে, শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে, নাজেহাল হতে হয়েছে। আজকে অনাড়ম্বর পরিবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে পারছে।
তিনি আরও বলেন, এইবার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট, বাংলাদেশে সেখানে আমাদের প্রত্যাশা থাকবে, যেই জনআকাঙ্ক্ষা ধারণ করে ছাত্র-জনতা লড়াই করে, সংগ্রাম করে এই পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী হতে হবে। নুর বলেন, এই মুহূর্তে আমরা মনে করি যে, গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করা। সেটা কিন্তু গত ১৫ বছরে আমরা সেই ভাবে পাইনি। যার ফলে গোটা দেশের মানুষের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নতুন করে বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে ধারণ করতে হবে, বাস্তব রূপ দিতে হবে। বিশেষ করে ছাত্র-জনতা, তরুণরা যেভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিয়েছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য আগামীতে তারা কাজ করবে আমরা সেই প্রত্যাশা করি। তিনি বলেন, আপনারা জানেন যে, নির্বাচন এবং সংস্কার নিয়ে বিভিন্ন দলের মতামত আছে। কিন্তু আমার মনে হয় যে, আমরা যদি আজকের এই দিনে মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, এদেশের কৃষক-শ্রমিক সাধারণ মানুষ কেন জীবন দিয়েছে? তারা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক ইনক্লুসিভ সমাজ চেয়েছিল। রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময়ে এটি আসলে বাস্তবায়ন করেননি নানা কারণে। আজকে যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে সকলের ঐকমত্যের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করবে। আকাঙ্ক্ষা পূরণের জন্য যে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো সরকারকে সহযোগিতা করবেন এবং সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাবে। আজকের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি।
এদিকে নাশকতার অভিযোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। আটককৃত মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান। বাকিদের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের পরিচয় জানা গেলেও বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টাসহ লাখো জনতা। দুপুর ১টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ বেশ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে আসে। এমন খবরের ভিত্তিতে ডিএমপি’র ডিবি পুলিশের সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ▼ 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment