Wednesday, September 18, 2024
চীনকে মোকাবিলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক টহল জোরদারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
চীনকে মোকাবিলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক টহল জোরদারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
কোয়াডের যৌথ টহল কীভাবে আঞ্চলিক গতিশীলতাকে নাড়া দেবে?
দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে ম্যানিলা এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় এই জোট নিজেদের শক্তিশালী করতে চাচ্ছে। চীনা কোস্টগার্ড এই অঞ্চলে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে যা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ। গত বছরের অক্টোবরে চীনের সামরিক প্রতিবেদনের তথ্য বলছে, প্রশান্ত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করতে চীন ২০২১ সালের পর থেকে এ পর্যন্ত ১৫০টির বেশি টহল জাহাজ নামিয়েছে। চীনের জাহাজগুলো উচ্চশক্তি সম্পন্ন হেলিকপ্টার, জল কামান এবং একাধিক ইন্টারসেপ্টর বোট দিয়ে সজ্জিত। ১০ই সেপ্টেম্বর ফিলিপাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ফিলিপাইন সাগরে (ডব্লিউপিএস) চীনের টহলকৃত জাহাজের সংখ্যা পৌঁছেছে ২০৭ টিতে, যা এই বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এসকোডা (সাবিনা) শোলের আশেপাশে এই বৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা দক্ষিণ চীন সাগরে ম্যানিলা এবং বেইজিংয়ের মধ্যে চলমান সামুদ্রিক বিরোধের একটি নতুন ফ্ল্যাশপয়েন্ট হিসেবে আবির্ভূত হয়েছে।
৯ই সেপ্টেম্বর মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো, দক্ষিণ চীন সাগরে কমান্ডার জেনারেল উ ইয়ানানের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছেন। পাপারো বলেছেন, এই ধরনের উচ্চপর্যায়ের আলোচনা ভুল বোঝাবুঝি বা ভুল গণনার ঝুঁকি কমাতে সাহায্য করে। পাপারো চীন এবং মার্কিন মিত্রদের মধ্যে সামপ্রতিক ‘অনিরাপদ যোগাযোগের’ কথা উল্লেখ করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে চলার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দক্ষিণ চীন সাগর এবং অন্যত্র বিপজ্জনক, জবরদস্তিমূলক এবং সম্ভাব্য বৃদ্ধিমূলক কৌশল ব্যবহার করার বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন।
এদিকে, ভূ-রাজনৈতিক বিশ্লেষক শশাঙ্ক এস প্যাটেল ইউরোএশিয়ান টাইমসকে বলেছেন, ২০২২ সালের টোকিও শীর্ষ সম্মেলনের পরই এই যৌথ টহল উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। যেখানে নেতারা ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস (আইপিএমডিএ) চালু করেছিলেন। আইপিএমডিএ উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রযুক্তি, তথ্য আদান-প্রদান এবং আর্থিক সহায়তার মাধ্যমে আঞ্চলিক সামুদ্রিক সচেতনতা বৃদ্ধি করা। এক্ষেত্রে সব দেশই পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে একমত হয়েছে। প্যাটেল উল্লেখ করেছেন, গত দুই বছর ধরে যৌথ টহল বাস্তবায়নের পরিকল্পনা অনেকটাই মৃত ছিল, সমুদ্রে আঞ্চলিক প্রভাব পুনরুজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের অপেক্ষায় ছিল। তবে জাপান, ফিলিপাইন এবং তাইওয়ানের জলসীমায় চীনা আগ্রাসন বৃদ্ধি পাওয়ায় এই জোট সক্রিয় হওয়ায় অক্সিজেন পেয়েছে বলে মন্তব্য করেছেন প্যাটেল। তিনি বলেছেন, ফিলিপাইনের স্কারবোরো অ্যাটলের উপর চীনের তথাকথিত দশম শতাব্দীর পূর্বপুরুষের আঞ্চলিক দাবি কোয়াডকে তাদের যৌথ টহল কর্ম পরিকল্পনা ত্বরান্বিত করতে প্ররোচিত করেছে বলে মনে হচ্ছে। কোয়াডভুক্ত দেশগুলোর যৌথ টহলের মাধ্যমে আঞ্চলিক গতিশীলতায় চীনের ওপর কেমন প্রভাব পড়তে পারে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্যাটেল বলেছেন, চীন প্রতিক্রিয়া হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য সার্বিক দিকে তার উপস্থিতি এবং নির্মাণ কার্যক্রম জোরদার করতে পারে। কোয়াডের যৌথ টহল পরিকল্পনা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে (আইপিআর) চীনা রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক কর্তৃত্ববাদী স্বার্থকে প্রতিহত করতে পারে বলে ধারণা প্যাটেলের। এর জন্য কিছু উপায়ে কাজ করা যেতে পারে। চীনা নৌযানগুলোকে আঞ্চলিক জলসীমার বাইরে রাখা গেলে মূল রুটে যৌথ অবরোধের মাধ্যমে এই অঞ্চলের দ্বীপ দেশগুলোকে স্বস্তির নিঃশ্বাস দিতে পারে বলে মনে করেন ওই রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু এটি আবার চীনা বিশ্বাসকে দৃঢ় করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। কেননা, কোয়াড তাদের জোটের মাধ্যমে একটি ‘এশীয় ন্যাটো’ গঠন করতে যাচ্ছে। এক্ষেত্রে চীনও তার শক্তি বৃদ্ধির পথে আরও অগ্রসর হতে পারে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 18
(19)
- আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল
- 'মনিপুরে শান্তি ফেরাতে মরিয়া মোদি সরকার, শুরু হয়েছ...
- আমার বই পড়ে তরুণরা গণঅভ্যুত্থানের দিক-নির্দেশনা পে...
- দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই by মাহমুদুল হাসান
- হিজবুল্লাহর কেনা ৫ হাজার পেজারে বিস্ফোরক ঢুকিয়ে দি...
- মিশন শেষ করে হাসিনা ঠিকই পালালেন by ডাঃ ওয়াজেদ খান
- জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ এনজিও চালাতেন মনিরুল! b...
- মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু by আরিফুল ইসলাম
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী
- ৭৫ দিনের শিশুটি এখন অসহায়: ৬ তলার বারান্দায় গুলিবি...
- শিক্ষা তথ্যই শিক্ষা ব্যবস্থাপনার ভ্যানগার্ড by হাব...
- অন্তর্বর্তী সরকার জনগণের তাদের ব্যর্থ হতে দেয়া যাব...
- মন্ত্রী নুরুজ্জামান ও পুত্রের লুটপাটের সাম্রাজ্য b...
- ২০ হাজার কোটি টাকা লোপাটের অনুসন্ধানে স্থবিরতা by ...
- ৭ বছর ধরে বন্ধ সিলেটের পাথর কোয়ারি, কর্মহীন লাখো শ...
- শতকোটি টাকার সাম্রাজ্য পটিয়ার নবাব ও মহব্বতের
- কসবাতেও ছিলেন একজন বিদ্যুৎমন্ত্রী by জাবেদ রহিম বিজন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা দিলেন প...
- চীনকে মোকাবিলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক ট...
-
▼
Sep 18
(19)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment