Wednesday, August 21, 2024
যুদ্ধবিরতিতে ফের শর্ত জুড়ে দিলেন নেতানিয়াহু, সমালোচনা মার্কিন কর্মকর্তার
যুদ্ধবিরতিতে ফের শর্ত জুড়ে দিলেন নেতানিয়াহু, সমালোচনা মার্কিন কর্মকর্তার
গত দশ মাসের বেশি সময় ধরে গাজায় যে নৃশংসতা চালাচ্ছে ইসরাইল তা বন্ধে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ক্রমাগত চাপ অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী গত সোমবার নেতানিয়াহুর সাথে জেরুজালেমে তিন ঘণ্টা ব্যাপী একটি বৈঠক করেছেন। ব্লিঙ্কেন বলেছিলেন নেতানিয়াহু ওয়াশিংটনের প্রস্তাব মেনে নিয়েছেন। এর মধ্য দিয়ে হামাস এবং ইসরাইল যুদ্ধবিরতির কাছাকাছি অবস্থান করছে। কিন্তু ইসরাইলের মিডিয়ার খবর অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী পরে জিম্মি পরিবারের একটি বৈঠকে বলেছিলেন যে তিনি ব্লিঙ্কেনকে অবগত করেছেন যে এই চুক্তিতে অবশ্যই ইসরায়েলি সৈন্যদের গাজায় থাকতে দিতে হবে। নেতানিয়াহু ‘সামরিক ও রাজনৈতিক কৌশল’ হিসাবে তার এ সিদ্ধান্তের কথা বর্ণনা করেছেন বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।
বিবিসি বলছে নেতানিয়াহুর এই মন্তব্য মার্কিন প্রশাসনকে বিরক্ত করেছে বলে মনে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা বলেছেন, আমরা ইসরাইলের প্রধানমন্ত্রীর মন্তব্য দেখেছি। বিশেষ করে তিনি যুদ্ধবিরতি ইস্যুতে যে শর্ত দিয়েছেন, সে বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে জনসমক্ষে মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা। তবে তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং যুক্তরাষ্ট্র যে বিষয়টি নিশ্চিত করেছে তা হল গাজায় তাদের চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তিতে একমত হতে হবে। ওই কর্মকর্তা আরও বলেছেন, এক্ষেত্রে হামাস যদি নতুন এই প্রস্তাবে রাজি হয়, তাহলে আমরা আশা করি আলোচনা সামনের দিকে এগিয়ে নেয়া যাবে। আমি মনে করি নেতানিয়াহু যে মন্তব্য করেছেন তাতে যুদ্ধবিরতির প্রস্তাবনা জোরালো হবে না। কেবলমাত্র তখনই এই আলোচনা অগ্রসর হবে যখন উভয় পক্ষই আমাদের প্রস্তাবে সম্মত হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 21
(15)
- অসমাপ্ত বিপ্লব: দুর্নীতি ও বৈষম্য বাংলাদেশের অর্থন...
- বাংলাদেশের অস্থিরতা গ্লোবাল সাউথের জন্য উদ্বেগজনক ...
- যুদ্ধবিরতিতে ফের শর্ত জুড়ে দিলেন নেতানিয়াহু, সমালো...
- বাবার সই জাল করে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন...
- ৯১ বছর বয়সে ষষ্ঠ বিয়ের দুই মাস পরেই মারা গেলেন, কে...
- আহনাফদের রক্তে নবযাত্রা, ব্যর্থতার সুযোগ নেই by সা...
- কার দায় কতো? by মো. আল-আমিন
- শেখ হাসিনা কেন বৃটেনে রাজনৈতিক আশ্রয় পাবেন না by ব...
- কে হচ্ছেন পরবর্তী পররাষ্ট্র সচিব? সেগুনবাগিচায় অন্...
- কাদের মির্জার যত অনিয়ম দুর্নীতি by মারুফ কিবরিয়া
- সিলেটে যে কারণে ‘ব্যতিক্রম’ আরিফ by ওয়েছ খছরু
- যেভাবে লাকসামের ত্রাস হয়ে ওঠেন মহব্বত
- পরাজিত অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই
- কেমন আছেন জাবি’র আহত সাংবাদিকরা
- বাংলাদেশের জনগণের কল্যাণে অন্তর্বর্তী সরকারের সঙ্গ...
-
▼
Aug 21
(15)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment