Monday, December 9, 2013
সরল গরল- রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টই শেষ ভরসা by মিজানুর রহমান খান
সরল গরল- রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টই শেষ ভরসা by মিজানুর রহমান খান
Monday, December 09, 2013
Anonymous
আইন,
উপ-সম্পাদকীয়,
নির্বাচন,
প্রথম আলো,
মিজানুর রহমান খান,
রাজনীতি
রাষ্ট্রপতি যে মুহূর্তে মনে করবেন সংলাপ ও সমঝোতার পথ রুদ্ধ, সেই মুহূর্ত থেকে তিনি একটি অসাধারণ প্রতিকারের কথা ভাবতে পারেন।
এই
বিশেষ ক্ষমতা রাষ্ট্রপতির যে আছে তার একটা আলোচনা ও গ্রহণযোগ্যতা সমাজে
এখনই সৃষ্টি হওয়া দরকার। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের কোনো
‘স্বৈরতান্ত্রিক’ পদক্ষেপ যে স্বীকৃত সাংবিধানিক কর্তৃপক্ষের বাইরের যেকোনো
পদক্ষেপের চেয়ে উন্নত, সেটা আগে মানতে হবে। খালি দুই নেত্রীকে আলোচনা
করতে বলবেন না। বরং এই আলোচনাটা মাথায় রাখুন। মনে রাখুন, বাংলাদেশ
সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা বা
রীতিকে বাংলাদেশের ‘আইনের’ মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এর কোনো গ্রন্থনা
এযাবৎ হয়নি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সংসদীয় রীতির তালিকাও হয়নি।
তাই ইংল্যান্ড প্রবর্তিত সংসদীয় রীতি রেওয়াজকেই ‘আইন’ হিসেবে মানার
অনুশীলন করতে হবে।

ভারতের রাষ্ট্রপতিকে তাদের সংবিধান অতিরিক্ত ক্ষমতা দিয়েছে। তাই তারা যা পারে, আমাদের রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্ট তা পারেন না—এই ঘরানার তাত্ত্বিকদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন আছে। অতীত সাক্ষ্য দেবে, আমরা যত সহজে অসাংবিধানিক কর্তৃপক্ষকে হালাল মনে করি, তত সহজে সাংবিধানিক কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ মানতে পারি না। নিয়োগকর্তার একটা সহজাত অধিকার থাকে অপসারণের। এ মুহূর্তে তারানকোর সফর সফল না হলে হতাশা আরও বাড়বে। নেলসন ম্যান্ডেলার নীতি-আদর্শ এই রাষ্ট্র মানে না। কিন্তু এই মহানায়ককে শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আর রাষ্ট্রপতি ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। প্রধানমন্ত্রী গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে বিভিন্ন মহলে আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু রাজনৈতিক অবস্থা নিয়ে আদৌ আলোচনা হলো কি না তা বঙ্গভবন মুখপাত্র বলেননি।
প্রধানমন্ত্রীকে অপসারণে রাজা বা রানির ক্ষমতা সংসদীয় গণতন্ত্রে স্বীকৃত। ১৮৩৪ সালে রাজা চতুর্থ উইলিয়াম লর্ড মেলবোর্নকে কার্যত বরখাস্ত করেছিলেন। যদিও প্রকাশ্যে তাঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। জনগণ অবশ্য প্রধানমন্ত্রী মেলবোর্নের পক্ষেই ভোট দিয়েছিলেন। মেলবোর্ন তাই নতুন নির্বাচনে আরেক মেয়াদে দেশ শাসন করেন।
সংসদীয় রেওয়াজ সম্পর্কে ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ কিথ লিখেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন থাকা পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীর অপসারণ রাষ্ট্রপতি করবেন না। বাংলাদেশে এটা অত্যন্ত সীমিত অর্থে নিতে হবে। কারণ, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদে প্রধানমন্ত্রীর পরাস্ত হওয়ার প্রশ্ন অবান্তর। তবে কিথের এই কথাটি মনে রাখতে হবে ‘ব্রিটেনে ১৭৮১ এবং ১৮০৭ সালে সর্বশেষ মন্ত্রিসভা অপসারণের প্রকৃত কিংবা কার্যত অপসারণের ঘটনা ঘটেছিল। ১৮৩২ সালের রিফর্ম অ্যাক্ট পাসের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে সরানোর ক্ষমতা জনগণকে দেওয়া হয়।
কিথ লক্ষণীয়ভাবে বলেছেন এবং যেটা বাংলাদেশের জন্য এখন প্রাসঙ্গিক সেটা কিথের ভাষাতেই বলি, ‘এটা বলা অসম্ভব যে পরিবর্তিত প্রেক্ষাপটে এ ধরনের (প্রধানমন্ত্রীকে অপসারণের) কর্তৃত্বের প্রয়োগ একেবারেই অপ্রয়োজনীয় বলে গণ্য হবে (ব্রিটিশ কেবিনেট সিস্টেম, ১৯৫২, পৃ-২৭৯)।
এরপর প্রখ্যাত ভারতীয় সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু যা লিখেছেন তাকে আমরা সংবিধান থেকে নির্বাচনী ব্যবস্থাসংবলিত ত্রয়োদশ সংশোধনীকে ছুড়ে ফেলার ঘটনার আলোকে বিচার করব। বিচারপতি বসু লিখেছেন, ‘কেবল যথেষ্ট ব্যতিক্রমী পরিস্থিতিতেই একটি মন্ত্রিসভার অপসারণ যথার্থতা পেতে পারে। যেমন মৌলিক পরিবর্তন ঘটিয়ে নির্বাচনী ব্যবস্থাকে কোনো একটি দলের পক্ষে নেওয়ার মতো অসাংবিধানিক কাজ করা।’ ইংরেজি ভাষ্যটি এ রকম: ‘Only most exceptional circumstances would justify the dismissal of a ministry. Such as unconstitutional conduct like...fundamental modifications of the electroral system in the interest of one party...’ (Commentary on the Constitution of India, Durga Das Basu. 8th edition. LexisNexis. Volume-4, 2008, Page 4668).
ত্রয়োদশ সংশোধনীর বিলোপ করা যে ক্ষমতাসীন দলের পক্ষে গেছে, তা কি আর বিতর্কিত বিষয়? আমরা মনে রাখব যে, বসুর মৃত্যুর পরে ওই বইটি ২০০৮ সালে সম্পাদনা করেছেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ওয়াই ভি চন্দ্রচুদ। এ বইয়ে প্রধানমন্ত্রীকে সরানোর ঐতিহাসিক তথ্য আছে।
১৯৩৫ সালের ভারত শাসন আইনে বলা ছিল, গভর্নর তাঁর বিশেষ দায়িত্ব পালনে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য নন। গভর্নর যদি মনে করেন সরকার জনস্বার্থের হানি ঘটাচ্ছে, তাহলে সংসদের সমর্থন থাকা সত্ত্বেও গভর্নর প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারতেন।
দুর্গাদাস বসুর ওই বইয়ের ৪৬৭১ পৃষ্ঠায় উল্লেখ আছে, সিন্ধের মুখ্যমন্ত্রী আলা বক্স অপসারিত হয়েছিলেন। বেঙ্গলের মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হককে ১৯৪৩ সালের ২৯ মার্চ পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। যদিও সংসদে সে সময় তাঁর প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টির সংখ্যাগরিষ্ঠতা ছিল। ১৯৪৪ সালের ২৬ এপ্রিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শওকত হায়াত খান অসদাচরণের জন্য অপসারিত হন। বসু আরও স্মরণ করিয়ে দিয়েছেন, ১৯৩৫ সালের ভারত শাসন আইন থেকে গভর্নরের বিশেষ দায়িত্বের বিধান তুলে নেওয়ার পরও ১৯৫৩ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী নাজিমউদ্দিনকে অপসারণ করেছিলেন। যুক্তি দেওয়া হয়েছিল, তিনি তাঁর দেশের পর্বতপ্রমাণ সমস্যার সুরাহা দিতে পারেননি। বসু লিখেছেন, এতে কোনো সন্দেহ নেই, নীতিনির্ধারণবিষয়ক কোনো প্রশ্নে এভাবে মুখ্যমন্ত্রীর অপসারণের ঘটনা বিরল।
আমরা মনে রাখব, বাংলাদেশের মতো ভারতের সংবিধানেও রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী অপসারণের ক্ষমতা দেয়নি। কিন্তু বিশেষ পরিস্থিতি এলে? বসু এ সম্পর্কে লিখেছেন, ‘ইংল্যান্ডে যদিও রাজার দ্বারা প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার অপসারণের রীতি পরিত্যক্ত হয়েছে। কিন্তু এটা স্মরণ রাখতে হবে, কেবল সেই ক্ষমতা প্রয়োগ না করার কারণে [রাষ্ট্রপতির] বিশেষ অধিকার কখনো হারিয়ে যায় না। রাজারা ইংল্যান্ডের বাইরে তাঁদের ব্রিটিশ ভূখণ্ডগুলোয় এই ক্ষমতা ব্যবহার করেছেন। কিংবা তাঁদের প্রাচীন উপনিবেশগুলো সংসদীয় পদ্ধতি গ্রহণ করেছে। এবং তারা তাদের সাংবিধানিক প্রধান করেছে রাষ্ট্রপতিকে। তাই অতীত অভিজ্ঞতার আলোকে ভারতীয় সংবিধানের অন্তর্গত বিধিব্যবস্থাকে অনুধাবন করা সমীচীন ও লাভজনক হবে।’ এ কথা আমাদের জন্য হুবহু প্রযোজ্য।
ব্রিটিশ ও ভারতের অভিজ্ঞতা স্মরণ রাখা এই মুহূর্তে আমাদের জন্য লাভজনক ও পথের দিশা পেতে সহায়ক। বসু লিখেছেন, ‘যে মন্ত্রিসভা এখন পর্যন্ত সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা নির্ভর রয়েছে, তাকে অপসারণ করা সাধারণভাবে অসাংবিধানিক বা অযথাযথ।’ আমরাও সাধারণভাবে এটাই মানি ও মানব। গোলাম মোহাম্মদ তৈরি করতে আমরা কেন চাইব? যারা এটা নিয়ে চিৎকার জুড়বেন তাদের বলব, অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না।
৪৬৭২ পৃষ্ঠায় বসু যা লিখেছেন তাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই মেয়াদের রায় ও ৯০ দিনের পরে নির্বাচন করা-সংক্রান্ত বিচারপতি আবদুর রশীদের রায় মনে করিয়ে দেয়। এবং সেটা যে কোনো প্রধানমন্ত্রীকে প্রয়োজনে সরানোর সাংবিধানিক ভিত্তি দেয়। বসু লিখেছেন, ‘But even under this situation according to some scholars, the Crown might be justified in dismissing a Prime Minister, commanding a majority in the Legislature, if he seeks to subvert the democratic basis of the Constitution.’(এই পরিস্থিতি সত্ত্বেও কতিপয় সাংবিধানিক পণ্ডিতের মতে, সংসদের সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন কোনো প্রধানমন্ত্রীকেও অপসারণে রাজার ক্ষমতা গ্রহণযোগ্যতা পেতে পারে। যদি সেই প্রধানমন্ত্রী সংবিধানের গণতান্ত্রিক ভিত্তি সম্পর্কে জনগণের মনে যে প্রত্যয়, তা তিনি উৎখাত বা পরাহত করতে চান।)
সুষ্ঠু ও অবাধ নির্বাচন যে গণতন্ত্রের ভিত্তি তা সন্দেহাতীত। আমরা মনে রাখব, যদিও দুই শতাব্দী ধরে ব্রিটেনে রাজার ওই ক্ষমতার প্রয়োগ ঘটেনি কিন্তু বসু যে কতিপয় পণ্ডিতের কথা বলেছেন তাঁর মধ্যে আছেন দ্য স্মিথ ও হালসবারি। উভয়ে মস্ত বড় পণ্ডিত ও সংবিধানবিশারদ হিসেবে সমগ্র সংসদীয় দুনিয়ার উচ্চ আদালতগুলোয় সমাদৃত।
আমি বিএনপি-জামায়াতের নাশকতা ও লাশ বানানোর আন্দোলনের তীব্র নিন্দা করি। এটা বিচারযোগ্য মনে করি। তারা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে বিশ্বাস করি না। অথচ এটা হতেই হবে। এই বিচার এবং আরও অনেক মূল্যবোধের জন্য আওয়ামী লীগকে সমর্থন ও পছন্দ করি। কিন্তু সেটা দুই দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না করার বিনিময়ে হতে পারে না। কারণ তা টিকবে না। আর রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগের ওই কণ্টকিত পথ বাতলে দিলাম এ জন্য যে, সংবিধান অনুযায়ী সংকট উতরানোর এটাও একটা উপায়। একটা বিকল্প। যেকোনো মূল্যে সংবিধান টিকে থাক।
সুপ্রিম কোর্ট এই রূঢ় বাস্তবতা অস্বীকার করতে পারেন না। সংবিধান রক্ষার শপথ মানে মামলাসূত্রে সংবিধান ব্যাখ্যা করা বোঝায় না। সামরিক ফরমানকে তাঁরা যখন বৈধতা দেন, তখন তাঁরা আসলে রাজনীতিই করেন। সুপ্রিম কোর্ট রাজনীতি থেকে পালাতে চান। আসলে পারেন না। করেনও না। করেন প্রধানত শাসকের শর্তে। মানুষের শর্তের বেলায় নানা ওজর। বিচারককে স্যালুট না ঠুকলে কী হয়? সবাই জানে। শত শত নিরীহ প্রাণ ঝরলে কী হয়? আদালতের অবমাননা হয় না।
এই লেখাটিতে তর্কের খাতিরে ধরে নিই সংলাপ-সমঝোতায় সুরাহা হবে না। ম্যান্ডেলা আফ্রিকান ট্রেডমার্ক শার্ট পরতেন। বিশপ বলেছিলেন, ‘মি. প্রেসিডেন্ট, আপনার সবই ভালো। কেবল এই শার্ট ছাড়া।’ ম্যান্ডেলা বলেছিলেন, ‘আসুন, আমরা একমত হই যে, যা সুরাহাযোগ্য নয়, তা নিয়ে আলোচনা না করা।’ আমরাও বুঝি, সুরাহা-অযোগ্য বিষয় নিয়ে দুই দলের সংলাপে লাভ কী। কিন্তু সুরাহা একটা লাগবেই। কারা করবেন?
বিশ্বজুড়েই সুপ্রিম কোর্টের রাজনৈতিক ভূমিকা অনস্বীকার্য। অরাজনৈতিক সুপ্রিম কোর্টের একটি রাজনৈতিক ভূমিকা সভ্য গণতান্ত্রিক দেশে অস্বীকৃত নয়। তাই হাতিয়ার হলো দুটি বেসামরিক ক্ষমতার সমন্বিত প্রয়োগ। সুপ্রিম কোর্ট দুই মেয়াদ বাতলে সর্বাগ্রে একটি দূরদর্শী রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন। সেটা মেনে রাষ্ট্রপতি দরকার হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে আহ্বান জানাবেন। নাগরিকদের যে কেউ প্রশ্নটিকে এখনই সুপ্রিম কোর্টের সামনে নিতে পারেন। এর আগে প্রধান বিচারপতির ব্যর্থতায় এক-এগারো এসেছিল। এবার সুপ্রিম কোর্ট সুয়োমটো পার্টি হয়েছেন। এখন তাঁকে পতাকা বইতে হবে। যথাপ্রক্রিয়া নিয়ে মাননীয় বিচারকেরাও নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক সলাপরামর্শ শুরু করতে পারেন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
মিজানুর রহমান খান: সাংবাদিক।
mrkhanbd@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
December
(526)
-
▼
Dec 09
(15)
- আসল মোমেনা ট্রাইব্যুনালে সাক্ষ্য দেননি: কাদের মোল্...
- পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- স্যালুট আপনাকে কিংবদন্তি
- রাজনীতি ও মনস্তত্ত্ব- জেনারেলের মন by জাহিদ হায়দার
- প্রতিবন্ধী রুমকির এগিয়ে চলা
- ম্যান্ডেলার শেষকৃত্য ১৫ ডিসেম্বর- বিশ্বের সবচেয়ে ক...
- কাদের মোল্লার ফাঁসির রায় অবিলম্বে স্থগিতের আহ্বান
- ফখরুলসহ সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
- সরল গরল- রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টই শেষ ভরসা by ম...
- উচ্চশিক্ষা- সুনাগরিকত্বের পুঁজি শক্তিশালী করো by ম...
- শিশু মতামত জরিপ ২০১৩- বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ...
- দেশে কি মহাপ্রলয় আসন্ন? by অরবিন্দ রায়
- ব্যারিস্টার নোরা শরীফ : বাংলাদেশের এক বোন, বন্ধু, ...
- প্রত্যাশা বন্দি হয়ে আছে মাননীয়দের মগজে by মোকাম্মে...
- এই ট্রাজিক রাজনৈতিক নাটকের পরবর্তী দৃশ্য কী হবে? b...
- যেখানে শৈশব সেখানেই শেষশয্যা
-
▼
Dec 09
(15)
-
▼
December
(526)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment