Friday, November 8, 2013
সোনাদিয়ায় আসার জন্য ধন্যবাদ by লরেন্স লিফশুল্ৎজ
সোনাদিয়ায় আসার জন্য ধন্যবাদ by লরেন্স লিফশুল্ৎজ
আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারও
মুখোমুখি হওয়ার মতো ব্যাপারগুলো প্রায়ই অপ্রত্যাশিতভাবে ঘটে যায়। কোনো
একটি ঘরের অন্য পাশে কাউকে আমরা দেখি এবং তার সঙ্গে কথায় মগ্ন হয়ে পড়ি।
মেয়েটি
খুব সুন্দর করে হাসে। তার চোখ আপনার দিকে তাকিয়ে এমন কিছু দেখে, যা
অন্যরা পারে না। সে একসময় একজন মোহনীয় মানুষে পরিণত হয়।

তার কথা আপনি এমনভাবে শুনতে পান, যেভাবে শুনতে অন্যরা ব্যর্থ হয়। বন্ধুত্ব থেকে ব্যাপারটি রূপ নেয় একটি বিশেষ সম্পর্কে। আর যদি তা স্থায়ী হয়, কখনো কখনো সম্পর্কটি আজীবনের অঙ্গীকার ও বিশ্বস্ততার মধ্য দিয়ে বিকশিত হয়।
মানবীয় সম্পর্কের মতো একটি স্থান বা দেশের ক্ষেত্রেও আমাদের এ রকম সম্পর্ক গড়ে উঠতে পারে। কোনো কোনো দেশ এমনভাবে আমাদের মনে জায়গা করে নিতে পারে, যা হয়তো আমরা কখনো অনুমানই করিনি। একটি অঞ্চলের সঙ্গে আমাদের সম্পর্ক—যাকে আমরা একপর্যায়ে ভালোবাসতে শুরু করি—হয়ে উঠতে পারে টানাপোড়েনে ভরা, জটিল ও খুব কঠিন। আর সে সম্পর্ক অত্যন্ত যন্ত্রণাদায়ক নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
আমি যখন প্রথমবার পূর্ব পাকিস্তান সফর করি, তখন দেশটা আমার কাছে ছিল অজানা। কিন্তু আমি জানতাম না, সেই বাংলাদেশ পরবর্তী সময়ে আমার জন্য ওই রকম একটা বিশেষ স্থানে পরিণত হবে। সে হবে আমার শিক্ষক। আমাকে শেখাতে তা অক্লান্ত থাকবে। সেই শিক্ষাগুলো প্রায়ই ছিল বেদনাদায়ক। কখনো কখনো সেসব ছিল বেদনা অসহনীয়—যখন পরিচিত মানুষজন ও বন্ধুরা নিহত বা নির্যাতিত হয়েছিলেন।
এসব কিছুর মধ্য দিয়ে বাংলাদেশ আমার বন্ধুও হয়ে গিয়েছিল। সে আমাকে জীবনে দেখা সবচেয়ে উল্লেখযোগ্য একদল মানুষের কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তাঁদের কেউ কেউ বেদনাদায়ক মৃত্যুবরণ করেছেন, কয়েকজন বছরের পর বছর ধরে কারাবন্দী ছিলেন। আবার কয়েকজন বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত অবস্থায় নীরবে নাম-পরিচয় গোপন রেখে অন্যদের সাহায্য করে গেছেন।
বেশ কয়েকজন ছিলেন সাংবাদিক, যাঁরা সততা অটুট রাখতে নিজেদের নিরাপত্তার ঝুঁকি নিয়েছিলেন। কয়েকজন ছিলেন সামরিক কর্মকর্তা বা সরকারি চাকরিজীবী, যাঁদের সহায়তায় আমি এমন অনেক ব্যাপার জানতে পারি, যা আগে জানতাম না কিন্তু অনুভব করতাম যে সেগুলো ‘মানুষের জানার অধিকার রয়েছে’।
আমি শিখেছি সরকার যখন দুর্যোগ মোকাবিলায় আগে থেকে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তখন কীভাবে একটি দুর্ভিক্ষে জনগণের অনাবশ্যক মৃত্যু ঘটে। আমি দেখেছি মানুষ এমন একটি সমাজের জন্য লড়াই করছে, যা কি না তাদের জন্ম নেওয়া সমাজের তুলনায় অধিক ন্যায়পরায়ণ। তবু, সেই প্রচেষ্টায় তাদের কারাবন্দিত্ব ও মৃত্যুর মতো চরম মূল্য দিতে হয়েছে।
আমি দেখেছি মানুষ কীভাবে নিজের বিগত বছরের সহযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং তাদের হত্যা করে। বাংলাদেশে সংঘটিত নির্মমতার বর্ণনা দিতে গিয়ে হয়তো শেক্সিপয়ারও—যিনি আমাদের হ্যামলেট ও ম্যাকবেথ উপহার দিয়েছেন—সমস্যায় পড়ে যেতেন। আমি আরও শিখেছি যে স্বৈরতন্ত্র কতটা জঘন্য সেটি কোনো ব্যাপারই থাকে না, সব প্রতিরোধ উপেক্ষা করে তা শিকড় ছড়িয়ে নেয় এবং অবশেষে দুর্নীতি ও নৃশংসতার আশ্রয় নিয়েও পার পেয়ে যেতে পারে। কিন্তু প্রায় সব সময়ই যা দরকার হয়, তা হলো বড় ধরনের আত্মত্যাগ। বাংলাদেশের কাছ থেকে কঠিন ও যন্ত্রণাদায়ক শিক্ষাগ্রহণের প্রক্রিয়া আমার জন্য কখনো বন্ধ হয়নি। আর সেই সব শিক্ষা আমি এখনো ভুলিনি।
তবু, বিগত বছরগুলোর দিকে যখন ফিরে তাকাই, আমার মনে হয়, প্রথমবার পূর্ব পাকিস্তানের মুখোমুখি হওয়ার ঘটনাটি ছিল অপেক্ষাকৃত নিষ্কলুষ একটি সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার মতো ব্যাপার।
১৯৭০ সালের জুলাইয়ের শেষ দিকে আমি সীমান্ত অতিক্রম করে পূর্ব পাকিস্তানে প্রবেশ করি। তখন আমার বয়স ছিল ২০ বছর। পিঠে একটি ব্যাগ, পায়ে মজবুত একজোড়া চপ্পল আর মনে ছিল অজানার জন্য কৌতূহল। আমি যশোরের পথ ধরলাম। রাত কাটালাম সেখানেই। শিগগিরই জেনে গেলাম, আমি হাজার নদীর দেশে পৌঁছে গেছি। পরের দিন ফেরি ও বাসে চড়ে পৌঁছলাম ঢাকায়। শহরটিতে সেদিনই আমি প্রথমবারের মতো পা রাখি। পুরানো ঢাকার একটি সাশ্রয়ী হোটেলে ঠাঁই নিই এবং আশপাশে ঘোরাঘুরি শুরু করি।
কেউ যদি তখন আমার সামনে বসে বলত, ‘এই জায়গাটা তোমাকে দখল করে নেবে। তোমাকে যেতে দেবে না। প্রতিবার যখন তুমি এখান থেকে চলে যাবে, কিছু একটা তোমাকে আবার ফিরিয়ে আনবে।’ আমি তার জবাবে বলতাম, ‘আমি মোটেই তা মনে করি না।’ কিন্তু, সেই সময় আমি দেশটাকে আসলে ঠিকমতো দেখিনি অথবা দেশটির স্বতন্ত্র চরিত্র বুঝতে পারিনি। সে তখনো আমার সঙ্গে কথা বলেনি। আমি কেবল একনজরে তাকে দেখেছিলাম।
ওই গ্রীষ্মে আমার মনোযোগ ছিল নতুন গন্তব্যের দিকে, ভিয়েতনাম। আমি কেবল সময়টা অতিক্রম করছিলাম। যা-ই হোক, আমি তাড়াহুড়ো করিনি। পূর্ব পাকিস্তানে আমি তিন সপ্তাহ থাকলাম। কিন্তু চট্টগ্রাম থেকে রেঙ্গুনের উদ্দেশে উড়োজাহাজে চড়ার আগে অনুভব করলাম, একদিন আমি এখানে ফিরে আসব। সেই প্রত্যাবর্তন কোন পথে বা কীভাবে হবে, আমি তখনো জানতাম না।
দুই সপ্তাহ আগে ঢাকায়, নিউমার্কেটে, আমার সামনে একটি সুযোগ আসে। এটি আমাকে একটি মোটরসাইকেলের পেছনে চড়িয়ে একটি বাড়িতে নিয়ে যায়, যেখানে আমি আগে কখনো যাইনি। যানটি থেকে নামার কিছুক্ষণ পরই আমি পরিচিত হই শেখ মুজিবুর রহমানের সঙ্গে। তিনি নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের স্বাগত জানান। স্পষ্টত, আমার মোটরসাইকেলওয়ালা বন্ধুটি মুজিবের পরিচিত ছিলেন।
বিহারের গ্রামাঞ্চলে আগের বছর আমি কী কাজকর্ম করেছি সে সম্পর্কে তিনি সংক্ষেপে শেখ মুজিবকে জানালেন। আমাকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময়ই বন্ধুটি বলেছিলেন, ‘আমি শেখ মুজিবকে বলেছি যে তুমি বেশ চিত্তাকর্ষক একজন লোক। তোমার সঙ্গে তাঁর আলাপ করা উচিত। আমি বলেছি, তুমি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলে। এখন পৃথিবী ঘুরে বেড়াচ্ছ।’
পরবর্তী দুই ঘণ্টা আমি ও শেখ মুজিব কথা বললাম। প্রথমে তাঁর উপরতলায় পড়ার ঘরে, পরে তিনি আমাকে মধ্যাহ্নভোজের প্রস্তাব করলেন। আমরা কোনো বাধা ছাড়াই কথা বলেছিলাম। সেখানে আর কোনো দর্শনার্থীও ছিল না।
আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে আমি তাঁর কাছে জিজ্ঞেস করলাম। পাকিস্তানি সেনাবাহিনী কখনো অবাধ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ দেবে কি না, সে ব্যাপারেও তাঁর মতামত জানতে চাইলাম। তিনি আমার কাছে জানতে চাইলেন জয়প্রকাশ নারায়ণ ও গান্ধীর অনুসারীদের কথা, যাঁদের সঙ্গে বিহারে আমি কাজ করেছিলাম। মুজিব আগ্রহী ছিলেন গ্রামোন্নয়ন কর্মসূচিগুলো সম্পর্কে, যেগুলো তখন পরিচালনা করছিল ‘সর্বদয়া আন্দোলন’। আমি তাঁদের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় জয়প্রকাশ নারায়ণের সহযোগীরা ভারতের দরিদ্রতম অঞ্চলগুলোর কয়েকটির উন্নয়নের লক্ষ্যে কাজ করছিলেন।
মুজিব সেদিন বেশ ভারমুক্ত ছিলেন। অনেক প্রশ্নের অবতারণ ও উত্তরের মধ্য দিয়ে বিকেলটি শান্তভাবে কেটে গিয়েছিল। সেই দিনগুলোতে ঢাকা ছিল একটি শান্ত ও ধীরগতির শহর। বিভিন্ন বিষয়ে চিন্তাশীল আলোচনার জন্য মানুষের কাছে তখনো সময় ছিল। বাস্তবিক ‘বাঙালি আড্ডা’ তখনো তার সেরা সময়ে অবস্থান করছিল। (শেখ মুজিবু রহমানের সঙ্গে আলোচনার বিশদ বিবরণ দেখুন: ‘ইন কনভারসেশন উইথ লরেন্স লিফশুলৎজ’, দ্য ডেইলি স্টার, ১৬ সেপ্টেম্বর ২০১১)।
সেই সময়, জুলাই ১৯৭০-এ, আমার সুদূর কল্পনাতেও ছিল না যে চার বছর পর আমি ঢাকায় বসবাস করব; এ শহরটা হয়ে যাবে একটি রাজধানী—পূর্ব পাকিস্তানের নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। আসলে, ১৯৭৪ সালের গ্রীষ্মে আমি ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর আবাসিক প্রতিনিধি হিসেবে পার করে দিয়েছিলাম প্রায় একটি বছর। এটা ছিল নয়াদিল্লিতে গিয়ে রিভিউর দক্ষিণ এশিয়া প্রতিনিধির দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া।
সে সময় আমি অন্যান্য ‘অনাকাঙ্ক্ষিত’ কাহিনির মধ্যে রংপুরের দুর্ভিক্ষ এবং একটি প্রজন্মের সবচেয়ে ভয়াবহ বন্যার প্রভাব নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন করে পরিচিতি অর্জন করি। বেশ কয়েকবার রিভিউ নিষিদ্ধ করা হয়। ১৯৭৪ সালের আগস্টে ‘অজুহাতের বন্যা’ (‘আ ফ্লাড অব এক্সকিউজেস’) শীর্ষক প্রচ্ছদ রচনা নিয়ে একটি সংখ্যা প্রকাশিত হলে সেটিও নিষিদ্ধ করা হয়। সেই সপ্তাহে আমি তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের একটি সংবাদ সম্মেলনে যোগ দিই। আমরা হাত মেলাই। তিনি বলেন, ‘আমি জানি এ সপ্তাহে রিভিউ নিষিদ্ধ হয়েছে। এই সিদ্ধান্তে আমার সম্মতি ছিল না। আমি আপনাকে জানাতে চাই, আপনি একটি ভালো নিবন্ধ লিখেছেন। এটা সমালোচনামূলক হলেও সৎ। অনুগ্রহ করে একদিন আমার সঙ্গে দেখা করতে আসুন।’
আমি তাঁর মন্তব্যের জন্য ধন্যবাদ জানিয়ে ইঙ্গিত দিলাম, বাংলাদেশে ফিরে অবশ্যই তাঁর সঙ্গে দেখা করতে যাব। আমার নয়াদিল্লি যাওয়ার দেরি ছিল না।
এক বছর বাদে, সেই মৃদু গ্রীষ্মের দিনে মুজিবের সঙ্গে তাঁর পড়ার ঘরে শান্ত আলাপচারিতার পাঁচ বছর পর, আমাকে আবার ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। আমি মুজিব হত্যাকাণ্ডের ওপর প্রতিবেদন করার দায়িত্ব পাই সেই বাড়িটিতে গিয়ে, যেখানে পাঁচ বছর আগে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। সেটি ছিল আরেকটি অজানা অভিযাত্রার শুরু, যা আমি এখনো শেষ করিনি।
দুর্ভাগ্যজনকভাবে তাজউদ্দীনের সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি, যেমনটা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। মুজিবের মৃত্যুর পর আমি ঢাকায় ফিরেছিলাম, কিন্তু তাজউদ্দীন তখন কারাবন্দী। তাঁর পরিণতি নিয়ে ক্ষমতাসীনেরা একই রকম সতর্কভাবে পরিকল্পনা করছিল, যেমনটা তাঁরা মুজিবকে নিয়ে করেছে। পরবর্তী সময়ে আমি যখন ঢাকা যাই, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুরক্ষিত প্রকোষ্ঠে তাজউদ্দীনকে তত দিনে নির্মমভাবে খুন করা হয়েছে।
আমি নানা জায়গায় গিয়েছি এবং বিভিন্ন বিষয়ে অনেক বই লিখেছি। হিরোশিমার পর আমি বসনিয়া নিয়ে বই লিখেছি; লিখেছি আরও বহু কিছু নিয়ে। তবু বাংলাদেশের ইতিহাসের সেই সংকটময় দিনগুলোর বিবরণ আমি এখনো মন থেকে মুছে ফেলতে পারিনি। লোকজন নতুন নতুন তথ্য নিয়ে আমার দরজায় হাজির হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা নিয়ে এমন বহু জটিল প্রশ্ন রয়ে গেছে, যেগুলোর উত্তর এখনো দেওয়া হয়নি। ধাঁধার সমাধানের কাজ এখনো বাকি রয়েছে।
অনেক প্রশ্নের জবাব আমরা বিগত বছরগুলোতে দিয়েছি, কিন্তু সবগুলোর নয়। সেই পুরোনো গল্পই লোকে বলে। তবু, যেমন মার্কিন ঔপন্যাসিক উইলিয়াম ফকনার একবার লিখেছিলেন, অতীত কখনো মরে না, এমনকি তা অতীতও হয় না।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অনেক রেখাচিত্রই তৈরি হয়েছে ১৯৭১, ১৯৭৫, ১৯৭৬ ও ১৯৭৭ সালের নানা ঘটনার আলোকে। শাহবাগ ও হেফাজতের উৎসমুখগুলোও কি সেই সময়ের ঘটনাবলির মধ্যে খুঁজে পাওয়া যায় না?
১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় এবং ১৯৭১ সালের সামরিক অভিযানে আগে সেই ‘নিষ্কলুষ গ্রীষ্মে’ পূর্ব পাকিস্তান নিয়ে আমার সর্বশেষ যে স্মৃতিটি রয়েছে, তা কক্সবাজারে একটি ভ্রমণের।
সাগর থেকে উঠে এসে সৈকতে বসে আমি একটি চিঠি লিখছি। মনে পড়ে, দিনটি ছিল সুন্দর। মৃদু বাতাস, স্বচ্ছ আকাশ আর শান্ত জলরাশি আমাকে দিগন্তের দিকে হাতছানি দিচ্ছে।
প্রায় ১২ বছর বয়সী এক কিশোর আমার কাছে এসে বসে ইংরেজি, উর্দু ও বাংলার মিশ্রণে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করল। আমি বাংলা বলতে পারতাম না, কিন্তু আমার হিন্দি ছিল অনর্গল। সে আমাকে বোঝাতে পারল যে, সোনাদিয়া নামে একটি সুন্দর দ্বীপ আছে। আর উপকূল থেকে সেটি বেশি দূরে নয়।
ভাঙা ভাঙা ভাষাতেই আমাদের আলাপ চলছিল। সে আমাকে বলল, তার পরিবার বছরের ওই সময়টায় সেখানেই থাকে। জায়গাটি খুব সুন্দর। আমার সেটা দেখা উচিত। কাছাকাছি কয়েকটি মাছ ধরার নৌকা দেখিয়ে ছেলেটি বলল, আমরা এগুলোর কোনো একটিতে চড়ে সোনাদিয়ার উদ্দেশে যাত্রা করতে পারি।
ওর সুন্দর প্রস্তাবে আমি সায় দিলাম। সৈকতের পাশেই কয়েক মিনিটের দূরত্বে একটি কেবিনে আমি অবস্থান করছিলাম। যত দূর মনে পড়ে, আশেপাশে মাইলের পর মাইল এলাকার মধ্যে আমিই ছিলাম একমাত্র বিদেশি পর্যটক। সম্ভবত কয়েক শ মাইলের মধ্যে আমার মতো আর কেউ ছিল না। আমি আমার ক্যামেরা ও কিছু জিনিসপত্র সঙ্গে নিলাম। কেবিনটি তালাবদ্ধ করে আমার কিশোর বন্ধুর সঙ্গে হেঁটে সেই মাছ ধরার নৌকাগুলোর একটিতে চড়লাম।
তীরে যারা মাছ নামিয়ে রাখছিল, ছেলেটি নিশ্চয়ই তাদের কাছে চেনা ছিল। কয়েক মিনিটের মধ্যে আমরা নৌকায় সোনাদিয়ার উদ্দেশে যাত্রা করলাম। কতক্ষণ লেগেছিল, সেটি মনে নেই। নৌযাত্রার অভ্যাস আমার ছিল। মনে পড়ে, প্রাচীন নকশায় তৈরি ছোট সেই নৌকাটিতে চড়ে সাগরের মধ্যে গিয়ে নিখাদ আনন্দ হচ্ছিল। নৌকাটি চলছিল সুন্দরভাবে।
আমরা যখন সোনাদিয়ায় পৌঁছালাম, ছেলেটি আমাকে নিয়ে গেল দ্বীপের একটা অংশে। সেখানে গ্রামের মতো একটি জনপদ। গ্রামের চেয়ে আসলে সেটি কোনো ক্যাম্পের মতো দেখতে ছিল বেশি। সারিবদ্ধভাবে রাখা অনেক জাল। সেগুলো ঠিকঠাক করা হচ্ছিল। সেখানে ছিল প্রায় ১০০ জন মানুষ। আমরা পানির কাছাকাছি ছিলাম। নৌকাগুলোর লোকজন সেখানে কাজ করছিল। ছেলেটি আমাকে তার পরিবারের সদস্যদের কাছে রেখে গেল। পরদিন পর্যন্ত তাকে আর দেখা গেল না। আমি রাত কাটালাম জেলেদের সঙ্গে।
তাদের অনেকেই আমার হিন্দির সঙ্গে যোগাযোগের উপযোগী বেশ ভালো উর্দু জানত। তারা আমাকে ভালো খাওয়াল। নিজেকে আমি একজন সম্মানিত অতিথি বলে অনুভব করলাম। সবচেয়ে অসাধারণ লেগেছিল ওই জনবসতির রাতের দৃশ্যটি, যখন জাল ও চালাঘরের চারপাশে তেল ও কেরোসিনের বাতি জ্বলে উঠেছে। মনে হলো, আমি এমন একটা জায়গায় রয়েছি, এক হাজার বছর আগেও যা দেখতে একই রকম ছিল। গোটা বসতিজুড়ে জ্বলছিল মিটমিট করে কমলা রঙের আলো। ছায়াগুলো নড়াচড়া করছিল খুব সতর্কভাবে।
আমার সেই কিশোর পথপ্রদর্শক হাজির হলো পরের দিন। জিজ্ঞেস করল, আমি কক্সবাজারে ফিরে যেতে চাই কি না। আমি সেই দ্বীপে তার পরিবারকে আমার সালাম জানালাম। সে দ্রুত একটা নৌকার ব্যবস্থা করল, যেটা আমাদের তীরে নিয়ে যাবে।
আবার সৈকতে দাঁড়িয়ে আমি তাকে ধন্যবাদ দিলাম। ভাবলাম, ওই সুন্দর দ্বীপে—যার বর্ণনা দিতে সে তিনটি ভাষা থেকে শব্দ চয়ন করেছিল—এই চমৎকার ভ্রমণের ব্যবস্থা জন্য তাকে কিছু টাকাপয়সা দেওয়া উচিত। সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। ‘টাকার দরকার নেই,’ সে বলল। তার পর নিজের বুকে হাত রেখে বলল, ‘সাহেব, সোনাদিয়ায় আসার জন্য ধন্যবাদ।’
আমি কেন বাংলাদেশে ফিরে যাব? তার কারণ অনেক। তবে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হচ্ছে, আবার সোনাদিয়া দেখার ইচ্ছা। হ্যাঁ, একদিন আমি নিশ্চয়ই সেখানে যাব।
ইংরেজি থেকে অনূদিত
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
November
(403)
-
▼
Nov 08
(22)
- নির্বাচনী কূটনীতি-২: ভরসা রাখুন বাংলাদেশের জনগণে b...
- নির্বাচনী কূটনীতি-১: বাংলাদেশ নিয়ে ভারত-মার্কিন স...
- গদ্যকার্টুন- কুকুরের এমবিএ ডিগ্রি ও অন্যান্য by আন...
- নির্বাচনী রাজনীতি- মানুষের হিসাব ভোটের হিসাব by মল...
- সোনাদিয়ায় আসার জন্য ধন্যবাদ by লরেন্স লিফশুল্ৎজ
- খালেদার কার্যালয় ঘিরে পুলিশ
- লিফশুল্ৎজ: বাংলাদেশবান্ধব মার্কিন সাংবাদিক by মতিউ...
- গণতন্ত্র- বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি by আনিসুজ্জামান
- গণতন্ত্র- সবার আগে শিশুর পুষ্টি by ফজলে হাসান আবেদ
- পরিচয় পেল ১৫৭টি লাশ- জুরাইন কবরস্থানে স্বজনদের আহ...
- সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকায় বাদ সাধবেন না হাসিনা
- মানুষের উদ্যোগ- আশার আলোয় উদ্ভাসিত দেশ by মুহাম্মদ...
- সালিসের পর খুন হন খায়রুল by কমল জোহা খান ও আব্দুল্...
- আগের চেয়েও খোলামেলা কাটরিনা
- রুদ্র অনির্বাণ by সভ্যতা
- বিষপ্রয়োগেই আরাফাতকে হত্যা
- দু দশক পর নিউইয়র্কে ডেমোক্রেটিক মেয়র
- কারা হাসপাতালে মুরসির প্রথম রাত
- বাংলাদেশ নিয়ে ভারত-মার্কিন স্নায়ুযুদ্ধ
- বিপর্যস্ত-আশঙ্কিত চার কোটি শিক্ষাজীবন
- প্রতিটি বিদ্যালয়ে চাই গ্রন্থাগার
- আমি ব্যথিত দুঃখিত, এটাও দেখতে হলো by মতিউর রহমান চ...
-
▼
Nov 08
(22)
-
▼
November
(403)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment