ধর্ষণ প্রসঙ্গে মুখ খুললেন প্রাচি দেশাই

ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে মেয়েদের রাতে বাইরে বের হওয়া উচিত কী না এই বিষয়টি নিয়ে সম্প্রতি প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু বলিউড অভিনেত্রী প্রাচি দেশাল এর আসল উপায়টা বলে দিলেন। অভিনেত্রী প্রাচি দেশালের মতে, ছেলেদের রাতে তালা বন্ধ করে ঘরে রাখা উচিত।
এ অভিনেত্রী মনে করেন, ধর্ষণ রুখতে শিক্ষার একটা বড় ভূমিকা রয়েছে। দেশের বর্তমান পরস্থিতি সম্পর্কে প্রাচি বলেন, “শিক্ষা এবং কোনও মানুষ ছোটবলো থেকে কোন পরিবেশে বেড়ে উঠছে ধর্ষণে তার একটা বড় ভূমিকা রয়েছে। তার মতে এই বিষয়ে মায়েদের ওপর যত বেশী বাধ্য বাধকতা সৃষ্টি করা হবে ততই ধর্ষণের প্রবৃত্তি বাড়তে থাকবে।
তিনি আরোও বলেন, আমার আর্শ্চয লাগে যে শাস্তি হবে জেনেও মানুষ কিভাবে ধর্ষণ করে। মানুষ এতটা নৃশংস কী করে হয়? আমি মনে করি সুশক্ষিতি কোনও মানুষ কখনও এরকম কাজ করতে পারে না। আর অন্তত এ কারণে দেশের সকল মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া খুবই জরুরী বলে আমি মনে করি।
সবশেষে প্রাচি বলেন, “মেয়েরা যখন বাড়ির বাইরে বেরোয় তখন আমাদের দেশে তাদের যেভাবে দেখা হয়, বিদশে সেভাবে দেখা হয় না। আমার মনে হয়, যতক্ষণ না ছেলেরা ভাল মানুষ হওয়ার প্রতজ্ঞা না করছে ততক্ষণ তাদের রাত ৯ টার পর ঘরে আটকে রাখা উচিত”।