Thursday, November 19, 2026
ইরানে যৌথ হামলার পক্ষে ওয়াশিংটনে তদবির করছেন মোসাদপ্রধান
ওয়াশিংটনে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গফম্যান। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফও ছিলেন।
সূত্রগুলোর বরাতে জানা গেছে, বৈঠকে ইরান সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা তথ্য মার্কিন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন মোসাদপ্রধান। পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পক্ষে অবস্থান জানান তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন সফরের পাশাপাশি মায়ামিতেও যান গফম্যান। সেখানে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন তিনি। ইরান ও ইউক্রেন ইস্যুতে মার্কিন কূটনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উইটকফ।
এর আগে গত ৯ নভেম্বর ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার। এসব আলোচনার লক্ষ্য ছিল পূর্ণমাত্রার যুদ্ধের পরিস্থিতি এড়িয়ে চলা।
ট্রাম্পের ওই অবস্থানের পরপরই মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর এবং যৌথ সামরিক অভিযানের পক্ষে তার তৎপরতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক বক্তব্য জানতে পারেনি রয়টার্স।
সূত্র: রয়টার্স
![]() |
| মোসাদের প্রধান রোমান গফম্যান। ছবি: সংগৃহীত |
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2659)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
