চারদিক-শেলাবুনিয়ার নকশিকাঁথা by গাজী মুনছুর আজিজ

আবহমান গ্রামবাংলার লোকজ ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম একটি নকশিকাঁথাশিল্প। শীতের কাঁথা, বিছানার চাদর কিংবা বালিশের ওয়াড় হিসেবে নকশিকাঁথার ব্যবহার আমাদের দেশে সচরাচর। গ্রামবাংলার বউ-মেয়েরা সময় পেলেই বসে যান সুচ-সুতা নিয়ে। তৈরি করেন নতুন নকশিকাঁথা।