একটি ট্যাক্সিক্যাব ভ্রমণের গল্প by আনোয়ার হোসেন

২৩ এপ্রিল, ২০১৪। বিকেল তিনটা ৫০ মিনিট। ০১৭৫৫৬৬৭০৭০ নম্বরে ফোন দিতেই স্বয়ংক্রিয়ভাবে কল রিসিভ হয়। নির্দেশনা আসে, বাংলায় শুনতে চাইলে ১ চাপুন। আনুষ্ঠানিকতা শেষে অপর প্রান্তে তমা ট্যাক্সি সার্ভিস থেকে শুভেচ্ছা জানিয়ে উদ্দেশ্য জানতে চাওয়া হয়।