Wednesday, November 4, 2026
নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী আবের কাওয়াস
নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী আবের কাওয়াস
ডেমোক্র্যাট প্রার্থী কাওয়াসের নির্বাচনী প্রচারে সমর্থন ছিল নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ)। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পান। এরপর সাধারণ নির্বাচনে জয়ী হয়ে অঙ্গরাজ্যের সিনেটে যাওয়ার পথ তৈরি করেন। প্রাথমিক ফলাফলে তার বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিক ভোটের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের অপেক্ষা রয়েছে।
নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম ও বেড়ে ওঠা আবের কাওয়াসের বাবা-মা ফিলিস্তিনি শরণার্থী। শৈশবেই তার পরিবার যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কঠিন অভিজ্ঞতার মুখে পড়ে। কাওয়াসের ভাষ্য অনুযায়ী, তিনি ছোট থাকতেই তার বাবাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আটক করে এবং পরে দেশ থেকে বহিষ্কার করে। বাবার আটক ও বহিষ্কারের পর পরিবারের আর্থিক সংকটও তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করার অনুপ্রেরণা হিসেবে নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি।
কাওয়াস সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে আন্তর্জাতিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে কমিউনিটি সংগঠক হিসেবে কাজ করছেন। বিশেষ করে আরব ও মুসলিম জনগোষ্ঠী, অভিবাসী এবং শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। নিউইয়র্কের আরব আমেরিকান অ্যাসোসিয়েশনে প্রধান অ্যাডভোকেসি সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সিইউএনওয়াই) ল স্কুলের ‘ক্রিয়েটিং ল এনফোর্সমেন্ট অ্যাকাউন্টেবিলিটি’ উদ্যোগে অংশীদারত্ববিষয়ক সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন।
রাজনীতিতে আসার আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর আন্দোলন ‘ফাইট ফর ১৫’, অভিবাসন সংস্কার এবং পুলিশের নজরদারি ও হয়রানির বিরুদ্ধে বিভিন্ন প্রচার-আন্দোলনে যুক্ত ছিলেন কাওয়াস। নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি অধিকার আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তৎকালীন অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানির সঙ্গে ‘নট অন আওয়ার ডাইম’ প্রচারাভিযান গড়ে তোলার কাজেও যুক্ত ছিলেন তিনি। এ উদ্যোগের লক্ষ্য ছিল নিউইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করা।
কাওয়াসের নির্বাচনী প্রচারের মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা, অভিবাসীদের আইনি ও সামাজিক নিরাপত্তা বাড়ানো এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন। পাশাপাশি স্বাস্থ্যসেবার সর্বজনীন সুযোগ, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, শিশুদের যত্নসেবা সহজলভ্য করা এবং ধনীদের ওপর কর বাড়িয়ে জনকল্যাণমূলক খাতে অর্থায়নের পক্ষেও প্রচার চালিয়েছেন তিনি।
ফিলিস্তিনিদের অধিকার ও গাজা পরিস্থিতি নিয়েও নির্বাচনী প্রচারে সরব ছিলেন কাওয়াস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে ব্যয় না করার দাবিও জানিয়েছেন তিনি। তার নির্বাচনী প্রচারে আবাসন ব্যয় ও জীবনযাত্রার সংকটের পাশাপাশি অভিবাসীদের ওপর কঠোর ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।
নিউইয়র্কের সিনেটের ১২তম ডিস্ট্রিক্টে কুইন্সের অ্যাস্টোরিয়া, সানিসাইড, উডসাইড, রিজউড, মাসপেথ, লং আইল্যান্ড সিটি, এলমহার্স্ট, গ্লেনডেল ও জ্যাকসন হাইটসের কিছু অংশ রয়েছে। অভিবাসী ও শ্রমজীবী মানুষের বসবাস বেশি—এমন এসব এলাকার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কাওয়াস। তার নির্বাচিত হওয়া স্থানীয় পর্যায়ের দীর্ঘদিনের কমিউনিটি সংগঠনের কাজকে আইনসভায় নিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করছেন তার সমর্থকেরা।
![]() |
| মুসলিম নারী আবের কাওয়াস |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2455)
-
▼
November
(41)
-
▼
Nov 04
(10)
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এ...
- চাইলেই সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন না ট্রাম্প
- ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯...
- গাজায় চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক আদম হামাওয়ির জয়, ন...
- নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী আব...
- আরবিতে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম স...
- সুপ্রিম কোর্টের অন্য রকম ফ্যাশন শোয়ে মডেল হলেন আইন...
- ‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে ...
- মহাকাশে আয়না বসিয়ে রাতেও রোদ বিক্রির পরিকল্পনা
- পর্নো সাইটে অন্তরঙ্গ দৃশ্য, বাঙালি অভিনেত্রীর ক্ষোভ
-
▼
Nov 04
(10)
-
▼
November
(41)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment