Sunday, November 15, 2026
বাবা-মায়ের মৃত্যু বদলে দিয়েছে শাহরুখের সবকিছু
বাবা-মায়ের মৃত্যু বদলে দিয়েছে শাহরুখের সবকিছু
দুবাইয়ে নিজের নামে বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনে বন্ধু কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খানকে নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে জীবনের শুরুর দিনগুলো কেমন ছিল, কী ছিল তাঁর তারকা হওয়ার প্রধান অনুপ্রেরণা—এসব বিষয়ে কথা বলেন তিনি।
শাহরুখ বলেন, ‘আমার জীবনের বাঁকবদলকারী মুহূর্ত ছিল খুব অল্প বয়সে আমার বাবা-মায়ের চলে যাওয়া। আমি ভেবেছিলাম যে তাঁরা আকাশে তারা হয়ে গেছেন, তাঁরা আমাকে দেখতে পাবেন না আর।’
জীবনের বাঁকবদলকারী মুহূর্ত নিয়ে এরপর অভিনেতা বলেন, ‘এরপর আমি পরিশ্রম করা বাড়িয়ে দিয়েছিলাম, যাতে বড় কোনো মানুষ হতে পারি। সৃষ্টিকর্তা খুবই দয়ালু। সম্প্রতি লন্ডনে “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” ছবির একটি ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করেছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি এবং এখন দুবাইয়ে আমার নামে একটি ভবনও হয়েছে। আমার উদ্দেশ্য ছিল পৃথিবীতে এতটা বড় হওয়া, যাতে আমার মা–বাবা ওপার থেকেও আমাকে দেখতে পান। আমার কাছে সেটাই ছিল জীবনের বাঁকবদলকারী মুহূর্ত।’
এর জবাবে টাওয়ারটির দিকে ইঙ্গিত করে ফারাহ খান বলেন, ‘এটা তো আকাশের খুব কাছাকাছি।’ শাহরুখ উত্তর দেন, ‘আমি আশা করি তাঁরা সেখান থেকে আমাকে দেখতে পাবেন।’
শাহরুখের বাবা তাজ মোহাম্মদ খানের মৃত্যু হয় ক্যানসারে। এরপর তিনি মাকে হারান।
![]() |
| শাহরুখ খান। এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2611)
-
▼
November
(197)
-
▼
Nov 15
(9)
- নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিল...
- মাঝআকাশে লঞ্চপ্যাডে ফিরে ইতিহাস গড়ল মাস্কের স্টারশ...
- ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্...
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
- বাবা-মায়ের মৃত্যু বদলে দিয়েছে শাহরুখের সবকিছু
- গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি
- গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল
- গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু
- আপনার শিশু কি কোল থেকে নামতেই চায় না by জিনাত শারমিন
-
▼
Nov 15
(9)
-
▼
November
(197)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment