Sunday, November 15, 2026
মাঝআকাশে লঞ্চপ্যাডে ফিরে ইতিহাস গড়ল মাস্কের স্টারশিপ: ২২ ঘণ্টায় পৃথিবীকে ১৪বার প্রদক্ষিণ
মাঝআকাশে লঞ্চপ্যাডে ফিরে ইতিহাস গড়ল মাস্কের স্টারশিপ: ২২ ঘণ্টায় পৃথিবীকে ১৪বার প্রদক্ষিণ
শনিবার (১৪ নভেম্বর) মেঘলা আকাশ ভেদ করে ধীরে ধীরে নিচে নামতে দেখা যায় স্টারশিপকে। এরপর লঞ্চপ্যাড-২-এর ওপর থাকা বিশাল যান্ত্রিক ‘চপস্টিক’ বাহু দুটির মাঝখানে নিখুঁতভাবে অবস্থান নেয় যানটি। এ দৃশ্যের পর স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক তার ‘অসাধারণ দলকে’ অভিনন্দন জানান।
স্পেসএক্সের কর্মকর্তারা বলেছেন, এ সফল অবতরণ স্টারশিপের পূর্ণাঙ্গ পুনর্ব্যবহারযোগ্যতার সক্ষমতা প্রমাণ করে। দ্রুত ও কম খরচে রকেট পুনরায় ব্যবহারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে শুক্রবার টেক্সাস থেকে উৎক্ষেপণের পরপরই প্রথম ধাপের বুস্টার বিস্ফোরিত হওয়ায় প্রতিষ্ঠানটি একই অভিযানে বুস্টার ও মহাকাশযান দুটিই ধরে ফেলার লক্ষ্য পূরণ করতে পারেনি।
উৎক্ষেপণের পর বুস্টার থেকে সফলভাবে আলাদা হয়ে কক্ষপথে পৌঁছায় স্টারশিপের ওপরের অংশ। সেখানে ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইটও মহাকাশে স্থাপন করে এটি।
স্পেসএক্সের কর্মকর্তা কেট টিস জানান, পৃথিবীতে ফেরার পথে স্টারশিপের ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে বুস্টারের নির্দেশনা ব্যবস্থা বুঝতে পারে, সেটি সঠিক অবস্থানে নেই। ফলে স্বয়ংক্রিয়ভাবে সেটির গতিপথ পরিবর্তন করে পানিতে অবতরণ এবং শেষ পর্যন্ত নিজেকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন প্রকৌশলীরা।
বুস্টার উদ্ধার অভিযান ব্যর্থ হলেও এর আগে তিনবার সফলভাবে বুস্টার ধরে ফেলার নজির রয়েছে স্পেসএক্সের। ফলে এ পদ্ধতির কার্যকারিতা আগেই প্রমাণিত হয়েছে।
চলতি দশকের শেষ দিকে আর্টেমিস অভিযানের মাধ্যমে নভোচারীদের চাঁদে অবতরণ করাতে নাসা স্টারশিপের জন্য কয়েকশ কোটি ডলার ব্যয় করছে। শনিবারের সাফল্যে সংস্থাটি অভিনন্দন জানিয়েছে স্পেসএক্সকে।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এটি প্রায় জাদুর মতো ছিল।’
এবারের অভিযানে স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করেছে। পৃথিবীপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল প্রায় ২৬৫ কিলোমিটার বা ১৬৫ মাইল। আগের অভিযানে এটি মাত্র এক থেকে দুইবার পৃথিবী প্রদক্ষিণ করতে পেরেছিল।
স্পেসএক্স জানিয়েছে, মহাকাশযানটির গুরুত্বপূর্ণ তাপরোধী আবরণসহ (হিট শিল্ড) সব ব্যবস্থা ঠিকঠাক কাজ করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
২০২৩ সাল থেকে পূর্ণাঙ্গ আকারের স্টারশিপের এটি ছিল ১৫তম উড্ডয়ন। তবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানো দ্বিতীয় অভিযান এটি।
১২৪ মিটার বা ৪০৭ ফুট উচ্চতার স্টারশিপ বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। চাঁদ ও মঙ্গলে মানুষ এবং সরঞ্জাম পাঠানোর লক্ষ্যেই এটি তৈরি করা হচ্ছে।
স্পেসএক্স জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেও স্টারশিপ উৎক্ষেপণ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।
সূত্র : রয়টার্স
![]() |
| স্পেসএক্সের স্টারশিপ রকেট উডয়ন ও লঞ্চ প্যাডে ফিরে আসার দৃশ্য। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2611)
-
▼
November
(197)
-
▼
Nov 15
(9)
- নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিল...
- মাঝআকাশে লঞ্চপ্যাডে ফিরে ইতিহাস গড়ল মাস্কের স্টারশ...
- ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্...
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
- বাবা-মায়ের মৃত্যু বদলে দিয়েছে শাহরুখের সবকিছু
- গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি
- গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল
- গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু
- আপনার শিশু কি কোল থেকে নামতেই চায় না by জিনাত শারমিন
-
▼
Nov 15
(9)
-
▼
November
(197)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment