Saturday, January 10, 2026
তৃণমূলের পরামর্শক প্রতিষ্ঠান আই–প্যাকে ইডির তল্লাশির প্রতিবাদে মমতার নেতৃত্বে কলকাতায় বিক্ষোভ
তৃণমূলের পরামর্শক প্রতিষ্ঠান আই–প্যাকে ইডির তল্লাশির প্রতিবাদে মমতার নেতৃত্বে কলকাতায় বিক্ষোভ
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর কয়লা দুর্নীতি মামলাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রতীক জৈনর বাসা ও আই–প্যাকের কার্যালয়ে তল্লাশি চালায়।
ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কলকাতার যাদবপুরের এইট–বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে শেষ হয়। যাদবপুর এইট–বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড়ের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। এই প্রতিবাদ মিছিলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বেলা তিনটায় প্রতিবাদ মিছিল শুরুর আগে মমতা দাবি করেন, তল্লাশির নামে ইডি গতকাল আই–প্যাকের দপ্তর ও কর্ণধারের বাসভবন থেকে তৃণমূলের বহু নথি নিয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা চাই, ওই দুই দপ্তর থেকে চুরি হওয়া নথি যেন আদালত সংরক্ষণ করে রাখে।’ পরে প্রতিবাদ মিছিল শেষে হাজরা মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় মমতা বলেন, ‘ইডি আমাদের আসন্ন বিধানসভার ভোট–সংক্রান্ত নথি চুরি করে নিয়ে গেছে।’
ইডি দাবি করেছে, তারা আই–প্যাক দপ্তরে গিয়ে কোনো নথি বা নথির কোনো কপি সংগ্রহ করতে পারেনি। তল্লাশির সময়ও কোনো নথি নিয়ে যায়নি; বরং তাদের দাবি, মুখ্যমন্ত্রী কার্যত ওই দুই দপ্তর থেকে মূল্যবান নথি নিয়ে গেছেন।
এসব ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে দুটি পৃথক মামলা করা হয়েছে। আজ মামলার শুনানির কথা ছিল। তবে শুনানির সময় উভয় পক্ষ আদালতের এজলাসে চরম বিশৃঙ্খলা তৈরি করে। এমন পরিস্থিতিতে বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন।
যদিও ইডি আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এক আবেদনে এই মামলার শুনানি আজই করার দাবি জানায়। একই সঙ্গে তারা এই মামলা অবিলম্বে সিবিআই দিয়ে তদন্ত করার দাবিও তোলে। সেই আবেদনে প্রধান বিচারপতি সাড়া দেননি।
| ইডির তল্লাশির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে নেতা–কর্মীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। ৯ জানুয়ারি, ২০২৬ ছবি: ভাস্কর মুখার্জি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1427)
-
▼
January
(307)
-
▼
Jan 10
(7)
- সৌদি-আমিরাত উত্তেজনা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ...
- নতুন বিশ্বব্যবস্থা: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ‘গোপন...
- গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক শক্তি ব্যবহার হতে পা...
- কানাইঘাটে লোভাছড়ার পাথর লুটের মহোৎসব by মুফিজুর রহমান
- রিয়াদে বসে ইয়েমেনের ‘বিচ্ছিন্নতাবাদী’ গোষ্ঠী এসটিস...
- ইসরায়েলি আগ্রাসন: যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চা...
- তৃণমূলের পরামর্শক প্রতিষ্ঠান আই–প্যাকে ইডির তল্লাশ...
-
▼
Jan 10
(7)
-
▼
January
(307)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment