Friday, September 5, 2025
সামরিক কুচকাওয়াজ: এক মঞ্চে সি–পুতিন–কিম, সামরিক শক্তি দেখাল চীন
সামরিক কুচকাওয়াজ: এক মঞ্চে সি–পুতিন–কিম, সামরিক শক্তি দেখাল চীন
গতকাল চীনের তিয়েনআনমেন স্কয়ারের লালগালিচা ধরে হাঁটার সময় এক অভূতপূর্ব দৃশ্যই দেখেছে বিশ্ববাসী। সেখানে পুতিন ও কিম জং–উনের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি শুভেচ্ছে বিনিময় করছেন সি। এ সময় সির ডান পাশে পুতিন ও বাঁপাশে কিমকে দেখা যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান আসলে ছিল সির জন্য এক মহাসমারোহ। এ আয়োজনের মাধ্যমে তিনি চীনের সামরিক ক্ষমতা প্রদর্শন করেন এবং মিত্রদেশগুলোর নেতাদের একত্র করে বিশ্বকে একটি বার্তা দেন।
কুচকাওয়াজ উদ্বোধন করে প্রেসিডেন্ট সি সতর্ক করে বলেন, বিশ্ব এখনো ‘শান্তি নাকি যুদ্ধ—এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার’ মুখোমুখি। তবে তিনি বলেন, চীনকে থামানো অসম্ভব।
প্রদর্শিত বিপুল সামরিক সরঞ্জামের মধ্যে বিশেষভাবে দৃষ্টি কাড়ে চীনের নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফ-৫সি, যার পাল্লা ২০ হাজার কিলোমিটার।
চীনের অত্যন্ত গোছানো এই অনুষ্ঠান ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সি, পুতিন ও কিম—এ তিন নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন ‘ভ্লাদিমির পুতিন আর কিম জং–উনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দাও। যেহেতু তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ।’
সামরিক সরঞ্জাম প্রদর্শন
দেড় ঘণ্টার কুচকাওয়াজে খোলা ছাদওয়ালা লিমুজিনে চড়ে বেইজিংয়ের বিশাল চাং আন অ্যাভিনিউ ধরে সারিবদ্ধ সৈন্য ও অস্ত্রশস্ত্র পরিদর্শন করেন সি। এরপর ফিরে গিয়ে অতিথিদের সঙ্গে বসেন তিয়েনআনমেনের মাও সে–তুংয়ের প্রতিকৃতির নিচে তৈরি আসন এলাকায়। এটি ঐতিহাসিক ফরবিডেন সিটির প্রবেশদ্বার।
চীনের বিপুলসংখ্যক সামরিক যান ও ভারী অস্ত্রশস্ত্র একে একে শোভাযাত্রায় অংশ নেয় সম্মানিত অতিথিদের সামনে। আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রদর্শনীতে ছিল নতুন আন্ডারওয়াটার ড্রোন, সুপারসনিক ক্ষেপণাস্ত্রসহ সর্বাধুনিক সামরিক সরঞ্জাম।
উড়োজাহাজের চমৎকার মহড়া দেখতে বেইজিংয়ের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। মহড়ায় অসংখ্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নেয়।
গুরুত্বপূর্ণ এক সপ্তাহ
বিশ্বের নজর ছিল সি, পুতিন ও কিম কীভাবে পরস্পরের সঙ্গে একমঞ্চে ওঠেন, তার দিকে। উত্তর কোরিয়ার নেতা সচরাচর দেশের বাইরে যান না। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে তিন নেতার একসঙ্গে থাকার দৃশ্য কেবল কিছুটা দেখানো হয়। ছবি বা ভিডিও করতে বিদেশি সাংবাদিকদের নিষেধ করা হয়।
চীনের তিয়ানজিন শহরে বিশ্বের ২০টি দেশের নেতাদের নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন শেষ হয় গত সোমবার। এরপরই এ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। এসসিও সম্মেলনের লক্ষ্য ছিল আঞ্চলিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে চীনকে স্থাপন করা। এসসিও নিজেদের আঞ্চলিক সহযোগিতার কেন্দ্রবিন্দু ও পশ্চিমা জোটের বিকল্প হিসেবে কাজ করার চেষ্টা করছে।
দুই দিনের এসসিও সম্মেলনের শেষ দিনে সি একটি দেশের বিরুদ্ধে পীড়নমূলক আচরণের সমালোচনা করেন। তিনি কোনো দেশের নাম প্রকাশ না করলেও মূলত যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেন।
অন্যদিকে পুতিন রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সঠিক বলে দাবি করেন এবং এ সংঘাতের জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলোকে দায়ী করেন।
তিয়ানজিন সম্মেলনের অতিথিদের মধ্যে পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোসহ আরও কয়েকজন নেতা সির সঙ্গে বেইজিংয়ের কুচকাওয়াজে যোগ দেন। তবে ২০ জনের বেশি বিশ্বনেতার উপস্থিতি সত্ত্বেও এ আয়োজনে কোনো বড় পশ্চিমা দেশের রাষ্ট্রনেতা অংশ নেননি।
রাজনৈতিক প্রভাব
বিভিন্ন দেশের নেতাদের আগমন উপলক্ষে বেইজিংজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সড়ক বন্ধ রাখা, সেতু ও রাস্তার মোড়ে সেনা মোতায়েন এবং রাজধানীর প্রশস্ত সড়কগুলোয় মাইলের পর মাইল ব্যারিকেড বসানো হয়।
চীন এই কুচকাওয়াজকে ঐক্যের প্রদর্শনী হিসেবে তুলে ধরেছে।
এই সফরে কিমের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে কিম জু আয়ে, যাঁকে বেইজিং রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সময় দেখা গেছে এবং তাঁর বোন কিম ইয়ো জং, যিনি গতকাল এক গালা লাঞ্চে এএফপির ছবিতে ধরা পড়েন।
গতকালের কুচকাওয়াজ শেষে পুতিন ও কিম বৈঠক করেন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের জন্য কিমকে ধন্যবাদ জানান।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের প্রধান গবেষণা ফেলো লাম পেং এর বলেন, কিমের এই সফর উত্তর কোরিয়ার জনগণ ও বিশ্বকে দেখিয়েছে যে শক্তিশালী রুশ ও চীনা বন্ধু আছে কিমের, যাঁরা তাঁকে সম্মান দিয়ে গ্রহণ করেন।
লাম পেং আরও বলেন, রাজনৈতিক প্রভাব ও নেতাদের একত্র করার ক্ষমতা থাকার বিষয়টি প্রদর্শন করছে চীন। দেশটি যে পুতিন ও কিম জং–উনকে একই মঞ্চে নিয়ে আসতে সক্ষম, তা–ও দেখিয়ে দিয়েছে।
| চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে পাশাপাশি হেঁটে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে), চীনের প্রেসিডেন্ট সি চিন পিং (মাঝে) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। গতকাল দেশটির রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে। ছবি: এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment