Friday, September 5, 2025
সব জিম্মির মুক্তি দিতে হামাস রাজি, ইসরায়েলের পাঁচ শর্ত
সব জিম্মির মুক্তি দিতে হামাস রাজি, ইসরায়েলের পাঁচ শর্ত
গত বুধবার হামাস ওই চুক্তির কথা জানায়। কয়েক দিন আগে গাজায় বন্দী থাকা জীবিত ২০ জিম্মির সবাইকে মুক্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর চুক্তির বিষয়টি সামনে আনল তারা। এর আগে গত মাসে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিল হামাস। এ সময় অর্ধেক জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছিল তারা। তবে ওই প্রস্তাব নিয়ে এখনো কিছু জানায়নি ইসরায়েল।
বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়, গত মাসে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনো ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে তারা। এ ছাড়া তারা ইসরায়েলে সঙ্গে একটি বিস্তৃত চুক্তিতে যেতে চায়। এই চুক্তির মাধ্যমে গাজায় সংঘাত শেষ হবে। এ সময় সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলকে নির্দিষ্টসংখ্যক ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজা থেকে দখলদার বাহিনীর সব সদস্যকে সরিয়ে নিতে হবে, উপত্যকাটিতে প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশের জন্য সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে এবং গাজা পুনর্গঠনপ্রক্রিয়া শুরু করতে হবে।
হামাসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা এখনই শেষ হবে, যদি পাঁচটি শর্ত মেনে নেওয়া হয়। সেগুলো হলো: একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে হবে; হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, গাজাকে অস্ত্রমুক্ত করতে হবে; উপত্যকাটিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ থাকতে হবে এবং এমন একটি বিকল্প বেসামরিক প্রশাসনের হাতে গাজার শাসনভার তুলে দিতে হবে, যারা সন্ত্রাস ছড়াবে না এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।
ইসরায়েলের শর্ত মেনে নেওয়া ছাড়া গাজা হামলা বন্ধের আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও। তিনি বলেছেন, হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয় এবং অস্ত্র ত্যাগ না করে, তাহলে গাজা নগরীর অবস্থা হবে উপত্যকাটির রাফা ও বেইত হানুন এলাকার মতো। গত মাসে গাজা নগরীর নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।
হামাসের নতুন প্রস্তাব নিয়ে নেতানিয়াহু ও কাৎজের মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, সরকার যখন হামাসের শর্তগুলো মেনে নিচ্ছে না, তখন অবশ্যই তাদের আলোচনার টেবিলে ফেরা উচিত এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা উচিত। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জিম্মিদের ঘরে ফেরানোর চেষ্টা করছেন না।’
‘সামরিক শাসন ছাড়া উপায় নেই’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় প্রায় আড়াই শ জনকে। সেদিন থেকেই গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রায় ২৩ মাসে উপত্যকাটিতে নিহত হয়েছেন ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।
এই সময়ের মধ্যে মাত্র দুবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এর মধ্যে একবার সাত দিনের, আরেকবার প্রায় দুই মাসের। শেষের যুদ্ধবিরতি নিজেই ভেঙেছিল ইসরায়েল। তার পর থেকে নতুন করে সংঘাত বন্ধের বিষয়ে গড়িমসি করছে ইসরায়েল সরকার। সংঘাত বন্ধ তো দূরের কথা, উপত্যকাটির উত্তরে গাজা নগরীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী।
গাজা নগরী দখল নিয়ে সম্প্রতি ইসরায়েল সরকারের সঙ্গে দেশটির সেনাবাহিনীর প্রধান এয়াল জামিরের বেশ কয়েক দফায় বচসা হয়েছে। জামির বারবার বলে আসছেন, গাজা নগরীর দখল জিম্মিদের জীবন নিয়ে হুমকি সৃষ্টি করবে। একই সঙ্গে সেনাসদস্যদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এমন কথা মানতে নারাজ নেতানিয়াহু ও তাঁর মন্ত্রীরা।
এরই মধ্যে বুধবার ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেলে ১২-কে দেওয়া সাক্ষাৎকারে এয়াল জামির বলেছেন, ইসরায়েল যদি গাজা নগরী দখলের পরিকল্পনায় এগিয়ে যায়, তাহলে নভেম্বর থেকে উপত্যকাটিতে সামরিক শাসন জারি করা ছাড়া আর কোনো পথ থাকবে না।
![]() |
| গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ৪০ হাজার ভবন ধ্বংস হয়েছে। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment