Monday, July 14, 2025
জুলাইয়ের ভাইরাল এই ছবির পেছনের গল্প
জুলাইয়ের ভাইরাল এই ছবির পেছনের গল্প
দিনটা ১৯ জুলাই
সেদিন আমার সাপ্তাহিক ছুটি। কিন্তু সারা দেশ তখন উত্তাল। সকাল থেকেই খবর পাচ্ছিলাম, ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেছেন। একজন ফটোসাংবাদিক হয়ে এ সময় বাসায় বসে ছুটি কাটানোর কথা ভাবতেই পারি না। পরিবারের সদস্যরা অবশ্য মানতে পারছিলেন না। ছুটির দিনে বাসা থেকে বেরোতে হবে কেন? অনেক কষ্টে তাঁদের বুঝিয়ে-শুনিয়ে রাস্তায় নামি।
উত্তরার বিএনএস টাওয়ার পর্যন্ত পৌঁছাতে তিন জায়গায় পুলিশের চেকপোস্ট পেরোতে হলো। তবে যাওয়ার পুরো পথটাই ছিল ফাঁকা। নির্ধারিত জায়গায় পৌঁছে দেখলাম, আন্দোলনকারীরা তখনো সংখ্যায় কম। স্কয়ার টাওয়ারের সামনে দেখলাম, বিআরটিসির একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঝটপট কয়েকটা ক্লিক করলাম। চোখে পড়ল, পাশের বড় ভবনগুলোর সামনের কাচগুলো ভাঙা।
![]() |
| সড়ক বিভাজকের আড়ালে আশ্রয় নিয়েছেন দুজন। ছবি: খালেদ সরকার |
যেভাবে গুলি লাগল
একটু এগিয়ে আজমপুর। উল্টো দিকেই উত্তরা পূর্ব থানা। চারদিক থেকে থানার সামনে এসে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তাঁরা থানা ঘেরাও করার প্রস্তুতি নিতে থাকেন। আমি তখন আজমপুর পদচারী-সেতুর ওপর থেকে ছবি তুলছি। এক সময় মনে হলো, এখান থেকে ভালো ছবি হবে না, নিচে নামতে হবে।
থানার উল্টো পাশে একটা মার্কেটের সিঁড়িতে অবস্থান নিলাম। হঠাৎই গুলি ছুড়তে শুরু করে পুলিশ। আমার তখন হিতাহিত ভাবার মতো অবস্থা নেই। একের পর ক্লিক করে যাচ্ছি। ছাত্র-জনতা যে যেদিকে পারছেন ছুটছেন। খেয়াল করলাম, সবাই সরে পড়লেও দুজন আটকা পড়েছেন (পরে জেনেছিলাম, তাঁদের একজনের নাম রায়হান মোল্লা)। আহত হয়ে সড়ক বিভাজকের আড়ালে কোনো রকম আশ্রয় নিয়েছিলেন তাঁরা। ওপাশে কী চলছে, দেখার উপায় তাঁদের ছিল না। পুলিশ গুলি ছুড়ছিল মূলত আমার চারপাশে থাকা আন্দোলনকারীদের দিকে। আটকে পড়া দুজনকে বাঁচাতে যে কেউ এগিয়ে যাবেন, সেই উপায়ও ছিল না।
![]() |
| চলছিল থানা ঘেরাও করার প্রস্তুতি। ছবি: খালেদ সরকার |
ক্যামেরায় একের পর এক আহত দুজনের ছবি তুলতে থাকি। হঠাৎই আমার হাতে এসে লাগে চারটি ছররা গুলি। রক্ত পড়তে শুরু করে। দুই হাতে ক্যামেরা ধরে রাখতে পারছিলাম না। এক হাতে ধরেই কয়েকটা ক্লিক করলাম।
হাতে রক্ত দেখে আর্জেন্টিনার জার্সি পরা এক শিক্ষার্থী দৌড়ে এলেন। দ্বিতীয়বার না ভেবেই জামা খুলে বেঁধে দিলেন আমার হাত। বললাম, ‘আপনার গায়ে তো কিছু থাকছে না।’ ‘কোনো সমস্যা নেই। ব্যবস্থা করে নেব,’ বললেন তিনি। ‘কাছেই আমার বাসা। আপনি আগে নিজের হাত সামলান।’
হুড়োহুড়ির মধ্যে সেই তরুণের নামটাও জানা হয়নি। তাঁর জার্সি এখনো আমার কাছেই রয়ে গেছে।
আরও একটি ছবির গল্প
সেদিনই তোলা আরও একটা ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন ফেলেছে। সেটার গল্পও বলি।
সকাল গড়িয়ে তখন দুপুর। জুমার নামাজের সময় সড়ক ছেড়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা। এর মধ্যে আমিও একটু প্রাথমিক চিকিৎসা নিলাম। নামাজের পর আবার সবাই জড়ো হতে শুরু করেন। মুখোমুখি পুলিশ। বিকেলজুড়ে চলে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট আর ছররা গুলির বৃষ্টি।
পুলিশের এত প্রতিরোধ সত্ত্বেও ছাত্র-জনতা সেদিন পিছপা হননি। বিকেলে একসময় চোখে পড়ল, লাল টি–শার্ট পরা আন্দোলনকারীদের একজন পুলিশের সঙ্গে কথা বলার জন্য হাত উঁচু করে এগিয়ে আসছেন। উল্টো দিক থেকে এগিয়ে আসেন পুলিশের দুই সদস্য। কাছাকাছি এসে কথা বলতে বলতেই আচমকা গুলি করে বসেন পুলিশের এক সদস্য।
![]() |
| পুলিশের সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন রাতুল। ছবি: খালেদ সরকার |
পরে জেনেছি, লাল টি–শার্ট পরা তরুণের নাম রাতুল। সেদিন গুরুতর আহত হয়েছিলেন তিনি।
সরকার–সমর্থকেরা সেদিন লাঠিসোঁটা, দেশি অস্ত্র, এমনকি প্রাণঘাতী অস্ত্র নিয়েও আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন। তখনো হাতে জার্সি বাঁধা অবস্থায় ছবি তুলে যাচ্ছি। একজন আমাকে দেখে ফেলে আমার ওপর চড়াও হন। হাঁটুতে বেশ ব্যথা পাই। হাঁটতে পারছিলাম না। তখন ইন্টারনেট বন্ধ। বাসায় গিয়ে যে ছবি পাঠাব, সে উপায় নেই। একজন ফটোসাংবাদিকের সহায়তায় অফিসে এসে ছবি দিয়ে তারপর বাসায় ফিরি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1447)
-
▼
2025
(3281)
-
▼
July
(186)
-
▼
Jul 14
(12)
- গাজায় পানির খোঁজে যাওয়া ছয় শিশুকে হত্যা করল ইসরায়েল
- ভারতকে যেভাবে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান... by মোহ...
- বুলেট যেভাবে লিখে দেয় অন্যায্য রাষ্ট্রযন্ত্রের ‘ডে...
- জুলাইয়ের ভাইরাল এই ছবির পেছনের গল্প
- গার্ডিয়ানের প্রতিবেদন: ‘মানবিক শহর’ ফিলিস্তিনিদের ...
- হারেৎস পত্রিকার বিশ্লেষণ: গাজা আলোচনা বানচাল করে ট...
- বিমান হামলার মধ্যে ত্রাণবাহী নতুন নৌযান রওনা দিল গ...
- ট্রাম্পের ফের যুদ্ধ শুরুর হুমকি, সৌদি আরব কী চায়
- ট্রাম্পের ফের যুদ্ধ শুরুর হুমকি, সৌদি আরব কী চায়
- সোহাগ কিলিং মিশন: রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের ...
- বিএনপিকে কি কেউ দুর্বল করে দিতে চাইছে by মারুফ মল্লিক
- পুরুষ ‘স্যারদের’ কি সব সময় স্যারই ডাকতে হবে by নিশ...
-
▼
Jul 14
(12)
-
▼
July
(186)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...



No comments:
Post a Comment