Sunday, June 1, 2025
যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদি
যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদি
শনিবার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে তেলঙ্গানার সেচমন্ত্রী ও সাবেক বিমানবাহিনীর যুদ্ধবিমান পাইলট উত্তর কুমার রেড্ডি বলেন, সরকারকে এখন প্রকাশ করতে হবে পাকিস্তান কতটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এই সত্য অস্বীকার করার সময় শেষ। চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান নিজেই স্বীকার করেছেন বিমান ক্ষতির কথা। পুরো দেশ জানতে চাইছে সরকার কেন বিষয়টি লুকাচ্ছে।
সিডিএস অনিল চৌহান, যিনি ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, শাংরি-লা নিরাপত্তা সংলাপে সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি স্বীকার করেছেন যে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
তিনি বলেন, কতগুলো বিমান ভূপাতিত হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন এই ক্ষতি হলো তা বোঝা এবং সংশোধন করাই প্রয়োজন।
এর আগে, এয়ার অপারেশনসের মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যুদ্ধক্ষতি একেবারে স্বাভাবিক এবং যুদ্ধের অংশ।
তবে, এই স্বীকারোক্তির পর কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছে। দলের নেতা রাহুল গান্ধী অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানতে চান এবং এ জন্য তারা সরকারের কাছে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।
যদিও এই দাবিকে কেন্দ্র করে বিজেপি দলের পক্ষ থেকে তাদের তীব্র সমালোচনা এসেছে। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘নিশান-এ-পাকিস্তান’ বলে অভিহিত করেছেন।
পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানের ইসলামাবাদে চালানো অভিযানের নাম অপারেশন সিঁদুর। এরপর দুই দেশের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়, যা চার দিনের যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক শান্তিতে পরিণত হয়।
বর্তমান পরিস্থিতিতে ভারতের এই সামরিক ক্ষতির স্বীকারোক্তি এবং সরকারের বিষয়টি লুকানোর চেষ্টা জাতীয় রাজনীতি ও জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। সামরিক কৌশল থেকে শুরু করে সরকারের জবাবদিহিতার প্রশ্ন উঠেছে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
![]() |
| ‘অপারেশন সিঁদুর’-এর সময় সামরিক ক্ষয়ক্ষতির স্পষ্টতা নিয়ে নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলছে ভারতের বিরোধী দলগুলো। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
- ► 2026 (1626)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 01
(8)
- যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদি
- যেভাবে সাধারণ ভারতীয়রা হয়ে উঠল পাকিস্তানের গুপ্তচর
- ‘পশ্চিমতীরে ইহুদি রাজ্য প্রতিষ্ঠা করবে ইসরাইল’
- জাতিসংঘে কড়া সতর্কতা: ইসরাইল যুদ্ধাপরাধ করছে
- মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়া: গাজায় স্থায়ী যুদ্ধ...
- গাজায় বিতরণ করা বিতর্কিত সংস্থা জিএইচএফের ত্রাণের ...
- ইসরায়েলের বাধায় পশ্চিম তীর সফরে যেতে পারছেন না সৌদ...
- ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুত ৪০৮ কেজি, যা ন...
-
▼
Jun 01
(8)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment