Sunday, June 1, 2025
ইসরায়েলের বাধায় পশ্চিম তীর সফরে যেতে পারছেন না সৌদিসহ পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলের বাধায় পশ্চিম তীর সফরে যেতে পারছেন না সৌদিসহ পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আগামীকাল রোববার রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়া প্রতিনিধিদলের সফর আটকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, আমরা এর নিন্দা জানাই।’
সৌদি আরব, মিসর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের ওই সফরে অংশ নেওয়ার কথা ছিল। তাঁদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের মহাসচিবেরও থাকার কথা ছিল।
ইসরায়েল গতকাল শুক্রবার রাতে ঘোষণা দেয়, তারা [আরব পররাষ্ট্রমন্ত্রীদের] সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না। অধিকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশপথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশির সেখানে যাওয়া সম্ভব নয়।
ইসরায়েলের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) একটি উসকানিমূলক বৈঠকের আয়োজন করতে যাচ্ছিল। ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সহযোগিতা করবে না, যা তার নিরাপত্তার জন্য হুমকি। তিনি কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সব ধরনের চুক্তির লঙ্ঘন বন্ধ করতে হবে। এর দ্বারা তিনি ঠিক কোন কোন চুক্তির কথা বলেছেন, তা স্পষ্ট নয়।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত। ১৯৬৭ সালের পর থেকে সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত রামাল্লা সফর করেননি। এই পরিস্থিতিতে ৫০ বছরের মধ্য প্রথম সৌদি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামীকাল রোববার প্রিন্স ফয়সাল বিন ফারহানের রামাল্লা সফরের ঘোষণা এসেছিল। কিন্তু বিষয় সংশ্লিষ্ট একটি সৌদি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইসরায়েলের নিষেধাজ্ঞার ঘোষণার পর প্রিন্স ফয়সাল বিন ফারহানের রামাল্লা সফর স্থগিত করা হয়েছে।
গতকাল পশ্চিম তীরে একটি নতুন বসতি স্থাপনা এলাকায় গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘আমরা ফিলিস্তিনে একটি ইহুদি ইসরায়েলি রাষ্ট্র গড়ে তুলব।’ আন্তর্জাতিক সমর্থনে কাগজে-কলমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা সম্পর্কে তিনি বলেন, ‘এই কাগজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে, আর ইসরায়েল রাষ্ট্র হবে আরও সমৃদ্ধ।’
গত বৃহস্পতিবার পশ্চিম তীরের জুদিয়া ও সামারিয়া অঞ্চলে নতুন করে আরও ২২টি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ‘রুট ৪৪৩’ ধরে এসব বসতি গড়ে উঠবে। সড়কটি মোদিইন হয়ে জেরুজালেম ও তেল আবিবকে যুক্ত করেছে। নতুন বসতি স্থাপনের পাশাপাশি গত কয়েক বছরে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে যেসব অবৈধ বসতি গড়ে উঠেছে, সেগুলোকেও অনুমোদনের ঘোষণা দিয়েছে দেশটি। হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত দুই সপ্তাহ আগে মন্ত্রিপরিষদের এক গোপন বৈঠকে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জানানো হয়েছে বৃহস্পতিবার। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গতকাল মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানান। স্মোট্রিচ নিজেই পশ্চিম তীরের কেদুমিম বসতিতে থাকেন।
কাটজ নতুন বসতি স্থাপনের সিদ্ধান্তকে ‘কৌশলগত পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো যাবে, যার প্রতিষ্ঠা ইসরায়েলের জন্য হুমকি হতে পারে।
আগামী জুনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়া আবারও সক্রিয় করা এই সম্মেলনের লক্ষ্য।
গাজা যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছিল বলে অনেকে মনে করেন। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না।
![]() |
| সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। সৌদি আরবের রিয়াদে এক সংবাদ সম্মেলনে, ১৪ মে ২০২৫ ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
- ► 2026 (1625)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 01
(8)
- যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদি
- যেভাবে সাধারণ ভারতীয়রা হয়ে উঠল পাকিস্তানের গুপ্তচর
- ‘পশ্চিমতীরে ইহুদি রাজ্য প্রতিষ্ঠা করবে ইসরাইল’
- জাতিসংঘে কড়া সতর্কতা: ইসরাইল যুদ্ধাপরাধ করছে
- মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়া: গাজায় স্থায়ী যুদ্ধ...
- গাজায় বিতরণ করা বিতর্কিত সংস্থা জিএইচএফের ত্রাণের ...
- ইসরায়েলের বাধায় পশ্চিম তীর সফরে যেতে পারছেন না সৌদ...
- ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুত ৪০৮ কেজি, যা ন...
-
▼
Jun 01
(8)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment