Monday, August 19, 2024
আন্দোলনে আহতদের হাহাকার: এখন ফ্রি চিকিৎসা মিলছে, এতদিনে নিঃস্ব অনেকে by সুদীপ অধিকারী
আন্দোলনে আহতদের হাহাকার: এখন ফ্রি চিকিৎসা মিলছে, এতদিনে নিঃস্ব অনেকে by সুদীপ অধিকারী
গতকাল সরজমিন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালটির নিচতলার ক্যাজুয়ালিটি-২ এর ৫৬টি বেডের সব কয়েকটিতেই ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫৬ জন রোগী। গুলির আঘাতে ছিন্নভিন্ন হওয়ায় এদের কারোর পা কেটে ফেলা হয়েছে। কারোর আবার পায়ে লোহার রড লাগানো হয়েছে। কারোর আবার গুলি লেগে হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এমনই একজন মেহেদী আলম। গত ১৮ই জুলাই গুলশান-বাড্ডা লিংক রোড থেকে গুলিবিদ্ধ হয়ে গত একমাস ধরে পঙ্গুর ক্যাজুয়ালিটি-২ এর জি-০১ নম্বর বেডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাবা মারা যাওয়ার পর চার বোন দুই ভায়ের সংসারের হাল ধরতে শরীয়তপুর থেকে ঢাকায় আসেন মেহেদী। গুলশান-১ নম্বর এলাকায় একটি ফুলের দোকানে কাজ করতেন তিনি।
কাজ শেষ করে রাত আটটার পর মধ্য বাড্ডার বাসায় ফিরছিলেন। এরমধ্যেই গুলিবিদ্ধ হন মেহেদী। সেখান থেকে তাকে উদ্ধার করে নেয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল থেকে ওই রাতেই আনা হয় পঙ্গুতে। মেহেদীর বড় বোন ডালিয়া বলেন, এখন পর্যন্ত আমার ভায়ের ৭টা অপারেশন করা হয়েছে। আরও কয়টা করা লাগবে তার ঠিক নেই। এ পর্যন্ত হাসাপাতালে চিকিৎসা, থাকা-খাওয়া দিয়ে প্রায় ৭০ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে। বর্তমানে ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু ওর পায়ের হাড় গুঁড়া গুঁড়া হয়ে গেছে। নার্ভ (শিরা) ছিড়ে গেছে। সুস্থ হতে অনেক সময় লাগবে। তাই বাড়িতে ফেরার পর কীভাবে সেই টাকা জোগাড় করবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
গত ১৮ই জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে একই ওয়ার্ডের জি-৬ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো. সিফাত। তারও গুলি লেগে ডান পায়ের হাঁটুর জয়েন্টের হাড় ভেঙে যায়। সিফাত বলেন, ওইদিন আমি সন্ধ্যার পর মিরপুর-১০ নম্বর এলাকায় অবস্থান করছিলাম। রাত ৯টার দিকে হঠাৎ একদল পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে সামনে এগুতে থাকে। এ সময় আমরা সকলে ভয়ে দৌড়ানো শুরু করি। আমি দৌড়ে প্রায় ৫০/৬০ জনকে অতিক্রম করে চলে আসি। এরপর হঠাৎ আমার পায়ে গুলি লাগলে আমি পড়ে যাই। ওই সময় আমার বন্ধুরা আমাকে উদ্ধার করে আলোক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমাকে এখানে পাঠানো হয়। সিফাতের মা বলেন, আমার ছেলের হাঁটুর জয়েন্টের হাড় ভেঙে গেছে। গত একমাস ধরে হাসপাতালে ভর্তি। সুস্থ হতে আরও কয়দিন লাগবে তা জানা নেই। প্রতিদিন বাসায় যাওয়া, আসা, খাবার খাওয়া, চিকিৎসা ব্যয় দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত আমাদের ৭৫ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে। এখন হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসাসহ টেস্ট, ওষুধ ফ্রী দেয়া হচ্ছে। কিন্তু খরচ যা, তা আগেই হয়ে গেছে। খাওয়া-দাওয়া, যাওয়া-আসা তো আছেই। এরপর হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর কতো কী লাগবে তা আল্লাহ জানে। সিফাতের বেডের পাশেই জি-৭ নম্বর বেডে মাসখানিক ধরে চিকিৎসা নিচ্ছেন ডেলিভারিম্যান শিমুল আহমেদ। গত ১৯শে জুলাই তিনিও গুলিবিদ্ধ হন মিরপুর-১০ নম্বর এলাকায়। তার গুলি লাগে ডান পায়ের উরুতে। শিমুল বলেন, আমার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। আমি ঢাকায় দোকানে দোকানে মাল ডেলিভারি দিই। সেদিন আমার কাজ বন্ধ থাকায় আন্দোলনে যোগ দিই। সন্ধ্যার দিকে হঠাৎ আন্দোলনকারীদের ওপর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে গুলি করছিল পুলিশ। গুলির শব্দ শুনে আমি ও আমার বন্ধুরা মিরপুর ১১’র দিকে দৌড়ানো শুরু করি। এর মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন পার করতেই গলির মধ্য থেকে কে বা কারা গুলি ছোড়ে। সেই গুলি লেগে আমার পা রক্তাক্ত হয়। বন্ধুরা তখন আমাকে উদ্ধার করে আলোক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমাকে এখানে পাঠানো হয়। প্রথম দুই-তিন দিনেই আমার ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়ে গেছে। এখন বাসায় ফেরার পর তো সহজে কোনো কাজে যোগ দিতে পারবো না। তাই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি।
গত ১৮ই জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে কাজ শেষ করে মালিকের বাসায় গাড়ি রেখে বের হচ্ছিলেন প্রাইভেটকার চালক মো. আরাফাত হোসেন। বাসা থেকে বের হওয়ার কিছু দূর যাওয়ার পরই পুলিশের ছোড়া গুলি তার বাম পায়ে হাঁটুর নিচের হাড় ভেদ করে চলে যায়। শিরা ছিড়ে যায়। হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয় তার পা। এক পা হারিয়ে এখনো পঙ্গু হাসপাতালের ক্যাজুয়ালিটি-২ ওয়ার্ডের জি-৩৮ নাম্বার বেডে কাতরাচ্ছেন আরাফাত। তিনি বলেন, বর্তমানে হাসপাতালের পক্ষ থেকেই সব চিকিৎসা, টেস্ট, ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। কিন্তু এর আগেই ধারদেনা করে প্রায় ৮০ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে। হাসপাতালে থাকাকালীন তো চিকিৎসা নিয়ে চিন্তা নেই। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাকি জীবনটা বৌ-বাচ্চা নিয়ে কী করবো তাই ভেবে কূলকিনারা পাচ্ছি না। তিনি বলেন, আমার পা নেই। ৭ বছরের বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে তাও ভাবতে পারছি না। আপাতত গ্রামের বাড়ি পাবনাতে চলে যাবো। তারপর কী করবো জানি না।
আরাফাতের পাশের বেড জি-৩৭ এ চিকিৎসা নিচ্ছেন তিতুমীর কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান হোসেন। ১৯শে জুলাই দুপুর আড়াইটার দিকে রামপুরা এলাকায় তারও বাম পায়ে গুলি লাগে। তিনি বলেন, আমরা সেদিন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান নিই। পুলিশের সঙ্গে আমাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। আমরাও সামনে এগিয়ে যাচ্ছিলাম, পুলিশও গুলি করতে করতে এগিয়ে আসছিল। এরই একপর্যায়ে রামপুরার কাছে আমার পায়ে গুলি লেগে বের হয়ে যায়। সেখান থেকে আমাকে ধরাধরি করে সকলে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওইদিন রাতেই পঙ্গুতে আনা হয়। প্রথমে কয়দিন হাসপাতালে এসেও ভয়ে ছিলাম। এখন স্বাভাবিক। সালমানের মা বলেন, ফোন বন্ধ করে আন্দোলনে চলে যেত। বাসায় ফিরে আবার ফোন দিয়ে বলতো সব ঠিক আছে। এরই মধ্যে ওর পায়ে গুলি লাগে। এখন ওর ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।
পরিবারের হাল ধরতে ববগুনার বেতাগী উপজেলায় পড়ালেখা করলেও গত মাসে ঢাকায় আসেন ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী মামুন। কাজ নেন বিস্ট্র রেস্টুরেন্টে। ১২ দিন কাজের মাথায় গত ১৯শে জুলাই রামপুরা এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। সেদিন থেকেই ভর্তি রয়েছেন পঙ্গু হাসপাতালের ক্যাজুয়ালিটি-২ এর জি-১৩ নম্বর বেডে। তিনি বলেন, এ পর্যন্ত লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। বর্তমানে ফ্রি চিকিৎসা পেলেও বাড়িতে ফিরে কী করবো, কী খাবো, কীভাবে সংসার চালাবো তাই নিয়ে আছি দুশ্চিন্তাই। বাবা বৃদ্ধ হয়েছে। তেমন কিছুই করে না। বড় ভাইয়ের মাথায় সমস্যা। আর আমি যে কবে সুস্থ হবো তার ঠিক নেই। আমাদের পরিবারটা ভেসে যাবে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)’র পরিচালক অধ্যাপক কাজী শামীম উজ্জামান বলেন, আমাদের এখানে ভর্তি হওয়া রোগীদের সকলের খরচ আমরা বহন করছি। আমাদের এখানে বর্তমানে ১৪৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, অপারেশন সব আমরা বিনামূল্যে দিচ্ছি। যারা গুরুত্বর আহত তাদেরকে আমার ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। আমরা এসব রোগীদের জন্য ডেডিকেটেড একটা ওয়ার্ড করেছি।
উল্লেখ্য, এ ছাড়াও রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালে এ রকম ৪৩৯ রোগীর চিকিৎসা চলছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে ১৭৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ৩২ জন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩০ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ১২ জন আছেন। এর বাইরে বেশকিছু আহত ব্যক্তি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 19
(20)
- 'ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি ক...
- 'ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করুন', আরজিকরকাণ্ডে মোদিক...
- কড়া পদক্ষেপ বৃটেনের: নারীদের ওপর চরম দুর্ব্যবহার এ...
- হাসিনাকে পালাতে কেন বাধ্য করা হয়েছিল? by ইন্তিফার...
- থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন...
- শেখ হাসিনার পতনের যত কারণ by প্রশান্ত কুমার শীল
- আন্দোলনে আহতদের হাহাকার: এখন ফ্রি চিকিৎসা মিলছে, এ...
- ভারত কেন ‘চোখের বালি’ by সৌম্য বন্দ্যোপাধ্যায়
- হাসিনার স্বৈরশাসনে সব প্রতিষ্ঠান ধ্বংস, সংস্কারের ...
- সরজমিন নোয়াখালী: এক একরামেই হাজার কোটি টাকা পাচার ...
- ৫ হাজার কোটি টাকার প্রকল্প: সিলেটে আলোচনায় ফয়সল
- দুই মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়িতে টিউলিপের থাকার বি...
- বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই লাশ হলো রাব্বি by মো. আ...
- যশোরে লাপাত্তা ১৩২৩ জনপ্রতিনিধি
- মেট্রোরেল: যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের ধর্মঘট
- উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে বছরে ক্ষতি ৪৫ হাজার কোটি ...
- যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সিলেটের রুবায়েদ ...
- ক্লাসে ক্লাসে শূন্যতা
- ড. ইউনূসের বিচার স্থগিতের প্রতিবাদকারী ৫ ভিসি বহাল...
- হাসিনার পরিণতি ভারতের জন্য শিক্ষা -ডনের প্রতিবেদন
-
▼
Aug 19
(20)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment