Monday, August 19, 2024
৫ হাজার কোটি টাকার প্রকল্প: সিলেটে আলোচনায় ফয়সল
৫ হাজার কোটি টাকার প্রকল্প: সিলেটে আলোচনায় ফয়সল
এর মধ্যে উল্লেখযোগ্য একটি খাত হচ্ছে প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে কারখানার অভ্যন্তরে ৪৫টি ভবন নির্মাণ করা হয়। অফিসারদের জন্য আরও ৯৮টি ভবন নির্মাণ হয়েছে। অভিযোগ উঠেছে; এসব নির্মাণে দুর্নীতির মচ্ছব চালিয়েছেন ডিএম ফয়সল। নিজে কয়েকটি ভবনে কাজ করার পাশাপাশি প্রায় সবক’টি ভবনের কাজই হয়েছে সমঝোতার মাধ্যমে। ৪০ থেকে ৫০ লাখ টাকার সমঝোতা করে ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে তিনি ৭০ থেকে ৭৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর বাইরে ১৫ থেকে ২০ শতাংশ হারে কমিশনও নিয়েছেন। এখন এই ভবনগুলোর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বসবাসকারী কর্মকর্তা ও কর্মচারীদের। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। কোনো কোনোটিতে চুঁইয়ে পড়ছে পানিও। সারকারখানার সিভিল শাখার ডেপুটি চিফ বিকাশ ঘোষ মানবজমিনকে জানিয়েছেন, ইতিমধ্যে মসজিদের ফাটল মেরামত করা হয়েছে। অন্যান্য ভবনের মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। যখনই ভবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তারা কাজ করছেন। এই ভবনগুলোর বয়স বেশিদিন হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে- ভবন নির্মাণে কাজ করেছিল কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা জানিয়েছেন- ৪৫টি ভবনের কাজ সমঝোতার মাধ্যমে হয়েছে। আর এই সমঝোতার মূল নায়ক ডিএম ফয়সল। সারকারখানা বাজার সংলগ্ন কলাবাগান এলাকায় তার বিলাসী অফিস ছিল। ওই অফিসে বসে সব কিছুই পরিচালিত হতো। সেখান থেকে কাজ পাইয়ে দেয়া, কমিশন আদায় করা, নতুন করে কাজ বাগিয়ে আনা সহ সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। সমঝোতার টাকা রাখা হতো ফয়সলের কাছে। পরে ওই সব টাকা তিনি ঠিকাদারদের ফেরত দেননি। মেরিনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হেমায়েত আহমদ জানিয়েছেন, তিনি এখনো প্রায় ১২ লাখ টাকা ডিএম ফয়সলের কাছে পাবেন। সে তার কোম্পানির নাম দিয়ে প্রথমে কাজ করে নিজেকে ঠিকাদার হিসেবে প্রস্তুত করেছেন। পরবর্তীতে শতকোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু তার কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেভেন পাওয়ার কনস্ট্রাকশনের পরিচালক মাহবুবুল হক জানিয়েছেন- তিনি এখনো ৬ লাখ টাকা ফয়সলের কাছে পাবেন। একচেটিয়া প্রভাব বিস্তার করে সকল কনস্ট্রাকশন কোম্পানিকে জিম্মি করে ফয়সল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার দাপটের কাছে সবাই অসহায় ছিলেন। প্রথমে এমপি ও পরে দলীয় পদের জোরে সে এসব কাজ করেন। এ ছাড়া, রাহাত নামের আরও এক ঠিকাদারের ১১ লাখ টাকা এবং কমপক্ষে ১০-১২ জন ঠিকাদারের টাকা আত্মসাৎ করেছেন। স্থানীয় সিবিএ’র শ্রমিকরা জানিয়েছেন; ফয়সল স্থানীয় এমপি’র আস্থাভাজন ছিলেন। এ কারণে ফার্টিলাইজার ফ্যাক্টরিকেন্দ্রিক সব জায়গাতেই তার প্রভাব ছিল। তার বিলাসী কার্যালয়ে এসে থানার ওসি সহ প্রশাসনের কর্মকর্তারা বসে আড্ডা দিতেন। একই সঙ্গে দুর্নীতির মামলায় ফেরারি আওয়ামী লীগ নেতা নুরুল হোসেন খোকন সহ কয়েকজন ছিলেন তার শেল্টারদাতা। সারকারখানাকেন্দ্রিক কাজে তারা অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন। শ্রমিক, কর্মকর্তারা জানিয়েছেন- শাহজালাল সারকারখানার কাঠামো উন্নয়নে বাংলাদেশ সরকারের অর্থায়ন প্রায় ২ হাজার কোটি টাকায় একক আধিপত্য বিস্তার করে বিপুল পরিমাণ অর্থ কামিয়েছে মেসার্স ফয়সল অ্যান্ড কোম্পানি ও মেসার্স মল্লিক অ্যান্ড ব্রাদার্স। তাদের মতে; ফয়সল দু’হাতে টাকা আয় করে সিলেট নগরে বাড়ি, ঢাকার মিরপুরে নিজস্ব অফিস ও বাড়ি এবং কানাডায় বাড়ি নির্মাণ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন; ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে আবাসিক ভবন নির্মাণে একক আধিপত্য বিস্তার করে ফয়সল বাগিয়ে নিতে থাকেন একের পর এক কাজ। তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কাজের অগ্রগতি দেখতে ফেঞ্চুগঞ্জ ছুটে আসেন। সারকারখানার ভিআইপি গেস্ট হাউজে বসে চুক্তি হয় শিল্পমন্ত্রীর এলাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মল্লিক অ্যান্ড ব্রাদার্সের সঙ্গে ডিএম ফয়সলের ঠিকাদারি প্রতিষ্ঠান ফয়সল অ্যান্ড কোম্পানির। ওই দুইটি প্রতিষ্ঠান যৌথভাবে ফেঞ্চুগঞ্জ সারকারখানায় কাজ করে। শুধু কাজ নয় বলা যায় সারকারখানার সব কাজ বণ্টন এবং নিয়ন্ত্রণ হয় ওই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে। শাহজালাল সারকারখানার উৎপাদন শাখা সূত্র জানায়- নবনির্মিত শাহজালাল সারকারখানা ২০১৫ সালে টেস্ট রানে যায়। ওই সময় চীনা প্রকৌশলীরা বেশ কিছুদিন ইউরিয়া সারের পরীক্ষামূলক উৎপাদন করে। শাহজালাল সারকারখানা দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭৬০ টন। সারকারখানায় পরীক্ষামূলক ইউরিয়া সার উৎপাদন করা হয় ৩০ হাজার টনের অধিক। বিপুল পরিমাণের ওই সারের কোনো হিসাব ছিল না, কারণ ওইগুলো পরীক্ষামূলক উৎপাদন ছিল। বিদ্যমান ওই সারগুলো ফয়সল অনায়াসে বিক্রি করে দেয় বলে অভিযোগ উঠে। কারণ ওই সময় ফয়সল অ্যান্ড কোম্পানি ও মেসার্স মল্লিক অ্যান্ড ব্রাদার্স ফেঞ্চুগঞ্জ থেকে সার পরিবহনের কার্যাদেশপ্রাপ্ত ছিল। প্রতি টন ইউরিয়ার বিক্রয় মূল্য ২০ হাজার টাকা হলে পরীক্ষামূলক উৎপাদিত ৩০ হাজার টন সার বিক্রি করে হাতিয়ে নিয়েছে ৩০ কোটি টাকা। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোপাল চন্দ্র জানিয়েছেন- নানা অনিয়ম, দুর্নীতির ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে। পূর্বের যারা দায়িত্বে ছিলেন তারা এসব করেছেন। এখন অবশ্য সবকিছু নিয়ম মতো চলছে বলে জানান তিনি। ডিএম ফয়সলের বক্তব্য: ফেঞ্চুগঞ্জের ফার্টিলাইজার ফ্যাক্টরি নির্মাণের সময় তিনি কোনো দুর্নীতি করেননি বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতা ডিএম ফয়সল। বলেন- অন্যান্য ঠিকাদারের মতো তিনিও একজন ঠিকাদার হিসেবে কাজ করেছেন। এমপি’র নির্দেশে মূল সিন্ডিকেটে ছিলেন তার ভাতিজির জামাই সৈয়দ তৌফিকুল হাদী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকন সহ কয়েকজন। তারাই মূলত এমপি’র শেল্টারে এসব করেছেন। তাকেও ওদের টাকা দিয়ে কাজ করতে হয়েছে। ওই সিন্ডিকেটের সদস্যরা আমেরিকায় বসেও তার কাছে মোটা অঙ্কের চাঁদা চাচ্ছে। আর পরীক্ষামূলক উৎপাদিত সার পরিবহনে তার প্রতিষ্ঠান জড়িত ছিল না। সেটি দুর্নীতি করেছে মেসার্স মল্লিক অ্যান্ড ব্রাদার্সের মালিকপক্ষ। এ কারণে কারখানা কর্তৃপক্ষ তাকে কালো তালিকাভুক্ত করার পর তার বিরুদ্ধে মামলাও করেছে। এ ছাড়া যেসব ভবনের কাজ হয়েছে সেগুলোর মধ্যে বেশির ভাগই হয়েছে টেন্ডারের মাধ্যমে। সমঝোতায় কম সংখ্যক বিল্ডিংয়ের কাজ হয়েছে। ঢাকা কিংবা কানাডায় তার কোনো সম্পদ নেই।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 19
(20)
- 'ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি ক...
- 'ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করুন', আরজিকরকাণ্ডে মোদিক...
- কড়া পদক্ষেপ বৃটেনের: নারীদের ওপর চরম দুর্ব্যবহার এ...
- হাসিনাকে পালাতে কেন বাধ্য করা হয়েছিল? by ইন্তিফার...
- থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন...
- শেখ হাসিনার পতনের যত কারণ by প্রশান্ত কুমার শীল
- আন্দোলনে আহতদের হাহাকার: এখন ফ্রি চিকিৎসা মিলছে, এ...
- ভারত কেন ‘চোখের বালি’ by সৌম্য বন্দ্যোপাধ্যায়
- হাসিনার স্বৈরশাসনে সব প্রতিষ্ঠান ধ্বংস, সংস্কারের ...
- সরজমিন নোয়াখালী: এক একরামেই হাজার কোটি টাকা পাচার ...
- ৫ হাজার কোটি টাকার প্রকল্প: সিলেটে আলোচনায় ফয়সল
- দুই মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়িতে টিউলিপের থাকার বি...
- বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই লাশ হলো রাব্বি by মো. আ...
- যশোরে লাপাত্তা ১৩২৩ জনপ্রতিনিধি
- মেট্রোরেল: যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের ধর্মঘট
- উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে বছরে ক্ষতি ৪৫ হাজার কোটি ...
- যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সিলেটের রুবায়েদ ...
- ক্লাসে ক্লাসে শূন্যতা
- ড. ইউনূসের বিচার স্থগিতের প্রতিবাদকারী ৫ ভিসি বহাল...
- হাসিনার পরিণতি ভারতের জন্য শিক্ষা -ডনের প্রতিবেদন
-
▼
Aug 19
(20)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment