Monday, September 5, 2011
সার্ধশতবর্ষে নবরূপে মেঘনাদ by গোলাম মুরশিদ
সার্ধশতবর্ষে নবরূপে মেঘনাদ by গোলাম মুরশিদ
মেঘনাদবধকাব্য প্রকাশিত হয়েছিল ঠিক দেড় শ বছর আগে, প্রথম খণ্ড ১৮৬১ সালের জানুয়ারি মাসে; দ্বিতীয় খণ্ড আগস্টে। বাংলা সাহিত্যের ইতিহাসে
আগে অথবা পরে এর কোনো জুড়ি নেই—না, বিষয়বস্তুর দিক দিয়ে; না আঙ্গিকের মাপে; না রসের বিচারে। ব্যতিক্রমধর্মী এই কাব্য প্রচলিত মূল্যবোধে প্রচণ্ড একটা আঘাত দিয়েছিল। তার ওপর এর ভাষা এবং ছন্দ এমন অভিনব ছিল যে তা বোঝার ক্ষমতা অনেকেরই ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিতও প্রথমে এর রস গ্রহণ করতে সমর্থ হননি অথবা পারেননি এর প্রশংসায় পঞ্চমুখ হতে। এমনকি দুই দশক পর তরুণ রবীন্দ্রনাথও
এর প্রশংসা করতে পারেননি, বরং উল্টো নিন্দাই করেছেন। তা থেকেই সন্দেহ হয় সাধারণ পাঠকেরা এ কাব্য পড়ে এর স্বাদ কতটা পেয়েছিলেন। এসব সত্ত্বেও ক্রেতার কোনো অভাব হয়নি। অল্পকালের মধ্যেই তাই এর একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছিল। প্রথম আট বছরে এ কাব্যের সংস্করণ হয়েছিল ছয়টি, সে কালের জন্য যা ছিল একেবারে কল্পনাতীত। প্রথম প্রকাশের পর থেকে গত দেড় শ বছরে এর কতগুলো সংস্করণ হয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই। কিন্তু নিঃসন্দেহে অনেকগুলো।
আগে অথবা পরে এর কোনো জুড়ি নেই—না, বিষয়বস্তুর দিক দিয়ে; না আঙ্গিকের মাপে; না রসের বিচারে। ব্যতিক্রমধর্মী এই কাব্য প্রচলিত মূল্যবোধে প্রচণ্ড একটা আঘাত দিয়েছিল। তার ওপর এর ভাষা এবং ছন্দ এমন অভিনব ছিল যে তা বোঝার ক্ষমতা অনেকেরই ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিতও প্রথমে এর রস গ্রহণ করতে সমর্থ হননি অথবা পারেননি এর প্রশংসায় পঞ্চমুখ হতে। এমনকি দুই দশক পর তরুণ রবীন্দ্রনাথওএর প্রশংসা করতে পারেননি, বরং উল্টো নিন্দাই করেছেন। তা থেকেই সন্দেহ হয় সাধারণ পাঠকেরা এ কাব্য পড়ে এর স্বাদ কতটা পেয়েছিলেন। এসব সত্ত্বেও ক্রেতার কোনো অভাব হয়নি। অল্পকালের মধ্যেই তাই এর একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছিল। প্রথম আট বছরে এ কাব্যের সংস্করণ হয়েছিল ছয়টি, সে কালের জন্য যা ছিল একেবারে কল্পনাতীত। প্রথম প্রকাশের পর থেকে গত দেড় শ বছরে এর কতগুলো সংস্করণ হয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই। কিন্তু নিঃসন্দেহে অনেকগুলো।
নিজের রচনা তিনি নিজেই অনুবাদ করতে শুরু করেছিলেন। পরে তাঁর রচনার সংখ্যা এবং জীবনে ব্যস্ততা যখন বৃদ্ধি পায় তখন থেকে অবশ্য তিনি আর অনুবাদ করেননি অথবা করার সুযোগ পাননি। এমনও হওয়া সম্ভব যে নিজের প্রতিষ্ঠা সম্পর্কে এতটা আত্মবিশ্বাস অর্জন করেছিলেন যে অনুবাদ করার প্রয়োজনীয়তাও অনুভব করেননি। নয়তো বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলি, মেঘনাদবধকাব্যের তো কথাই নেই—এগুলোর অনুবাদ থাকলে সেটা উত্তরসূরিদের জন্য বিশেষ করে এ যুগে পৃথিবীটা যখন ছোট হয়ে প্রায় একটা বিশ্বপল্লিতে পরিণত হয়েছে, তখনকার জন্য খুব উপযোগী বলে বিবেচিত হতো। তাঁর কাব্যে সম্যক অর্থ বুঝতে এবং তার রস আস্বাদনে সেসব অনুবাদ সহায়তা করত নিঃসন্দেহে।
তিনি নিজে তাঁর শেষ দিকের কাব্যগুলোর অনুবাদ না করলেও তাঁর রচনার অনুবাদ বন্ধ থাকেনি। অন্যরা এগিয়ে এসেছেন এই কাজে। ক্যাপটিভ লেডির একাধিক বাংলা অনুবাদ যেমন প্রকাশিত হয়েছিল, তেমনি মেঘনাদবধকাব্যের ইংরেজি অনুবাদেরও চেষ্টা চলেছিল। তবে আগ্রহী অনুবাদকদের জন্য কাজটা খুব সহজ ছিল না। এ কাব্যের দৈর্ঘ্যই এর একমাত্র কারণ নয়। ভাষা, ভঙ্গি, উপমা, অলংকার এবং পঙিক্ততে পঙিক্ততে পুরাণের ছড়াছড়ির ফলে এ কাব্যটি খুবই জটিল বলে বিবেচিত হতে পারে। সে জন্য এর অনুবাদ করতে কেউই তেমন একটা উৎসাহ দেখাননি। অথবা উৎসাহ দেখালেও শেষ পর্যন্ত পিছিয়ে গেছেন। তা সত্ত্বেও রাজেন্দ্রনাথ সেন এই দুরূহ কার্যটি সমাধান করেন ১৯২৬ সালে। হয়তো বেনারস থেকে প্রকাশিত হওয়ার কারণে এ অনুবাদের খবর বাঙালি পাঠকদের অনেকের কাছেই পৌঁছায়নি। এক কথায় বলা যেতে পারে, সমালোচকদের দৃষ্টি এবং পাঠকদের প্রশংসা লাভ করতে ব্যর্থ হয়েছিল এই মূল্যবান অনুবাদকর্মটি।
রাজেন্দ্রনাথ সেনের ৬০ বছর পর মেঘনাদবধকাব্য অনুবাদে এগিয়ে আসেন শ্যামল বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে তাঁর অনুবাদ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। অমিত্রাক্ষর ছন্দে অনুবাদ করেছেন বলে তিনি দাবি করলেও উইলিয়াম র্যাডিচির মতে, তাঁর ছন্দকে মুক্তছন্দ ছাড়া অন্য কিছু বলা যায় না। এ ছাড়া তাঁর অনুবাদে এমন কোনো বৈশিষ্ট্য ছিল না যা পাঠকসমাজে কোনো আলোড়ন তুলতে পারবে। তাই খোদ কলকাতা থেকে প্রকাশিত হলেও শ্যামল বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ যথেষ্ট প্রচার লাভ করতে পারেনি।
এ কাব্যের তৃতীয় অনুবাদ করেন ক্লিন্টন সিলি, ২০০৪ সালে। কিন্তু ভারত অথবা বাংলাদেশে এ অনুবাদ খুব বেশি পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে বলে শুনিনি। হতে পারে এ গ্রন্থ প্রকাশিত হয়েছিল সুদূর নিউইয়র্ক থেকে, সেটা একটা কারণ। তা ছাড়া বাংলাদেশে আগ্রহ দেখা দেয়নি আরও দুই কারণে: একদিকে ইংরেজির চর্চা সেখানে ইদানীং খুবই হ্রাস পেয়েছে; অন্যদিকে বাংলায় লেখা কাব্য ইংরেজি অনুবাদের মাধ্যমে পড়ার কথাটা অনেকেরই আদৌ মনেই হয়নি। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে মেঘনাদবধকাব্যের চতুর্থ অনুবাদ। আর এ অনুবাদ করেছেন উইলিয়াম র্যাডিচি, যিনি ১৯৮০-এর দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাইকেলের সাহিত্যকর্ম নিয়ে ডিফিল ডিগ্রি করেন এবং তারপর প্রকাশ করেন মাইকেলের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান অনেকগুলো প্রবন্ধ। মাইকেলের সাহিত্যকর্মের বিচিত্র দিক নিয়ে এত প্রবন্ধ অন্য কেউ লিখেছেন বলে আমার জানা নেই।
বাঙালি পাঠকদের দৃষ্টি এড়িয়ে যায় এবং তাদের মনে কোনো কৌতূহল জাগায় না, এমন বহু দিকের প্রতি নজর দিয়েছেন সিলি এবং র্যাডিচি দুজনই, র্যাডিচিই বেশি। মনে পড়ছে সিলি তাঁর একটি প্রবন্ধে দেখিয়েছিলেন যে মুখে রামের প্রতি অশ্রদ্ধা এবং রাবণের প্রতি প্রশংসা প্রকাশ করলেও, মাইকেলের উপমাগুলো বিশ্লেষণ করলে লক্ষ করা যায় যে তিনি বিস্তর জায়গায় রামের ওপর রীতিমতো গৌরব আরোপ করেছেন; অপরপক্ষে তুচ্ছতা প্রকাশ করেছেন রাবণের প্রতি। উপমা-অলংকার বিশ্লেষণ করে প্রায় দেড় শতাব্দীতেও এ রকম উপসংহারে পৌঁছাতে পারেননি কোনো বাঙালি সমালোচক। যেমন ভিনজাতি-ভীতির সঙ্গে র্যাডিচি ভিন্নজাতি-প্রীতিও দেখিয়েছেন একটি প্রবন্ধে। অন্য একটি প্রবন্ধে বিশ্লেষণ করেছেন ইতালীয় প্রভাব। মেঘনাদবধকাব্য বুঝতে এসবই সাহায্য করেছে বাঙালি পাঠকদের।
মেঘনাদবধকাব্য লিখতে শুরু করার সময় থেকে প্রকাশিত হওয়ার পর পর্যন্ত রাজনারায়ণ বসুকে লেখা অনেকগুলো চিঠির মাধ্যমে মাইকেল উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন যে তাঁর ওপর প্রবলভাবে ছাপ ফেলেছে ইউরোপীয় ধ্রুপদী সাহিত্য। এ কাব্যের কোনো কোনো জায়গায় বিষয়বস্তুর কল্পনায় এবং কোথাও কোথাও উপমা-অলংকারও তিনি ধার করেছিলেন ইউরোপীয় কবিদের রচনা থেকে। মূলে কী ছিল এবং তিনি কতটুকু পরিবর্তন করে নিয়েছেন, তাও কবি রীতিমতো দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছিলেন। তা না হলে তিনি কোথায় কোথায় প্রভাবিত হয়েছিলেন, ইউরোপীয় ধ্রুপদী কবিদের রচনার ঠিক কোন জায়গাটা দিয়ে, সমালোচকেরা তা অত সহজে বলতে পারতেন না। হয়তো পারতেনই না। একমাত্র ব্যতিক্রম ইংরেজ কবি জন মিল্টন। বাঙালি পাঠকেরা মিল্টন পড়তে পারেন। সে কারণে তাঁর প্রভাব কোথায় পড়েছে, সমালোচকদের পক্ষে তা আবিষ্কার করা অসম্ভব ছিল না। কিন্তু ইতালিয়ান আর ল্যাটিন ভাষায় হোমার, দান্তে, ভ্যর্জিল অথবা তাসো পড়ে এই ধ্রুপদী কবিদের প্রভাব আবিষ্কার করার ক্ষমতা সাধারণ বাঙালি পাঠক অথবা অনেক সমালোচকের ছিল না।
সুতরাং সমালোচকেরা তাঁদের প্রবন্ধে অথবা গ্রন্থে ইউরোপীয় প্রভাবের কথা লিখলেও সত্যি সত্যি মিল-অমিলের পরিমাণ অথবা ধরন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখাতে পারেননি। সেই দুরূহ কাজটা করেছেন উইলিয়াম র্যাডিচি। ইউরোপীয় কবিদের রচনা উদ্ধৃতি দিয়ে বিচার-বিশ্লেষণ করে তিনি এই সাদৃশ্যের মাত্রা এবং স্বরূপ বুঝিয়ে দিয়েছেন তাঁর আগেকার প্রবন্ধগুলোতে এবং এবারের অনূদিত মেঘনাদবধের টীকাটিপ্পনীতে। তাই তাঁর প্রবন্ধগুলো এবং অনূদিত মেঘনাদবধের টিকাটিপ্পনীগুলো অমূল্য বলে বিবেচিত হতে পারবে বাঙালি পাঠকদের কাছে।
র্যাডিচি নিজে কবি এবং ভাষাবিদ পণ্ডিত। এ পর্যন্ত বাংলা ভাষা থেকে যাঁরা ইংরেজিতে অনুবাদ করেছেন তাঁদের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ বলে আমার মনে হয়। তিনি অনুবাদ করতে গিয়ে কেবল মূল কথাগুলোর অনুবাদ করেন না। বাংলা ভাষার ভাব এবং ধারণাকেও ইংরেজিতে সার্থকভাবে আমদানি করেন। হেক্টর-বধের ভূমিকায় মাইকেলও অনুবাদের এই চরিত্রের কথা উল্লেখ করেছিলেন। ‘বিদেশি একখানি কাব্য দত্তক পুত্ররূপে গ্রহণ করিয়া আপন গোত্রে আনা বড় সহজ ব্যাপার নয়, কারণ তার মানসিক ও শারীরিক ক্ষেত্র হইতে পর বংশের চিহ্ন ও ভাব সমুদায় দূরীভূত করিতে হয়।’ র্যাডিচি সেটা অনেকাংশে পেরেছেন বলে মনে হয়।
১৯৮৪ সালে তিনি তখন রবীন্দ্রনাথের ৪৮টি নানা জাতের কবিতার অনুবাদ করেছিলেন, তখনো সেই অনুবাদ থেকে মূল রবীন্দ্রনাথের স্বাদ পেয়েছিলাম। ধরা যাক তাঁর ‘শাজাহান’ কবিতা পড়লে মূলের ছন্দটা এসে অশ্রুত শ্রবণে স্পন্দন জাগায়। তাঁর পোস্ট অফিসের অনুবাদ পড়তে গিয়ে মনে হয়েছিল মূল নাটকের সংলাপগুলোই শুনতে পাচ্ছি।
বস্তুত রবীন্দ্র-কবিতার র্যাডিচির করা অনুবাদ প্রকাশিত হওয়ার পর ইংরেজ পাঠকদের মধ্যে রবীন্দ্রনাথ আবার নতুন করে জীবন লাভ করেছিলেন। প্রসঙ্গত, মনে করা যেতে পারে যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পর তাঁর কয়েকটা কবিতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত ইংরেজি কবিতার সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু তার পরবর্তী সংস্করণে রবীন্দ্রনাথ বর্জিত হয়েছিলেন। ক্যাথলিন রেইন (১৯০৮-২০০৩) বিশ শতকের শেষ ভাগের নামকরা কবি ও সমালোচক। তিনি র্যাডিচির অনুবাদ পড়ে সমালোচনায় লিখেছিলেন যে রবীন্দ্রনাথ কত বড় কবি ছিলেন সেটা তাঁর ঠিক জানা ছিল না। কিন্তু র্যাডিচির অনুবাদ পড়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে ইয়েটস আর রবীন্দ্রনাথ ছিলেন বিশ শতকের সবচেয়ে প্রধান দুই কবি। র্যাডিচির মেঘনাদবধকাব্যের অনুবাদ পড়েও হয়তো ইংরেজি ভাষাভাষী পাঠক সম্প্রদায় জানতে পারবেন এবং অনুভব করবেন যে মাইকেল মধুসূদন দত্ত নামে একজন বাঙালি কবি ছিলেন, বাঙালির ঘরে জন্ম নিলেও মনেপ্রাণে যিনি ছিলেন আন্তর্জাতিক ভাবধারা দিয়ে উদ্বুদ্ধ।
মাইকেল একদিন একজন শ্রেষ্ঠ ইংরেজ কবি হওয়ার আশা প্রকাশ করেছিলেন। ক্যাপটিভ লেডি প্রকাশিত হওয়ার পর তা লন্ডন থেকে পুনঃপ্রকাশের স্বপ্নও দেখেছিলেন। কিন্তু কোনো বাসনাই তাঁর পূরণ হয়নি। ইংরেজ পাঠকেরা জানেনই না মাইকেল মধুসূদন ডাট নামে একজন কবি ছিলেন। পোশাক-পরিচ্ছদে, কথাবার্তায়, ভাবভঙ্গিতে, বচনবাচনে, পানভোজনে ইংরেজ সাজলেও যিনি খোদ ইংল্যান্ডে ইংরেজ কবি বলে পরিচিত হতে পারেননি, এমনকি একজন কবি বলেও নন। ক্যাপটিভ লেডি যাতে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে রাখা হয় তার জন্য তিনি প্রচ্ছদের ওপর নিজের নামের নিচে হাতে লিখে দিয়েছিলেন ‘অব বিশপস কলেজ, ক্যালকাটা’। আমার ধারণা, র্যাডিচির অনুবাদ থেকে এতকাল পরে মাইকেলের বাসনা চরিতার্থ হবে—ইংরেজ পাঠকেরা অন্তত জানতে পারবেন তিনি একজন কবি ছিলেন—এমনকি বড় কবি ছিলেন।
র্যাডিচির অনুবাদের প্রধান গুণ: অনুবাদের মাধ্যমেই তিনি মূলের ভাষা, ছন্দ এবং আবহের স্বাদ দিতে চেষ্টা করেন। মেঘনাদের অনুবাদও কোনো ব্যতিক্রম নয়। ‘সব লাল হো জায়গা-সব ব্ল্যাঙ্ক ভার্স হো জায়গা’ বলে মাইকেলের সগর্ব ঘোষণার কথা মনে রেখেই র্যাডিচির লেখার একটা ভঙ্গির কথা ভাবতে হয়েছে। এর আগে বাংলার অনুকরণে সিলি চৌদ্দ মাত্রার ছন্দে তাঁর অনুবাদ করেছিলেন। কিন্তু তাতে ব্ল্যাঙ্ক ভার্সের ধ্বনি প্রবাহ, ছন্দের স্পন্দন অথবা স্পিরিট—কোনোটিই তেমন প্রকাশ পেয়েছিল বলে মনে হয় না। বস্তুত মাত্রার হিসাব মেনে লিখলেও সিলির রচনা আদৌ কবিতা হয়ে উঠেছিল কি না তাতেই সন্দেহ আছে। অপরপক্ষে র্যাডিচি চৌদ্দ মাত্রার মতো কোনো বন্ধন মানেননি। তাঁর পঙিক্তগুলো বৃক্ষের ডালপালার মতো ছোট, বড়, মাঝারি নানা মাপের। এর ফলে মহীরুহের মতো একটা স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠেছে—চৌদ্দ মাত্রার শৃঙ্খল পরিয়েও সিলি যা করতে পারেননি। পঙিক্তর বিভিন্ন রকমের দৈর্ঘ্য বস্তুত মূলের বিরতি এবং যতিবিন্যাসকে মনে করিয়ে দেয়। সর্বত্র শুনতে পাওয়া যায় মূলের প্রতিধ্বনি। প্রতিটি পঙিক্তর দৈর্ঘ্যের একটাই সংজ্ঞা দেওয়া যায়—প্রতিটি পঙিক্ততে আছে তিনটি করে অনুবাক্য। মেঘনাদবধের একেবারে সূচনার কথাই মনে করা যাক:
সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি বীরবাহু,/ চলি যবে গেলা যমপুরে অকালে,/ কহ, হে দেবি অমৃতভাষিণী/ কোন বীরবরে বরি সেনাপতি-পদে,/ পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি/ রাঘবারি?
র্যাডিচি এর অনুবাদ করতে গিয়ে লিখেছেন:
When Virbahu, crest-jewel of heroes, fell in open combat,/ And went on his untimely way to yama’s city, say, O ambrosia-speaking goddess,/ Which hero of heroes did Raghav’s enemy, the fount of the Raksha race, appoint to the post of general,/ And send once more into battle?
এ পর্যন্ত যে দৃষ্টান্ত দেখলাম তাতে crest-jewel of heroes; ambrosia-speaking goddess; which hero of heroes did Raghav’s enemy; the fount of the Raksha race ইত্যাদি অনুবাক্য পড়ে একে শব্দপ্রধান বলে মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু তার কারণ মূলেই এই শব্দাড়ম্বর আছে বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্য বজায় রাখার জন্য। র্যাডিচি সেই ভঙ্গিই অনুকরণ করতে চেয়েছেন—ভূমিকায়ই সে কথা পরিষ্কার উল্লেখ করেছেন। তাঁর এই স্টাইল ও ভাষা সাম্প্রতিক ইংরেজির মতো নয়। এর মধ্যে আছে আগের যুগের আমেজ। আরও একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে:
এ হেন সভায় বসে রক্ষঃকুলপতি,/ বাক্যহীন পুত্রশোকে ঝর ঝর ঝরে/ অবিরল অশ্রুধারা-তিতিয়া বসনে/ যথা তরু তীক্ষ শর সরস শরীরে/ বাজিলে, কাঁদে নীরবে। কর যোড় করি,/ দাঁড়ায় সম্মুখে ভগ্নদূত, ধূসরিত ধুলায়, শোণিতে আর্দ্র সর্ব্ব কলেবর।
এর অনুবাদ করতে গিয়ে র্যাডিচি লিখেছেন:
In such a chamber sits the lord of the Raksha race, speechless with grief for his son! An incessant stream of tears drips down in drops,/ Soaking his robe, just as a tree, if a keen arrow strikes its juicy body/ Weeps silently. With hands claspsed, a messenger of defeat stands before him,/ Grey with dust, his whole frame wet with blood. Of the hundreds of soldiers who sank,/ With Virbahu, in the ocean of battle only one hero survives./
এখানেও র্যাডিচি ব্যবহার করেছেন ধ্বনিপ্রধান শব্দাবলি। তাঁর এই ভাষা এবং ভঙ্গি একদিকে সাযুজ্যপূর্ণ মহাকাব্যের অনুবাদের জন্য, অন্যদিকে সংগতিপূর্ণ মাইকেলের স্টাইলের জন্য।
বাঙালি পাঠকেরা ইংরেজ অনুবাদের মধ্য দিয়ে মেঘনাদবধকাব্যের স্বাদ লাভ করতে আগ্রহী হবেন বলে আমার তেমন ভরসা হয় না। বরং তাদের মধ্যে যাঁরা সমালোচক তাঁরা র্যাডিচির অনুবাদ পড়ে তাঁর মধ্যে মূলের সঙ্গে কোথাও সামান্যতম অমিল দেখা যায় কি না তা আবিষ্কারে আগ্রহী হবেন। দাঁড়ি-কমার ভুল ধরা সহজ এবং এ রকমের ভুল থাকলে রক্ষা নেই। এ ধরনের ভুল চোখে পড়তে পারে, পড়া স্বাভাবিক। এসব দেখে র্যাডিচির অনুবাদ যে সঠিক হয়নি এবং কোনো বিদেশির পক্ষেই বাংলা থেকে উৎকৃষ্ট অনুবাদ করা সম্ভব নয়, এ কথা ঘোষণা করে সমালোচকেরা তৃপ্তি লাভ করতে পারেন। কিন্তু নির্দ্বিধায় বলতে পারি সে রকমের নেতিবাচক পাঠক-সমালোচকদের জন্যও মূল্যবান অনেক বস্তু আছে এই অনুবাদে।
সবার আগে আছে এর ভূমিকায় মাইকেলের সংক্ষিপ্ত কিন্তু অন্তর্দৃষ্টিপূর্ণ একটি পরিচিতি। সেই পরিচিতিতে সন-তারিখের কচকচানি নেই কিন্তু আছে মাইকেলের অসামান্য চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অনবদ্য আলোচনা। যেমন বাঙালি পাঠকেরা বিশেষ লক্ষ না করলেও মাইকেলের কৌতুকবোধ র্যাডিচির কাছে অত্যন্ত আকর্ষণীয়।
তিনি তাঁর ভূমিকা সাজিয়েছেন মেঘনাদবধকাব্যের সূচনায় যে নকশাচিত্র আছে তার আদলে। এই নকশাচিত্রে আছে মধ্যখানে সূর্য, তার বাঁয়ে একটি হাতি আর ডানে একটি সিংহ। এ চিত্রের যে কোনো গুরুত্ব থাকতে পারে বাঙালি পাঠক-সমালোচকেরা তা সম্ভবত কোনো দিন ভেবেও দেখেননি। কিন্তু র্যাডিচি এই প্রতীকের মধ্যে দেখতে পেয়েছেন মেঘনাদবধকাব্য তথা মাইকেলের চারিত্রিক বৈশিষ্ট্যকে। সূর্যের সঙ্গে তিনি তুলনা করেছেন মাইকেলের জীবন, ব্যক্তিত্ব ও প্রতিভাকে। সিংহ হলো ইউরোপের প্রতীক। এই অংশে র্যাডিচি দেখিয়েছেন, ইউরোপীয় ভাবধারা কীভাবে কবিকে একেবারে নিমজ্জিত করেছিল এবং তিনি কীভাবে সেই প্রভাবকে আত্মসাৎ নয়, একেবারে নিজের করে নিয়েছিলেন। ইউরোপের আধুনিকতা, তেজ ও কর্মদক্ষতার সঙ্গে মিলেছিল ভারতীয় ঐতিহ্য। কবি হাতিকে ব্যবহার করেছিলেন ভারতের প্রতীক হিসেবে। এই তিন অংশে প্রায় ১০০ পৃষ্ঠা ধরে র্যাডিচি মাইকেলের ব্যক্তিজীবন এবং মনোজীবন ফুটিয়ে তুলেছেন, যা পাঠককে এই কাব্যের আস্বাদ নিতে সাহায্য করবে। তাঁর ব্যাখ্যাই চূড়ান্ত এবং অভ্রান্ত—সে কথা বলছি না, কিন্তু মেঘনাদবধকাব্যের এ যাবৎ দেওয়া সব পুনর্ব্যাখ্যার সেরা এই অনুবাদ। কাব্যের কোন কাণ্ডে কী আছে, তার সংক্ষিপ্ত পরিচিতি এবং মাইকেল-জীবনের ঘটনাপঞ্জির তালিকা দেওয়ার পর র্যাডিচি মূল অনুবাদে প্রবেশ করেছেন। ৩ থেকে ৩০০ পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত এই অনুবাদ।
এই অনুবাদ বাঙালি পাঠক পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন। কিন্তু পড়লে লাভবান হবেন। আমরা যখন রাঘব বলি তখন কি তার অর্থের কথা মনে রাখি? অথবা রাঘবারি বললে তার অর্থের কথা? রাঘব বললে অর্থের কথা না ভেবে আমরা এককথায় রামকে বুঝি; রাঘবারি বললে বুঝি রাবণকে। কিন্তু র্যাডিচির অনুবাদ পড়লে উপলব্ধি করতে পারি, কেবল ছন্দের কথা মনে রেখে নয়, মধুসূদন কীভাবে ব্যঞ্জনার কথা মনে রেখে স্পর্শকাতর হূদয় নিয়ে তাঁর শব্দাবলি বেছে নিয়েছিলেন। পদে পদে পাঠকের কাছে নতুন দ্যোতনা নিয়ে ধরা পড়বে নতুন এক মেঘনাদবধকাব্য।
তা ছাড়া অমূল্য বলে মনে হবে ৩০১ থেকে ৩৯৭ পৃষ্ঠা পর্যন্ত টীকাটিপ্পনীকে। এখানে আছে মধুসূদনের ওপর অন্যান্য ধ্রুপদী কবির যেসব প্রভাব পড়েছে তার বিস্তারিত পরিচয়। এর কথা বাঙালি পাঠকেরা শুনেছেন কিন্তু দেখেননি। এই অংশ তাই এত মূল্যবান যে আমার ধারণা, বাংলায় এর অনুবাদ প্রকাশ করা বাঞ্ছনীয়। প্রকাশ করলে দেখা যাবে, মাইকেলের ওপর কোথায় কোথায় প্রভাব পড়েছিল একদিকে কালিদাস আর ব্যাসের; অন্যদিকে মিল্টন, হোমার, দান্তে, ভার্জিল আর তাসোর। কেবল কোথায় নয়, সেই সঙ্গে দেখা যাবে সে প্রভাব কীভাবে পড়েছিল এবং কবি তার কী ব্যাখ্যা দিয়ে তাকে কতটা নিজের মতো করে নিয়ে ব্যবহার করেছিলেন। নির্ঘণ্টটিও অত্যন্ত মূল্যবান। এখানে পাঠক একনজরে আগে থেকেই জানতে পারেন, কোন সর্গের কোন জায়গায় কোন চরিত্রের সঙ্গে দেখা মিলবে।
আমার ধারণা, এ পর্যন্ত যেসব অনুবাদ প্রকাশিত হয়েছে তার মধ্যে র্যাডিচির অনুবাদ কেবল সবচেয়ে ভালো এবং এককথায় চূড়ান্ত অনুবাদই নয়, বরং কেউ মেঘনাদবধকাব্য পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নতুন করে স্বাদ নিতে চাইলে র্যাডিচির অনুবাদ পড়তে পারেন। দু-একটা মুদ্রণপ্রমাদ আছে ভূমিকায়। আগেই বলেছি, বাঙালি সমালোচকেরা লিখতে যেমনই পারুন, মোচা যম। দাঁড়ি-কমার ভুল তাঁদের চোখে পড়বেই, হয়তো সহজেই পড়বে। কিন্তু তাতে র্যাডিচির অনুবাদের শ্রেষ্ঠত্ব একটুও ম্লান হবে না।
মাইকেল ছিলেন বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র মহাকাব্যের সফল কবি। কিন্তু তাঁর অবদান কেবল এই মহাকাব্যের মধ্যে সীমিত নয়। তিনি বাংলা ভাষায় প্রথম সার্থক নাটক রচনা করেছিলেন। প্রথম ব্ল্যাংক ভার্স সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছিলেন। প্রথম বলিষ্ঠ একটি নারীবাদী পত্রকাব্য রচনা করেছিলেন। নতুন করে ‘মিসেস রাধা’কে নিয়ে বৈষ্ণব পদাবলি লিখেছিলেন। রচনা করেছিলেন বাংলা ভাষায় প্রথম এবং এ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সনেট। বঙ্গীয় রেনেসন্সের স্পিরিট সবচেয়ে ঘনিষ্ঠভাবে তাঁর পাঁচটি কাব্যে ফুটিয়ে তুলেছিলেন। নির্মাণ করেছিলেন নিজের কাব্যভাষা। তিনি ছিলেন বাংলা ভাষার প্রথম আধুনিক কবি। আর তাঁর ব্যক্তিত্ব? তা ছিল অতুলনীয়, একক এবং বর্ণাঢ্য। অনেকের ভিড়ে তিনি ছিলেন একজন, একক জন। প্রতিভা ও পাণ্ডিত্যের দ্যুতিতে তাঁর কোনো তুলনা নেই। জীবদ্দশাতেই তিনি তাই পরিণত হয়েছিলেন কিংবদন্তিতে।
চন্দ্রসূর্য আকাশে ওঠে প্রতিদিন—মাঝেমধ্যে তারাও চমক লাগায়; কিন্তু আকাশে যখন ধূমকেতুর আবির্ভাব ঘটে, তখন বিস্ময়ে সবাই তার দিকে তাকায়। মাইকেল নিজেই বলেছিলেন, তিনি আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো। সাহিত্যগগনে তাঁর অবস্থানও ছিল ধূমকেতুর মতোই স্বল্পকালীন।
তাঁর শ্রেষ্ঠ রচনা মেঘনাদবধকাব্য পাঠ্যপুস্তকের বাইরে কম লোকেই পড়েছেন। তা সত্ত্বেও কাব্যটির আজও সংস্করণ হয়, আজও তার অনুবাদ প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের এই অনন্য কাব্যের শতবর্ষপূর্তি হলো এবার। এ উপলক্ষে একটি ইংরেজি সংস্করণের মাধ্যমে হয়তো এই প্রথমবারের মতো তিনি বড় কবি বলে স্বীকৃতি পাবেন ইংরেজি পাঠককুলের মধ্যে। নবরূপে মেঘনাদ মাইকেলের প্রতি এবং সার্ধশতবর্ষে মেঘনাদবধকাব্যের প্রতি সত্যিকারের উপযুক্ত উপহার। বাঙালিদের তরফ থেকে মাইকেলকে সেই উপহার দিলেন উইলিয়াম র্যাডিচি।
===========================
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ গোলাম মুরশিদ
এই আলোচনা'টি পড়া হয়েছে...
দুই মাস পরই শতবর্ষী হতেন বিভাস বিস্মৃতির মেট্রো পরাশর উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(দশ) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(নয়) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(আট) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(সাত) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(ছয়) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(পাঁচ) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(চার) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(তিন) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(দুই) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(এক) গল্প- পৃথিবীর দীর্ঘতম হাত কালা পানির অনশন লেখক না হলে গোয়েন্দা হতাম অভিবাসী মানুষদের উপন্যাস আগুনের পরশমণি প্রেমাংশুর রক্ত চাই গল্প- কোথায় তুমি কবিতা বাতাসে অক্সিজেন ছড়ায় সত্যজিৎ আমার গুরু ছিলেন গল্প- দৌড় বাংলা ঋতু-মাসের নামবিচার যেভাবে মায়ের মন জয় করল বাবা মানিক পীরের গান গল্প- চুপি চুপি বাঁশি বাজে গল্প- বিধুহীন গল্প- অসমাপ্ত চুম্বনের ১৯ বছর পর... গল্প- বসন্ত বিলাপ খোয়াবের প্রতিলিপি গল্প- জিঞ্জির ফেরা দুর্লভ সময়ের হলফনামা ইচ্ছা ছিল কবি হওয়ার আমার গ্রন্থাগার সোনার কমলার খোঁজে রূপবান ঢাকার রক্তক্ষরণ নারী জীবনের অচলায়তন 'ত্যাগের' মূল্যায়ন ও মুক্তকণ্ঠ তারুণ্য মূল সংবিধান সংরক্ষণে সরকারের ইউটার্ন তুরস্কে জেনারেলদের পদত্যাগ কেন? ছোট দলগুলো ফুরফুরে মেজাজে! কোচিং ব্যবসা এবং শিক্ষার বেহাল দশা গল্প- লঞ্চের আপার ক্লাসে বাচ্চা হাতি গুরুপল্লির আশ্রমে ভর্তি না হয়েই মুক্তিযুদ্ধের ১০ বই মগ্নচৈতন্যের বর্ণময় অভিঘাত গল্প- চিনেজোঁক পুস্তক প্রকাশনা ও বাংলা একাডেমীর বইমেলা শাহি মনজিলে সাহিত্য উৎসব by শাহীন আখতার বাজে জসীমউদ্দীন নান্দনিক চৈতন্য গ্রামকে শহরে এনেছি গল্প- জলঝড় গল্প- এভাবেই ভুল হয় গল্প- মাঠরঙ্গ
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ গোলাম মুরশিদ
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
September
(685)
-
▼
Sep 05
(22)
- ডাচ্-বাংলা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের মধ্যে চ...
- শেয়ারবাজারে লেনদেন আজ আবার শুরু
- ঈদের ছুটির পর সূচক কমেছে পুঁজিবাজারে
- লভ্যাংশ ঘোষণার কারণ ব্যাখ্যা দুটি মিউচুয়াল ফান্ডের
- জারদারির স্বপ্ন
- পূর্ব লন্ডনে ইডিএলের মিছিল নিষিদ্ধ
- বিচারপতি সৌমিত্র অভিশংসন এড়াতে পারছেন না
- অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হতে পারেন অ্যাসাঞ্জ
- ‘পশ্চিমবঙ্গ’ নাম বিধানসভার ভোটে অনুমোদিত
- আগামী সপ্তাহেই এনটিসির সদর দপ্তর ত্রিপোলিতে
- কাশ্মীর নিয়ে প্রায় সমঝোতায় পৌঁছেছিল ভারত ও পাকিস্তান
- কলকাতার ভুলে সতর্ক ঢাকা
- টিকিটের জন্য ব্যাকুল স্কুল ছাত্ররা
- ২০০ মিটারে সেই বোল্ট
- এবার প্রকৃতির বাগড়া ভারতকে
- খুশি মনেই আসছেন সাবেলা
- প্রচারের অভাবই তাহলে দায়ী
- গোল না পাওয়ার আক্ষেপ মেসির
- গল্প- মামা চে by মশিউল আলম
- সার্ধশতবর্ষে নবরূপে মেঘনাদ by গোলাম মুরশিদ
- দুই মাস পরই শতবর্ষী হতেন by রফিক-উন-মুনীর চৌধুরী
- বিভাস বিস্মৃতির মেট্রো পরাশর by সিলভিয়া নাজনীন
-
▼
Sep 05
(22)
-
▼
September
(685)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment